Goaldi Mosque
-----------------
ঈশা খাঁ’র রাজধানী সোনারগাঁও আমি যতবারই ভ্রমনে গিয়েছি কখনই মনে হয়নি এখানে আগেও এসেছি, এটি এমনই শান্ত নিবীর নির্মল সবুজে ঘেরা এক জনপদ যার প্রতিটি কোনেই ছড়িয়ে আছে ইতিহাস ও ঐতিহ্যের প্রাচুর্য। একটি গোছানো নগর ও এর দৃষ্টিনন্দন আভিজাত্য ধ্বংসাবশেষেও কি অপূর্ব ও নান্দনিক সৌন্দর্য্য নিয়ে এখনও দর্শনার্থীদের বিমোহিত আর ভাবনার উদ্রেক করে যা বলে বোঝান অসম্ভব। বর্তমানে বেশিরভাগ দর্শনার্থী সোনারগাঁও লোক ও কারুশিল্প যাদুঘর এবং পানাম নগর এর মধ্যেই তাদের ভ্রমণকে সীমাবদ্ধ রাখেন। তবে এর বাইরেও সোনারগাঁও এ দেখার ও জানার অনেক প্রাচীন নিদর্শন রয়েছে, তেমনি একটি হল গোয়ালদি মসজিদ। শেষ বার আমি যখন সোনারগাঁও ভ্রমণে গিয়েছিলাম তার বেশিটা সময় জুড়ে ছিল গোয়ালদি মসজিদ।
মোল্লা হিজবার আকবর খান কর্তৃক ১৫১৯ খ্রিস্টাব্দে নির্মিত প্রাচীনকীর্তি গোয়ালদি মসজিদ সোনারগাঁও এর একটি উল্লেখযোগ্য ঐতিহাসিক স্থাপনা। সুলতান আলাউদ্দিন হোসেন শাহের রাজত্বকালে তার বিস্তৃত রাজ্যের বিভিন্ন স্থানে যে সকল মসজিদ নির্মিত হয় তার মধ্যে এই মসজিদটি অন্যতম। গৌড় পাণ্ডুয়া ও বাংলার অন্যান্য স্থানের ইমারতাদির মত এই মসজিদের ভিতর ও বাহিরের দেয়ালে পাথর ও ইটের উপরে মুসলিম ঐতিহ্যগত আরবীয় অলংকরণ পরিলক্ষিত হয়। ইট ও পাথরের অলংকরণের কিছু নিদর্শন মসজিদের পশ্চিম দেয়ালে বিশেষত মেহরাব ত্রয়ে দেখা যায়। কেন্দ্রীয় মেহরাবটি আকারে কিছুটা বড় এবং চমৎকার। এটি প্রস্তর নির্মিত এবং কারুকার্য খচিত।
কয়েক শতাব্দী প্রাচীন দৃষ্টিনন্দন এই মসজিদটি বার কয়েক সংস্কার করা হলেও এটির আরও অধিকতর সংস্কার করা প্রয়োজন। বর্তমানে একটি প্রাচীর দিয়ে ঘেরা এই মসজিদটি ইতিহাসের সাক্ষী হয়ে দাড়িয়ে আছে।
'Lalbagh Fort' Dhaka.
--------------
Among the surviving legacies of the Mughal Period, by far, the finest specimen is the Aurangabad fort, commonly known as the Lalbagh Fort which is believed to represent the unfulfilled dream of a Mughal Prince. It occupies the south western part of the old city, overlooking the Buriganga river on whose northern bank it stands as a silent sentinel of the old city.
Rectangular in plan, it encloses an area of 1082 feet by 700 feet and in addition to its two graceful lofty gateways on south-east and north-east corners and a subsidiary small unpretentious gateway on north, it also includes within its fortified perimeter, a number of elegant monuments surrounded by attractive garden. There are a small 3 domed Mosque on west, the striking mausoleum of Bibi Pari the reputed daughter of Subadar Shaista Khan and the Audience Hall with hammam of the governor to the east of the precinct. The main purpose of this fort, it seems was to provide a defensive enclosure of the palatial edifices of the interior and as such, was a type of palace-fortress rather than a siege fort.
For more read, MUGHAL DHAKA & Lalbagh Fort By Department of Archaeology, Ministry of cultural Affairs.