কুঁড়েঘর অ্যাসোসিয়েশন
প্রস্তাবনা: "কুঁড়েঘর অ্যাসোসিয়েশন" হলো একটি স্বেচ্ছাসেবী, অরাজনৈতিক ও অলাভজনক সংগঠন যা মানবতা ও শিক্ষামূলক কার্যক্রম করে থাকে। এই সংগঠনের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং শিক্ষার আলো ছড়িয়ে দিতে একসঙ্গে কাজ করা হয়।
লক্ষ্য ও উদ্দেশ্য
সেবামূলক কাজ:
বাৎসরিক ঈদসামগ্রী বিতরণ
বৃক্ষরোপণ কর্মসূচি
দুর্যোগ পীড়িতদের পাশে দাঁড়ানো
রক্তদান কর্মসূচি
ফ্রি মেডিকেল ক্যাম্প
শীতবস্ত্র বিতরণ
শিক্ষামূলক কাজ:
বাৎসরিক অলিম্পিয়াড আয়োজন
কৃতী শিক্ষার্থী সংবর্ধনা
স্বল্পমেয়াদি কোর্স ও গাইডলাইন
ধর্মীয় শিক্ষার প্রসার (কুরআন শিক্ষা)
কার্যনীতি
সকল কাজ স্বচ্ছ ও ন্যায়সংগত হবে।
ধর্ম, বর্ণ, জাতি বা লিঙ্গবৈষম্য করা যাবে না।
কোনো রাজনৈতিক দল বা কর্মকাণ্ডের সাথে কুঁড়েঘর অ্যাসোসিয়েশনের কোনো সংশ্লিষ্টতা থাকবে না।
কমিটির কাঠামো
কেন্দ্রীয় কমিটি: যোগ্যতার ভিত্তিতে পূর্ববর্তী কমিটি ও উপদেষ্টাদের মতানুসারে ০১ বছর মেয়াদী কেন্দ্রীয় কমিটি গঠিত হবে।
কেন্দ্রীয় কমিটির পদসমূহ:
সভাপতি - ০১ জন
সাধারণ সম্পাদক - ০১ জন
তত্ত্বাবধায়ক - অনধিক ০২ জন
অর্থ সম্পাদক - ০১ জন
শিক্ষা বিষয়ক সম্পাদক - ০১ জন
শিক্ষা বিষয়ক সহ-সম্পাদক - অনধিক ০৫ জন
স্বাস্থ্য বিষয়ক সম্পাদক - ০১ জন
স্বাস্থ্য বিষয়ক সহ-সম্পাদক - অনধিক ০৫ জন
পরিবেশ বিষয়ক সম্পাদক - ০১ জন
পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক - অনধিক ০৫ জন
প্রচার সম্পাদক - ০১ জন
প্রচার সহ-সম্পাদক - অনধিক ০৫ জন
তথ্য সম্পাদক - ০১ জন
তথ্য সহ-সম্পাদক - অনধিক ০৫ জন
সাধারণ সদস্য - অনির্দিষ্ট
উপদেষ্টা পরিষদ: অনির্দিষ্ট সংখ্যক স্থানীয় শিক্ষিত ও উদার মানসিকতার ব্যক্তিবর্গের সমন্বয়ে কুঁড়েঘর সংগঠনের উপদেষ্টা পরিষদ গঠিত হবে।
স্থানীয়/কার্যকরী কমিটি: কেন্দ্রীয় কমিটি চাইলে কাজের সুষ্ঠু বণ্টনের উদ্দেশ্যে প্রয়োজনমতো নির্দিষ্ট পদ ও সদস্যবিশিষ্ট স্থানীয়/কার্যকরী কমিটি গঠন করতে পারবে।
অর্থায়ন
সদস্যদের প্রদত্ত মাসিক অনুদান
শুভাকাঙ্ক্ষী ও উপদেষ্টাদের প্রদত্ত অর্থ
যেকোনো বৈধ উৎস থেকে প্রাপ্ত অর্থ
সিদ্ধান্ত গ্রহণ
যেকোনো সিদ্ধান্ত কেন্দ্রীয় কমিটির সকলের উপস্থিতিতে অনুষ্ঠিত সভার মাধ্যমে গৃহীত হবে।
সংবিধান সংশোধন
এই সংবিধান পরিবর্তন, পরিবর্ধন ও পরিমার্জনযোগ্য।