www.kochikachar-bornomala.de
12/10/2025
আমাদের গল্পঘর” কর্তৃক “কচিকাঁচার বর্ণমালা অনলাইন স্কুল” -এর সম্মাননা গ্রহন…
গত ৪/১০/২৫ তারিখে জার্মানীর ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিত অনলাইন ভিত্তিক সংগঠন “আমাদের গল্পঘর” -এর প্রথম মুখোমুখি মিলনমেলার অনুষ্ঠানে জার্মানীতে বাংলা ভাষা, শিক্ষা ও সংস্কৃতিতে অবদান রেখে চলা ৫টি সংগঠনকে সংবর্ধিত করা হয়। জার্মানীতে বসবাসরত বাঙ্গালী শিশুদের বাংলা ভাষা শেখানোর অবদানকে স্বীকৃতিস্বরূপ ও “আমাদের গল্পঘর” -এর বন্ধু সংগঠন হিসেবে “কচিকাঁচার বর্ণমালা অনলাইন স্কুল”-কে সংবর্ধনা দেওয়া হয় এই অনুষ্ঠানে। কচিকাঁচার বর্ণমালা অনলাইন স্কুল” -এর পক্ষ থেকে স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য মিনহাজ দীপন সম্মাননা গ্রহন করে ।
জার্মান প্রবাসী বাঙ্গালী শিশুদের বাংলা ভাষা শেখানোর অভিপ্রায়ে স্টুটগার্টে বসরাসরত কয়েকজন বন্ধু মিলে ২০২১ সালের ৭ই ফেব্রুয়ারি প্রতিষ্ঠা করা হয় “কচিকাঁচার বর্ণমালা অনলাইন স্কুল”। শুরুতে মাত্র ৫ জন শিক্ষার্থী নিয়ে স্কুলটি যাত্রা শুরু করলেও, বর্তমানে জার্মানীর বিভিন্ন শহরের মোট ৯০ জন শিক্ষার্থী অতি আগ্রহের সাথে বাংলাদেশ শিক্ষাবোর্ড অনুমোদিত পাঠ্যক্রম অনুযায়ী নিয়মিতভাবে অনলাইনে বাংলা ভাষা শিক্ষা গ্রহন করছে এই স্কুলে।
“কচিকাঁচার বর্ণমালা অনলাইন স্কুল” -এর সকল শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক প্রদত্ত সম্মাননার জন্য “আমাদের গল্পঘর” -এর সংশিষ্ট সকলকে জানাচ্ছে আন্তরিক কৃতজ্ঞতা।