এবনে সাউদ আলী (সম্পাদক)
আস্সালামুআলাইকুম !
ইম্পেরিয়াল ইসলামিক মিশনের পক্ষ থেকে সকল শিক্ষানুরাগীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন, সকলের সুখ ও শান্তি কামনা করে কিছু কথা - শিক্ষা হল জাতির মেরুদণ্ড, শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নত হতে পারে না। তাই প্রতিটি মানুষের ব্যাক্তিগত জীবনকে সর্বাঙ্গীন ও সুন্দর করে গড়ে তুলতে শিক্ষার বিশেষ প্রয়োজন ।
বর্তমান সমাজকে অন্ধকার থেকে শিক্ষার আলোয় আলোকিত করার উদ্দেশ্যে আমাদের পথ চলা শুরু হয় ২০২৩ সাল থেকে। বর্তমান প্রতিযোগিতা মূলক শিক্ষার কথা মাথায় রেখে - ইংরেজি, বাংলা, অঙ্ক, আরবী ও হিন্দির পাশাপাশি কম্পিউটারের উপরেও বিশেষ গুরুত্ব আমরা দিয়ে থাকি । ইতি