·
সারাটা জীবন সার্কিট হাউজের সামনে যাত্রী ছাউনী তে দাঁড়িয়ে থাকলেই তুমি বুঝতে পারবা না যশোর জিলা স্কুল কি!!
যশোর জিলা স্কুল কি জানতে হলে সাহস করে ২৫ বিঘার ঐ বাউন্ডারির ভিতরে ঢুকতে হবে তৃতীয় শ্রেণীতে সাথে...........
- এসেম্বলিতে দিক নির্দেশনা মূলক সংক্ষিপ্ত বক্তব্যে দিন শুরুর অভ্যাস করতে হবে।
- ফাস্ট বেঞ্চে বসলে প্রতিদিন ক্লাসে কতো জন এটা গুনে শামীম কাকুর সবুজ খাতায় লেখার জন্য ক্লাস টিচার কে বলতে হবে ।
- কোনো দোষ না করেও লষ্কর স্যার এর হাতে উত্তম মধ্যম এর প্রস্তুতি রাখতে হবে।
- বিধান স্যার এর ক্লাসে হরর মুভির প্রেক্ষাগৃহের মতো নীরব হতে হবে।
- জাতীয় দিবস কিংবা স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালীতে গিয়েও জয় বাংলা স্লোগানে রাজপথ দখলে রাখতে হবে।
- রফিক স্যারকে কাটাপ্পা নাম দেওয়ার কারণ ব্যাখ্যা করার অং ভং শিখতে হবে।
- আনিস স্যারের রোমাঞ্চকর হজ্বের গল্প তো শুনতেই হবে।
- প্রতিদিন কিছু খাও আর না খাও, স্কুল এর টিফিন এর জন্য উন্মুখ হয়ে থাকতেই হবে, আর পুরি হলে তো কথাই নাই বস!! ওফফফফ জীভে পানি চলে আসলো....।
- নন্দ স্যার এর বিদেশ ভ্রমন নামা, ইসতিয়াক স্যার এর জাপান, হংকং কাহিনী
---- দেখতে দেখতে , শিখতে শিখতে , শুনতে শুনতে তোমার প্যান্টের রং নেভি ব্লু থেকে সাদা হবে,
- মামুন স্যার এর ক্লাসে টয়লেটে যাওয়ার কথা স্বপ্নেও কল্পনা করা যাবে না। কারণ Without Tissue no Hissuu
- ইংলিশ শিখতে মনিরুজ্জামান স্যার এর বক্তব্য গুলো কে হস্ত লিখিত বাইবেল এর মতো রাখতে হবে।
- স্কুলের বাথরুমে হুদাই গিয়ে সাহিত্য দেখা ও সাহিত্য চর্চা জানতে হবে। জীবনের অর্ধেক জীবন মুখী শিক্ষা ওখানেই পেয়ে যাবা।
- যত ভদ্রই হও না কেনো, স্কুল পালানীর সেই ফিলিংসটা ফিল করতেই হবে। যোহরের নামাজ না পড়লেও টিফিনে রুহুল স্যার বা শোয়েব স্যার এর গ্যাড়াকলে পড়ে সেটাও পড়তে হবে ।
- সেলিনা ম্যাডাম কে অং ভং বুঝিয়ে সারা পিরিয়ড বাইরে কাটিয়ে দেওয়া, কম্পিউটার ল্যাবে উঁকি ঝুঁকি মারা ,
- জীবনে যত বিরিয়ানিই খাও না কেনো পৃথিবীর সর্ব শ্রেষ্ঠ বিরিয়ানি ঐ বার্ষিক ভোজ টাই।
- স্পোর্টস , সাংস্কৃতিক অনুষ্ঠান বারো মাসে তেরো পার্বণ না পালন করা শিখতেই হবে।
- ফজর আলী স্যার, বিধান স্যার, উত্তম স্যার পরিক্ষার গার্ডে থাকলে পাশের আশার জলাঞ্জলি দিতে হবে।
- গেঞ্জাম , মারামারি , ক্লাস ফাঁকি সব শেষেও খেলাধুলা, বিতর্ক, কুইজ , রচনা , বক্তৃতা , স্কাউট এর মাঠ কাঁপাতে হবে। জেএসসি, এসএসসি তে বোর্ডের টপ পজিশনে থাকতেই হবে ।
১৮০ বছরের সমৃদ্ধ ইতিহাস সমৃদ্ধ ২৫ বিঘার উপর দাঁপিয়ে বেড়ানো সেই তৃতীয় শ্রেণীর ছেলেটা যখন এসএসসি পাশ করে বের হবে তখন সে একজন পরিপূর্ণ জিলাস্কুলিয়ান।
যে যাই বলুক না কেনো, এই প্রতিষ্ঠানের নামে তার ভেতরেও কাজ করে জিলা স্কুলে পড়তে না পারার চাঁপা কষ্টটা ।
জিলাস্কুলিয়ান কখনো প্রাক্তন হয় না
#Once_a_JZSJian_always_a_JZSJian
© Samiul Azom (SSC-2020)