সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ,
অনলাইন শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে এটি একটি ক্ষুদ্র প্রয়াস। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং পদার্থ বিজ্ঞান বিষয়ের বহুনির্বাচনী প্রশ্ন এখানে কুইজ আকারে প্রকাশ করা হবে। শিক্ষার্থীবৃন্দ কুইজে/ প্রশ্নোত্তরে অংশগ্রহণ করার মাধ্যমে নিজেকে যাচাই করে নিতে পারবে। Submit বাটনে ক্লিক করার মাধ্যমে বহুনির্বাচনী প্রশ্নোত্তর পর্ব শেষ হবে এবং শিক্ষার্থীর মেইলে ফলাফল পাঠিয়ে দেওয়া হবে। ফলাফল সন্তোষজনক না হওয়া পর্যন্ত চেষ্টা চালিয়ে যেতে হবে। অর্থাৎ একাধিকবার অংশগ্রহণ করা যাবে। শিক্ষার্থীদের অংশগ্রহণ সন্তোষজনক হলে অনলাইন শিক্ষা কার্যক্রমের এই ধারা অব্যাহত থাকবে ইনশাল্লাহ।
শুভেচ্ছার অসীমতায়,
এ. জি. এম. রুবেল হাসান
প্রভাষক পদার্থ বিজ্ঞান
বলরামপুর আদর্শ মহাবিদ্যালয়
আটোয়ারী পঞ্চগড়।
+8801718067753