Upcoming Events
৮ দলীয় মিনি ফুটবল টুর্নামেন্টে ২০২২
সুধী, ক্রীড়ামতি ভাই ও বন্ধু –আপনি নিশ্চয়ই শুনে আনন্দিত হবেন যে, “এফসি নর্থওয়েস্ট ফাউন্ডেশন” প্রতি বছরের ন্যায় এবারও এক ‘৮ দলীয় মিনি ফুটবল টুর্নামেন্টের’ আয়োজন করেছে। আর এই আনন্দটুকু আপনাদের সবার মাঝে ছড়িয়ে দেয়ার জন্যে, আপনার দলসহ আকর্ষনীয় ফুটবল টুর্নামেন্টে আপনার উপস্থিতি কামনা করছি।
টুর্নামেন্টের প্রয়োজনীয় কিছু নিয়মাবলী :-
১। আপনার দলসহ আপনাকে অবশ্যই কমিটি কতৃক নির্ধারিত সময়ে খেলার মাঠে উপস্থিত হতে হবে।
২। খেলায় অংশগ্রহনের পূর্বে খেলায় অংশগ্রহন বাবদ নির্দিষ্ট পরিমান ফি (১০০০/- টাকা) কমিটির নিকট জমা দিতে হবে।
৩। খেলায় অংশগ্রহনের জন্যে অবশ্যই সকল খেলোয়ারদের নিরাপত্তামূলক পোশাক ( বুটজুতা,সেফটিগার্ড,জার্সি ইত্যাদি) পরিধান করতে হবে এবং আপনার দলের সকল খেলোয়ারদের অবশ্যই একই জার্সি পরিধান করতে হবে এবং বলসহ মাঠে উপস্থিত হতে হবে।
৪। কোনো অবস্থাতেই পরিচালককে উত্তপ্ত করা যাবে না। চলমান খেলার সকল আইন, পরিচালক প্রয়োজনবোধে প্রয়োগ করার ক্ষমতা রাখে।
৫। কোনো খেলোয়াড় খেলার মধ্যে অসাদুপায় অবলম্বন,নিন্দানীয় আচরন বা খেলার নিয়ম অমান্য করিলে পরিচালক টুর্নামেন্টের প্রচলিত বিধিমালা প্রয়োগ করিতে বাধ্য থাকিবে।
৬।প্রত্যেক দলে অতিরিক্ত খেলোয়াড়সহ মোট ১০ জনের তালিকা কমিটির নিকট জমা দিতে হবে এবং এর মধ্যে থেকে যে কোনো ৬ জন খেলতে পারবে। তালিকার বাইরে কোনো খেলোয়াড় ঐ ম্যাচে খেলার অনুমতি পাবে না।
৭। কমিটির পক্ষ থেকে পূর্বের ম্যচের কোনো খেলোয়াড়কে দল পরিবর্তন করার অনুমতি দেওয়া হবে না। একান্ত পরিবর্তন করার প্রয়োজন হলে(সর্বোচ্চ ১ জন) প্রতি খেলোয়ারের জন্য নির্দিষ্ট পরিমান টাকা কমিটির নিকট জমা দিতে হবে।