ভোটার আইডি কার্ড বা NID Card Download করতে প্রয়োজন হবে এনআইডি নাম্বার অথবা ভোটার রেজিস্ট্রেশন ফরম নাম্বার, জন্ম তারিখ, ঠিকানা এবং ফেইস ভেরিফিকেশন। নতুন ভোটাররাই অনলাইনে এন আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন।
Advertisement
আর পুরাতন ভোটাররা জাতীয় পরিচয় পত্র বা ভোটার আইডি কার্ড অনলাইন কপি ডাউনলোড করতে অনলাইনে রিইস্যুর আবেদন করতে হয়।
নিজের ভোটার আইডি কার্ড দেখার জন্য বা ডাউনলোড করার জন্য আপনার যা প্রয়োজন হবে:
ভোটার নিবন্ধন ফরমের স্লিপ নম্বর অথবা NID নম্বর;
জন্ম তারিখ;
বর্তমান ও স্থায়ী ঠিকানা (বিভাগ, জেলা, উপজেলা);
ইন্টারনেট ব্যবহারের জন্য একটি মোবাইল;
একটি সচল মোবাইল নম্বর (OTP ভেরিফিকেশনের জন্য);
ভোটার আইডি কার্ড ডাউনলোড করার জন্য services.nidw.gov.bd এই সাইটে ভিজিট করে NID নম্বর অথবা ফরম নম্বর ও জন্ম তারিখ দিয়ে সাবমিট করুন। এরপর ঠিকানা সিলেক্ট করে মোবাইল ও ফেইস ভেরিফিকেশন করে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন। সবশেষে একাউন্টে লগইন করে আইডি কার্ড ডাউনলোড করুন।
এনআইডি কার্ড ডাউনলোড করার জন্য নিচের সহজ ধাপগুলো অনুসরণ করুন:
Advertisement
প্রথমে Google Play Store থেকে NID Wallet অ্যাপটি ইনস্টল করুন;
ভিজিট করুন services.nidw.gov.bd/nid-pub/claim-account লিংকে;
স্লিপ নম্বর হলে NIDFN লিখে Slip No লিখুন (NIDFN123456789) এবং NID নম্বর হলে NID নাম্বারটি লিখুন। এরপর জন্ম তারিখ লিখুন;
ক্যাপচা পূরণ করে সাবমিট করুন;
বর্তমান ও স্থায়ী ঠিকানা সিলেক্ট করুন;
মোবাইল নাম্বার দিয়ে ’বার্তা পাঠান’ ক্লিক করুন এবং OTP দিয়ে OK করুন;
ফেইস ভেরিফিকেশন QR কোড Scan করুন;
ফেইস ভেরিফিকেশন করুন এবং NID একাউন্টের Password set করুন;
লগইন করার পর ডাউনলোড লিংকে ক্লিক করে NID কার্ড ডাউনলোড করুন।
বাংলাদেশ নির্বাচন কমিশন ভোটার আইডি কার্ড চেক বা নতুন ভোটার আইডি কার্ড অনলাইন কপি ডাউনলোড করা তেমন কঠিন কিচু নয়। নিচের ধাপগুলো অনুসরণ করে সহজেই আপনি আপনার জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন।
হারানো এনআইডি অনলাইন কপি ডাউনলোড (মাত্র ২০০ টাকা)
কিভাবে অনলাইন থেকে NID Card Download করবেন তার প্রক্রিয়া ছবিতে দেখানো হলো।
প্রথমে ফেইস ভেরিফিকেশনের জন্য (Face Verification) নির্বাচন কমিশনের মোবাইল এ্যাপ NID Wallet অপর মোবাইলে Install করতে হবে। Google Play Store এ যান এবং সার্চ করুন NID Wallet লিখে। তারপর এপটি ইনস্টল করুন।
স্লিপ নম্বর অথবা NID Smart Card নাম্বার দিয়ে NID Account Registration করতে হবে। যদি ২০১৯ এর পর ভোটার হয়ে থাকেন হয়তো আপনার Voter Registration Slip আছে। আপনি স্লিপ নম্বর দিয়ে জাতীয় পরিচয়পত্র বের করতে পারবেন।
জাতীয় পরিচয়পত্র উইং (NID Wing) এর রেজিস্ট্রেশন করেই Voter ID Card Download করে এবং তা প্রিন্ট ও লেমিনেটিং করে ব্যবহার করতে পারবেন।
এখন, জাতীয় পরিচয়পত্রের ওয়েবসাইটে আপনাকে একাউন্ট রেজিষ্টার বা Sign Up করতে হবে। নিচের ধাপগুলো অনুসরণ করুন। জাতীয় পরিচয়পত্র একাউন্ট এই লিংকে যান। নিচের মত একটি পেইজ আসবে