★ কর্জে হাসানাহ ও সাদাকাহ সেন্টার কী এবং এর উদ্দশ্য কী?
কর্জে হাসানাহ ও সাদাকাহ সেন্টার একটি অলাভজনক ও অরাজনৈতিক প্রতিষ্ঠান যার মূল উদ্দেশ্য সুদভিত্তিক ঋণ থেকে তৃণমূল জনগণকে দূরে রাখা এবং বিনা সুদে কর্জ প্রদান করা। সুদ মুক্ত সমাজ ব্যবস্থা গড়ে তোলা ও কর্জে হাসানাহ অর্থাৎ সুদ মুক্ত ঋন এর প্রতি মানুষকে আকৃষ্ট করে সুদকে নির্মূল করাই এই প্রতিষ্ঠানের লক্ষ্য।
শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষের এই উপকারে কাজ করার একান্ত প্রয়াস।
★ প্রতিষ্ঠানটির পরিচালক কে ও কিভাবে পরিচালনা করা হয়?
প্রতিষ্ঠানের পরিচালক মেহেদী হাচান ও সাধারণ সম্পাদক হাসিবুজ্জামান। এছাড়া ইউনিয়নভিত্তিক সর্বনিম্ন ২ জন বিশ্বস্ত দ্বীনি ভাইয়ের মাধ্যমে শাখা পরিচালনা করা হয়, দ্বীনি ভাইদের বিশ্বস্ততা আগে থেকেই যাচাই করে নেয়া হয়। প্রতিটি ইউনিয়নে পরিচালক ও সাধারণ সম্পাদক থাকেন।
★ প্রতিষ্ঠানের শাখা কয়টি ও কী কী?
এখন পর্যন্ত প্রতিষ্ঠান এর শাখা ইউনিয়ন ভিত্তিক ও মোট শাখা ৭ টি।
কাশিমপুর ইউনিয়ন শাখা, সদর,যশোর
খাজরা ইউনিয়ন শাখা, আশাশুনি, সাতক্ষীরা
বিনোদপুর ইউনিয়ন শাখা, মহম্মদপুর, মাগুরা
কাবিলপুর ইউনিয়ন শাখা, সেনবাগ, নোয়াখালী
সহনাটি ইউনিয়ন শাখা, গৌরীপুর, ময়মনসিংহ
৯নং ওয়ার্ড, ফেনী সদর শাখা, ফেনী
১৪ ও ১৫ নং ওয়ার্ড, সিটি কর্পোরেশন, বরিশাল শাখা
★ প্রতিষ্ঠানের টাকার উৎস কী?
টাকার উৎস: কর্জে হাসানাহ ও সাদাকাহ সেন্টার নামে ইসলামি ব্যাংকে এ্যাকাউন্ট আছে। প্রতিষ্ঠানের কাজে ব্যবহৃত বিকাশ/নগদ এ্যাকাউন্ট আছে। উভয়ের মাধ্যমে টাকা দুই ভাবে গ্রহণ করা হয়। ১. কর্জে হাসানার নিয়তে সাদাকাহ যা অফেরতযোগ্য ২.কর্জে হাসানাহ যা ফেরতযোগ্য।
★ এটা কীভাবে কাজ করে?
এখানে কর্জে হাসানাহ ও সাদাকাহ এর নিয়তে দাতার কাছ থেকে টাকা সংগ্রহ করা হয়। কর্জে হাসানাহ এর নিয়তে প্রদানকৃত টাকা নির্দিষ্ট মেয়াদ শেষে দাতার কাছে ফেরতযোগ্য। সাদাকাহ এর টাকা অফেরতযোগ্য। কর্জে হাসানাহ প্রদানকারীর তথ্য সংরক্ষিত থাকে এক্সেল শীটে । কর্জ গ্রহণকারীর তথ্যাদি পাবলিক ডাটাবেইজ এ লিপিবদ্ধ করা হয়। হালাল উপার্জনকারী যে কেউ এখানে কর্জে হাসানাহ ও সাদাকাহ এর উদ্দেশ্যে টাকা দিতে পারবেন। প্রাপ্ত টাকা নির্দিষ্ট মেয়াদে কর্জ প্রদান করা হয় ও মেয়াদ শেষে ফেরত নেয়া হয়। টাকা ফেরত পাওয়ার পরে কর্জে হাসানাহ (ফেরতযোগ্য) প্রদানকারীকে টাকা ফেরত দেয়া হয় ও কর্জে হাসানাহর নিয়তে সদাকাহ (অফেরতযোগ্য) এর টাকা থেকে অপেক্ষমাণ কর্জ গ্রহণের আবেদনকারীকে কর্জ প্রদান করা হয়।
★ কিভাবে কর্জ প্রদান ও পুনঃসংগ্রহ করা হয়?
প্রথমে কর্জ গ্রহীতা শাখা প্রতিনিধির সাথে যোগাযোগ করেন। শাখা প্রতিনিধির মাধ্যমে তার উপার্জনের হালালত্ব ও কর্জ প্রদানের ক্ষেত্রে তার ফেরত দেওয়ার সক্ষমতা ও মানসিকতা যাচাই করা হয়। হালাল আয়ের সোর্স থাকা এবং কর্জ নিয়ে ফেরত দেওয়ার মানসিকতা যাচাই করা হয় খুবই গুরুত্বের সাথে। শাখা প্রতিনিধির প্রতিবেদনের ভিত্তিতে পরিচালকের মাধ্যমে টাকা হস্তান্তর ও নির্ধারিত মেয়াদ শেষে সংগ্রহ করা হয়।
সর্বোচ্চ কী পরিমাণ কর্জ কী মেয়াদে দেয়া হয়?
১। সর্বোচ্চ ৫০ হাজার টাকা প্রদান করা হয়।
২। যে কোন পরিমাণ কর্জ গ্রহীতার আর্থিক অবস্থা বিবেচনা করে সর্বোচ্চ ১০ মাস সময় প্রদান করা হয়
★ কর্জ ও সাদাকাহের নিয়তে টাকা পাঠাবো কিভাবে?
ব্যাংক এ্যাকাউন্ট ডিটেইলস:
Islami Bank Bangladesh
A/C No: 20502910202717907
Name: Korje Hasanah And Sadakah Center
Branch: Senbag, Noakhali
Routing No:125752088
বিকাশ /নগদ এ্যাকাউন্ট (পার্সোনাল): 01853504256 (নোট এ সাদাকাহ/কর্জে হাসানাহ লেখার অনুরোধ রইলো)
★ শুধুমাত্র কর্জে হাসানাহর নিয়তে প্রদানকৃত টাকা প্রদানকারীর কাছে কিভাবে ফেরত দেয়া হয়?
১। এ্যাডমিন প্যানেলকে অবহিত করতে হবে যে তিনি কবে টাকাটা ফেরত নিবেন।
২। দাতাকে একটা ফর্ম দেওয়া হবে তিনি সেটা পূরণ করে দিবেন।
৩। মাসিক চুক্তি / এককালীন ভাবে তাকে টাকা ফেরত দেওয়া হবে। (ইনশাআল্লাহ পুরো দায়িত্ব এ্যাডমিন প্যানেলের)
★ নিজের ইউনিয়ন এ প্রতিষ্ঠানের শাখা খুলতে চাই। করণীয় কী?
১। দুইজন বিশ্বস্ত দ্বীনি ভাইয়ের ডিটেইলস বায়োডাটা প্রদান করবেন।
২৷ তাদের নিয়ত ও সক্ষমতা যাচাই করা হবে আমাদের এ্যাডমিন প্যানেলের সাথে আলোচনা করে।
৩। ব্যানার,রেজিস্ট্রার খাতা, ফর্ম এর খরচগুলো সেন্ট্রাল ফান্ড থেকে দেওয়া হবে প্রথমে।
★ কর্জে হাসানাহ গ্রহণকারীর তালিকার শিট লিংক: Click Here
★ টেলিগ্রাম চ্যানেল - প্রতিষ্ঠানের দৈনন্দিন কাজের সচিত্র প্রতিবেদন: Click Here
★ হোয়াটসঅ্যাপ গ্রুপে সুদমুক্ত ধারের আপডেট এবং সদস্যদের মতামতের জন্য কাজ করে লিংক: Click Here
★ কর্জে হাসানাহ ও সাদাকাহ সেন্টারের গুগল ওয়েবসাইট লিংক: https://sites.google.com/view/korje-hsc
জাজাকাল্লাহ খাইরান
*আমরা এই একাউন্টের বাহিরে আর কোনভাবে সাদাকাহ গ্রহণ করিনা। অন্য কারো মাধ্যমে প্রতারিত হওয়া থেকে সাবধানতা অবলম্বন করবেন।