বিল অব এন্ট্রির সাথে যেসমস্ত প্রযোজ্য দলিলাদি দাখিল করতে হবে তার তালিকা
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
কাস্টম হাউস, চট্টগ্রাম।
অফিস আদেশ নং-২ তারিখঃ ১৯/০১/২০০৬ইং
ক) সাধারণ দলিলাদি (COMMON DOCUMENTS):
বি/ই দাখিলকারী সি এন্ড এফ এজেন্টকে পণ্য চালান শুস্কায়ন ও খালাসের লক্ষ্যে আমদানিকারক কর্তৃক প্রদত্ত “ক্ষমতায়নপত্র” (Letter of Power of Attorney) ** LCA তে প্রদত্ত আমদানিকার-কের স্বাক্ষর ও ‘ক্ষমতায়নপত্র’ এ প্রদত্ত স্বাক্ষর এক হতে হবে।
সংশিষ্ট ব্যাংক কর্তৃক প্রত্যায়িত লেটার অব ক্রেডিট অথরাইজেশন (LCA) এর কাস্টমস্ কপি * আমদানি-নীতি আদেশ, ২০০৬- ০৯ এর অনুচ্ছেদ-৭.২/৭.৪
সংশিষ্ট ব্যাংক কর্তৃক প্রত্যায়িত লেটার অব ক্রেডিট (এলসি/ঋনপত্র) বা ক্রয়চুক্তি (প্রযোজ্য ক্ষেত্রে) এর কান্টমস্ কপি *Negotiable Instrument Act, 1881 এবং আমদানি নীতি আদেশ, ২০০৬-০৯ এর অনুচ্ছেদ-৭.৩
সংশিষ্ট ব্যাংক কর্তৃক প্রত্যায়িত ইনডেন্ট/প্রোফরমা ইনভয়েস/সেলস কন্ট্রাক্ট (যে ক্ষেত্রে যেটা প্রযোজ্য) *আমদানি-নীতি আদেশ, ২০০৬-০৯ এর অনুচ্ছেদ-৭.১৫
ব্যাংক প্রত্যায়িত ইনভয়েস এবং পিএসআইকৃত চালানের ক্ষেত্রে পিএসআই সংস্থা ও ব্যাংক কর্তৃক প্রত্যায়িত ইনভয়েস * Negotiable Instrument Act, 1881 এবং পিএসআই বিধিমালা
সংশিষ্ট ব্যাংক ও পি এস আই সংস্থা কর্তৃক যথাযথভাবে প্রত্যায়িত প্যাকিংলিষ্ট (প্রযোজ্য ক্ষেত্রে)
সংশিষ্ট ব্যাংক কর্তৃক প্রত্যায়িত সিআআরএফ সনদপত্রের ব্যাংক কপি পিএসআই বিধিমালা
ব্যাংক কর্তৃক প্রত্যায়িত বিল অব লেডিং এর মুল কপি। * Negotiable Instrument Act, 1881 **ব্যাংক প্রত্যায়িত মুল বি/এল দাখিল করা না হলে পণ্য চালান খালাসের স্বপক্ষে সংশিষ্ট ব্যাংকের অনাপত্তিপত্র (এনওসি) এবং বি/এল এর প্রত্যায়িত ছবিলিপি।
পণ্য চালান সংশিষ্ট ইন্স্যুরেন্স কভার নোট ও বীমা পলিসি ডকুমেন্ট *আমদানি-নীতি আদেশ ২০০৬- ০৯ এর অনুচ্ছেদ ৪.৭
কান্ট্রি অব অরিজিন সাটিফিকেট * Negotiable Instrument Act, 1881 আমদানি-নীতি আদেশ, ২০০৬-২০০৯ এর অনুচ্ছেদ ৪.৮
বিল অব এক্সচেঞ্জ এর কপি বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন, ১৯৪৭
আমদানিকারক/সি এন্ড এফ এজেন্ট কর্তৃক যথাযথভাবে পূরণকৃত ও স্বাক্ষরিত ডাটাশীট
খ) প্রযোজ্য ক্ষেত্রে বিশেষ দালিলাদি (SPECIAL DOCUMENTS):
প্রাথমিক কৃষিজ পণ্য (যেমন: খাদ্যশষ্য, মশলা, হারবাল)/বীজ আমদানির ক্ষেত্রে কোয়ারাইনটাইন কর্তৃপক্ষের ইস্যুকৃত আমদানি পারমিট এবং কোরেন্টাইন সনদপত্র আমদানি-নীতি আদেশ ২০০৬-২০০৯ এর অনুচ্ছেদ-২৬.২৭
মাদক দ্রব্য আমদানি ক্ষেত্রে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের যথাযথ অনুমতি পত্র মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং আমদানি নীতি আদেশ ২০০৬-২০০৯ এর অনুচ্ছেদ-২৪.২
পরিবেশ ক্ষতিকারক গ্যাস/রাসানিক পদার্থ আমদানি ক্ষেত্রে পরিবেশ অধিদপ্তর কর্তৃপক্ষের যথাযথ অনুমতিপত্র বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এভং আমদানি নীতি আদেশ, ২০০৬-০৯
এসিড নিয়ন্ত্রণ আইন, ২০০২, এসিড নিয়ন্ত্রন বিধিমালা, ২০০৪, অনুযায়ী এসিড জাতীয় পণ্য, রাসানিক পদার্থ আমদানি ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণলয়ের বা সংশিষ্ট জেলা প্রশাসক (যে ক্ষেত্রে যেটা প্রযোজ্য) এসিড নিয়ন্ত্রণ আইন এবং আমদানি নীতি আদেশ ২০০৬-০৯ এর অনুচ্ছেদ-২৬.৩ কর্তৃপক্ষের প্রদত্ত হালনাগাদকৃত লাইসেন্স ও অনুমতিপত্র
ডিফেল স্টোর আমদানির ক্ষেত্রে সংশিষ্ট কর্তৃপক্ষের যথাযথ অনুমতি পত্র জাতীয় রাজস্ব বোর্ডের আদেশ
পুরাতন কাপড় আমদানির ক্ষেত্রে যথাযথ সিসিআইএন্ডই ও জেলা প্রশাসকের অনুমতিপত্র আমদানি-নীতি আদেশ ২০০৬-০৯ এর অনুচ্ছেদ-২৬.৭
খাবার লবণ, বোল্ডার লবণ আমদানির ক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রাক অনুমতি পত্র আমদানি-নীতি আদেশ এর নিয়ন্ত্রিত পণ্যের তালিকা, হেডিং- ২৫.০১
ঔষধ শিল্প কর্তৃক ঔষধের কাঁচামাল আমদানির ক্ষেত্রে ঔষধ প্রশাসন কর্তৃক ইস্যুকৃত বকলিষ্ট আমদানি-নীতি আদেশ ২০০৬-০৯ এর অনুচ্ছেদ-২৪.৪
পুরাতন যন্ত্রাপতি আমদানির ক্ষেত্রে আর্ন্তজাতিকভাবে খ্যাতি সম্পন্ন সার্ভেয়ার এর সনদপত্র আমদানি-নীতি আদেশ ২০০৬-০৯ এর অনুচ্ছেদ-২৪.১০
প্রযোজ্য ক্ষেত্রে পোষক কর্তৃপক্ষের (Sponsoring Authority) সুপারিশপত্র যেমন: আরবিডি গাম স্টিয়ারীণ এবং ট্যালো এর ক্ষেত্রে) আমদানি-নীতি আদেশ ২০০৬-০৯ এর অনুচ্ছেদ-২৪.৫
খাদ্য সামগ্রী আমদানির ক্ষেত্রে তেজস্ত্রিয়তার মাত্রা সংক্রান্ত রপ্তানিকারক দেশের সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে) আমদানি-নীতি আদেশ ২০০৬-০৯ এর অনুচ্ছেদ-১৬.২
খাদ্য সামগ্রী (পশু খাদ্যসহ) আমদানির ক্ষেত্রে খাওয়ার উপযোগিতা সংক্রান্ত রপ্তানিকারক দেশের সরকারী সংস্থার সনদপত্র আমদানি-নীতি আদেশ ২০০৬-০৯ এর অনুচ্ছেদ-১৬, ১৭
ক্রুড পাম/সয়াবিন তেল আমদানির ক্ষেত্রে পোষক কর্তৃক ইস্যুকৃত আমদানির পরিমাণ সংক্রান্ত সদনপত্র (Import Entitlement) আমদানি-নীতি আদেশ ২০০৬-০৯ এর অনুচ্ছেদ-২৪.১৬, ২৪.১৭
সালফার, ফসফরাস, পটাশিয়াম ক্লোরেট, পটাশিয়ান নাইট্রেট, বেরিয়াম নাইট্রেট, ট্রাইনাইট্রো টলুইস, ক্যালসিয়াম কার্বাইড, গ্যাস কন্টেইনার ও গ্যাস ইন সিলিন্ডার আমদানির ক্ষেত্রে প্রধান বিস্কোরক পরিদর্শকের অনুমতিপত্র বিস্কোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন এভং আমদানি-নীতি আদেশ ২০০৬-০৯ এর অনুচ্ছেদ-২৬.১, ২৬.১৩, ২৬.১৪
তেজস্কৃয় পদার্থ আমদানির ক্ষেত্রে আর্ন্তজাতিকভাবে স্বীকৃত পরিদর্শন সংস্থার আমদানি-নীতি আদেশ ২০০৬-০৯ এর অনুচ্ছেদ-১৬ এবং প্রত্যায়নপত্র ২৬.২
রাসায়নিক সার আমদানির ক্ষেত্রে আর্ন্তজাতিকভাবে স্বীকৃত পরিদর্শন সংস্থার প্রত্যায়নপত্র আমদানি-নীতি আদেশ ২০০৬-০৯ এর অনুচ্ছেদ-২৬.৪
ঔষধ আমদানির ক্ষেত্রে ঔষধ প্রশাসন কর্তৃপক্ষের অনুমতিপত্র আমদানি-নীতি আদেশ ২০০৬-০৯ এর অনুচ্ছেদ-২৬.৮
রপ্তানিমূখী তৈরী পোষাক শিল্প ব্যতীত বন্ডেড ওয়্যার হাউস লাইসেন্স প্রাপ্ত অন্যান্য প্রতিষ্ঠান কর্তৃক বন্ড পদ্ধতিতে আমদানির ক্ষেত্রে হালনাগাদ নবায়িত বন্ড লাইসেন্স ও আমদানি স্বস্ত (Import Entitlement) The Customs Act, 1969 এর ধারা-১৩ এবং সংশিষ্ট এস আরও /আদেশ
জাপান থেকে রিকন্ডিশন গাড়ী আমদানির ক্ষেত্রে ঐ দেশের “Registration Cancellation Certificate”
এলসিএ, এলসি, ব্যাংক কর্তৃক Confirmed চুক্তিপত্র ছাড়া পণ্য আমদানির ক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয় ও সিসিআইএন্ডই কর্তৃক ইস্যুকৃত আমদানি পারমিট, ক্লিয়ারেন্স পারমিট (যে ক্ষেত্রে যেটা প্রযোজ্য) আমদানি-নীতি আদেশ ২০০৬-০৯ এর অনুচ্ছেদ-৭.৫
প্রবাসী বাংলাদেশী কর্তৃক প্রেরিত পণ্য চালানের ক্ষেত্রে ঐ দেশে বাংলাদেশ মিশন কর্তৃপক্ষের যথাযথ প্রত্যয়নপত্র আমদানি-নীতি আদেশ ২০০৬-০৯ এর অনুচ্ছেদ-৭.৭
Sro-542-L/84/886/Cus, Dated 10/12/84 বর্হিভুত Temporary Import/Returnable Basis এ পণ্য আমদানির ক্ষেত্রে জাতীয় রাজস্ব বোর্ডের আদেশ The Custorns Act, 969 এর ধারা-২১
আমাদানি-নীতি আদেশ ২০০৬-০৯ এর অনুচ্ছেদ ২৬.১৮ এ উলিখিত পণ্য আমদানির ক্ষেত্রে নির্ধারিত বিডিএস মান সনদপত্র আমদানি-নীতি আদেশ ২০০৬-০৯ এর অনুচ্ছেদ-২৬.১৮
গ) অন্যান্য দলিলাগি (OTHER DOCUMENTS):
বিদ্যমান আইন ও বিধি অনুযায়ী প্রযোজ্য অন্যান্য দলিলাদি
(বিদ্যমান আইন ও বিধি অনুযায়ী প্রযোজ্য কোন দলিলাদি/তথ্যাদির ক্ষেত্রে উপযুক্ত দলিলাদির বিরোধ হলে বিদ্যমান আইন ও বিধি অনুযায়ী প্রযোজ্য দলিলাদি/তথ্যাদিই দাখিল করতে হবে।)