আয়রনম্যান শ্ৰীনীরদ সরকার ইনি ঢাকা জিলার অন্তর্গত মানিকগঞ্জ মহকুমার গ্রামনিবাসী মনিবাসী জোকা । শৈশবে নীরদবাবু রুগ্ন ও দুর্বল ছিলেন । ছােট বেলা হইতে ব্যায়াম অভ্যাস করিয়া লাঠি ছোড়া , অসি , বর্শা , তীর , কুস্তি , যুযুৎসু , সাঁতার কাটা , রিং , প্যারালাল বার প্রভৃতি অভ্যাস করিয়া এক বৎসরের মধ্যে বেশ খ্যাতি অর্জন করেন । ১৯২৯/১৯৩০ সালে পড়া ছাড়িয়া তিনি লবণ আইন অমান্য আন্দোলনে যােগ দেন । পরে তিনি রাজেন্দ্রনাথ গুহ ঠাকুরতা ও পুলিনবিহারী দাসের শিষ্যত্ব গ্রহণ করেন । ম্যাট্রিকুলেশন পাশ করার পর তিনি ঢাকা ইঞ্জিনিয়ারিং স্কুলে ভর্তি হন , শরীর - চর্চার কৌশল দেখাইয়া তিনি উক্ত স্কুলে পর পর তিন বৎসর সর্বোচ্চ স্থান অধিকার করেন ও বহু পুরস্কার প্রাপ্ত হন । ১৯৩৬ সালে ।ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস - চ্যান্সেলার ডঃ রমেশচন্দ্র মজুমদার মহাশয় নীরদবাবুর অসীম শক্তিমত্তার পরিচয় পাইয়া তাহাকে একটি স্বর্ণপদক ও লৌহমানব ’ ( আয়রনম্যান ) উপাধি প্রদান করেন । তিনি বহু প্রতিষ্ঠান , স্কুল এবং কলেজের ব্যায়াম পরিচালক ও শিক্ষকের কাজ করিয়াছেন । তিনি পরিণত বয়সেও যুবকের মত খেলা দেখাইতেন ।