ইসলামী ও আধুনিক শিক্ষার সমন্বিত একটি প্রতিষ্ঠান
আমাদের বৈশিষ্ট্য সমূহ:
• মেধাবীদের জন্য মাসিক ও বাৎসরিক বৃত্তি।
• ভর্তির ক্ষেত্রে বিশুদ্ধ কুরআন তিলাওয়াত, বয়স, মেধা ও পূর্ববর্তী একাডেমিক তথ্যের ভিত্তিতে শিক্ষার্থী মূল্যায়ন।
• ৩ বছরের মধ্যে হিফজ সম্পন্নের সু-বিন্যস্ত সিলেবাস।
• অভিজ্ঞ, মেধাবী ও আন্তর্জাতিক প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের মাধ্যমে পরিচালিত।
• জাতীয় পাঠ্যক্রম অনুসারে হিফজের পাশাপাশি ৩য়-১০ম শ্রেণী পর্যন্ত স্বতন্ত্র একাডেমিক শিক্ষকমণ্ডলী ও বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাধ্যমে নিয়মিত একাডেমিক কার্যক্রম পরিচালনা।
• প্রতি তিন মাস অন্তর অন্তর হিফজ ও একাডেমিক বিভাগের সেমিষ্টার পদ্ধতিতে পরীক্ষা গ্রহণ ও অভিভাবক সমাবেশ।
• মেধাবী শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে মেধাভিত্তিক বৃত্তি প্রদান।
• শিক্ষার্থীদেরকে কম্পিউটার বিষয়ে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সমৃদ্ধ লাইব্রেরী ব্যবস্থাপনার মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে জ্ঞান অন্বেষণের সুযোগদান।
• প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা প্রদান।
• শিক্ষার্থীদের মেধা বিকাশ ও বিনোদনের জন্য নিয়মিত শরীরচর্চা, সাপ্তাহিক শিক্ষা সেমিনার, খতমে সবিনা, বার্ষিক শিক্ষা সফর, দেয়ালিকা ও ম্যাগাজিন প্রকাশ।
• ইসলামি মূল্যবোধ, চারিত্রিক উৎকর্ষ সাধন এবং একেকজন যোগ্য ও আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলার জন্য আখলাকে হাসানা ও ইসলামের মৌলিক বিষয়াদি সম্পর্কে নিয়মিত প্রশিক্ষণ প্রদান।
ফেঞ্চুগঞ্জ মোহাম্মাদিয়া হিফজুল কুরআন মাদরাসা'র ছাত্ররা এবছর(২০২৪) ফেঞ্চুগঞ্জ মোহাম্মাদিয়া কামিল মাদরাসা থেকে দাখিল পরিক্ষায় 'বিজ্ঞান' বিভাগ থেকে ৩ টি জিপিএ '৫' সহ অসামান্য ফলাফল অর্জন করেছেন।
যারা এই সাফল্য অর্জন করেছেন-
১. হাঃ ওয়ালিদ হাসান (জিপিএ-৫.০০) (গোল্ডেন)
২. হাঃ কাওছার আহমদ রাহি (জিপিএ-৫.০০) (গোল্ডেন)
৩. হাঃ আব্দুল ওয়াহিদ (জিপিএ-৫.০০)
৪. হাঃ শাকিল আহমদ (জিপিএ-৪.৭২)
৫. জুলকার নাইন (জিপিএ-৪.৭২)
৬. হাঃ শাহরিয়ার হাসান (জিপিএ-৪.৬৭)
৭. হাঃ আব্দুল কাদির (জিপিএ-৪.৪৪)
৮. হা: নূর মোহাম্মদ (জিপিএ-৪.৪৪)
৯. হাঃ শাহাদাৎ হুসেন (জিপিএ-৪.১৯)
১০. হা: সাইফুর রহমান (জিপিএ-৩.৬৯)
১১. শাহ হুসেন (জিপিএ-৩.১০)
ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ডের "জাতীয় হিফযুল কুরআন প্রতিযোগিতা ২০২৩" জেলা পর্যায়ে সিলেট জেলায় মাধ্যমিক (১০ পারা) লেভেলে তানভীর আহমদ তৃতীয় স্থান অর্জন করায় অতিথিদের হাত থেকে পুরস্কার গ্রহণ।
ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া হিফজুল কোরআন মাদরাসার কোমলমতি শিক্ষার্থীরা আপনাদের সহযোগিতায় সর্বক্ষেত্রে তাদের মেধার স্বাক্ষর রেখে যাচ্ছে। গত ২২শে জানুয়ারি ২০২৪ ইংরেজি ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত “শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা” -২০২৪ এ আমাদের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে উপজেলা পর্যায়ে ২০টি পুরস্কার অর্জন করেছে যা ফেঞ্চুগঞ্জ উপজেলার মধ্যে সর্বোচ্চ।
ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ডের "জাতীয় হিফযুল কুরআন প্রতিযোগিতা ২০২৩" এর উপজেলা পর্যায়ের বাছাইপর্বে ফেঞ্চুগঞ্জ উপজেলায় ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া হিফজুল কুরআন মাদরাসার সাফল্যের ধারা অব্যাহত......
উপজেলা পর্যায়ে মোট ১৬ জনের মধ্যে ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া হিফজুল কুরআন মাদরাসার #৭_জন...
ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া হিফজুল কোরআন মাদরাসা'র শিক্ষার্থীরা সর্বক্ষেত্রে তাদের মেধার স্বাক্ষর রেখে প্রতিনিয়ত আপনাদের আস্থা ও ভালবাসার প্রতিদান দিয়ে যাচ্ছে।
ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত জাতীয় শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৩ এর উপজেলা পর্যায়ে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে মোট #১৮টি পুরস্কার অর্জন করেছে আমাদের শিক্ষার্থীরা।
জকিগঞ্জের বারোগাত্তায় হিফযুল কুরআন প্রতিযোগিতায় ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া হিফজুল কুরআন মাদরাসার কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন :
-----------------------------------------------------------------------
গত ১৭ ই ডিসেম্বর ২০২০ ইংরেজি জকিগঞ্জস্থ বারোগাত্তায় হাফিজ মোশাহিদ আলী (অন্ধ হাফিজ) রহ. শিক্ষা কল্যাণ ট্রাস্ট কর্তৃক একটি হিফযুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উক্ত প্রতিযোগিতায় ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া হিফজুল কুরআন মাদরাসার ২০ জন শিক্ষার্থীর মধ্যে ১১ জন বৃত্তি অর্জন করে ২৫ টি মাদরাসার মধ্যে প্রথম স্থান অধিকার করে।