জার্মান ফাউন্ডেশন সিলেট’ (GFS) ২০২১ সালে বিশিষ্ট ভাষা গবেষক ‘সৈয়দ আমীর হোসাইন’ কর্তৃক প্রতিষ্ঠিত হয়, যার মূল উদ্দেশ্য ছিল সিলেট অঞ্চলে মানসম্মত জার্মান ভাষা শিক্ষার একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান তৈরি করা। এবং উক্ত প্রতিষ্ঠানের মাধ্যমে জার্মান ছাড়াও একাধিক ভাষা এবং যুব-উন্নয়ন কল্পে বিভিন্ন প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা। প্রতিষ্ঠার পর থেকে আমরা শিক্ষার্থীদের জন্য জার্মান ভাষা শেখার প্রক্রিয়াকে সহজ এবং কার্যকর করে তোলার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি। সেই সাথে অন্যান্য ইউরোপীয় ভাষা এবং কম্পিউটার কোর্স পরিচালনা করে আসছি।