" আলো আমার আলো ওগো, আলো ভুবন ভরা, আলো নয়ন ধোওয়া আমার, আলো হৃদয় হরা |
নাচে আলো নাচে ও ভাই, আমার প্রানের কাছে, বাজে আলো বাজে ও ভাই, হৃদয় বীনার মাঝে; জাগে আকাশ, ছোটে বাতাস, হাসে সকল ধরা |
আলো আমার আলো ওগো, আলো ভুবন ভরা, আলো নয়ন ধোওয়া আমার, আলো হৃদয় হরা |
আলোর স্রোতে পাল তুলেছে হাজার প্রজাপতি, আলোর ধেউএ উঠলো মেতে মল্লিকা মালতি;
আলোর স্রোতে পাল তুলেছে হাজার প্রজাপতি, আলোর ধেউএ উঠলো মেতে মল্লিকা মালতি;
মেঘে মেঘে সোনা ও ভাই, যায় না মানিক গোনা; পাতায় পাতায় হাসি ও ভাই পুলক রাশি রাশি; সুরনদীর কূল ডুবেছে সুধা নিঝর ঝরা |
আলো আমার আলো ওগো, আলো ভুবন ভরা, আলো নয়ন ধোওয়া আমার, আলো হৃদয় হরা|
আলো আমার আলো ওগো, আলো ভুবন ভরা, আলো নয়ন ধোওয়া আমার, আলো হৃদয় হরা|"
................কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর