Previous Projects
Interested in working together? Feel free to discuss your project with me.
Previous Projects
Grameenphone - Project: (Bangla Sign Language)
A socially driven brand campaign script focused on emotional communication, inclusivity, and the cultural depth of Bangla Sign Language.
“দেখুন,
এটা অভিমান।
এটা মায়া।
এটা আপন।
আপনি কোনো শব্দ শুনলেন না।
তবুও বুঝলেন।
আমরা ছোটবেলা থেকে শিখি, ভাষা মানে শব্দ।
কিন্তু আসলে ভাষা মানে বোঝা।
সাইন ল্যাঙ্গুয়েজকে আমরা প্রায়ই ইশারা বলি।
কারণ আমরা শুনি না, তাই মনে হয় কথা নেই।
আসলে এখানে প্রতিটা নড়াচড়া একটা বর্ণ।
প্রতিটা ভঙ্গি একটা বাক্য।
এটা আলাদা কোনো ভাষা না।
এটা বাংলা ভাষারই আরেক রূপ। … … …
Betrayal (Historical & Psychological Infotainment Storytelling)
A narrative driven infotainment script focused on betrayal, political history, and human psychology through emotionally layered storytelling and historical parallels.
“সাদ্দাম হোসেনকে ফাঁসি দেওয়ার পর যখন তার মরদেহ বাইরে এনে রাখা হলো, তখন একদল লোক তার মৃতদেহের উপর থুতু ছিটিয়েছিল।
যারা প্রত্যেকেই ছিল ইরাকের নাগরিক।
পক্ষান্তরে, তার নিরাপত্তায় নিয়োজিত ১২ জন আমেরিকান সেনা সদস্য প্রত্যেকেই কান্না করেছিল।
ইন্দিরা গান্ধীর পরিণতি হয়েছিল আরও করুণ।
তার মৃত্যু হয়েছিল শত্রুর গুলিতে না, বরং তার নিজেরই দেহরক্ষীর গুলিতে।
ইতিহাসের পৃষ্ঠায় পৃষ্ঠায় এক একটা সাম্রাজ্যের পতন হয়েছে তাদের কাছের মানুষের হাত ধরেই।
সবচেয়ে বেশি সন্দেহই করা হয় তাকে, যে সবচেয়ে কম সন্দেহজনক।
কারণ ইতিহাস আমাদের বারবার শিখিয়েছে, মানুষের জীবনের সবচেয়ে বড় শত্রু যে, তাকে সহজে চেনা যায় না। ... ... ...
Lotto - Project: (Lifestyle & Performance Campaign)
A consumer focused lifestyle campaign script combining health awareness, product education, and performance based storytelling for a footwear brand.
“আপনি কি জানেন আপনার সবচেয়ে বড় রিজিকটা আসলে কী?
টাকা, ক্যারিয়ার নাকি ব্যাংক ব্যালেন্স?
উত্তরটা হচ্ছে, কোনোটাই না।
কারণ আপনার সবচেয়ে বড় রিজিক হলো আপনার স্বাস্থ্য।
আজকে আপনার বয়স ২২ থেকে ৩০।
এনার্জি আছে, স্বপ্ন আছে।
কিন্তু লাইফস্টাইল কী আছে বলুন?
ঘুম কম।
স্ক্রিন টাইম বেশি।
মুভমেন্ট কম।
আর একটা জিনিস আমরা একদম গুরুত্ব দিই না।
সেটা হচ্ছে আমাদের পা।
আপনার পুরো শরীরের ওজন সারাদিন যে জিনিসটা বহন করছে, সেটা হচ্ছে আপনার shoe।
ভুল shoe মানে শুধু স্টাইলিশ না হওয়া না।
বরং ভুল posture, হাঁটুতে চাপ, কোমরে strain, এমনকি long term spine problem।
এই জায়গায় proper shoe technology খুব matter করে।
Lotto শুধু look এ focus করে না।
তারা focus করে performance আর comfort এ।
AMF Technology ব্যবহারকারীর পায়ের গঠনের সাথে মানিয়ে নিয়ে দীর্ঘস্থায়ী comfort দেয়।
Carbon Fiber Technology energy efficiency improve করে এবং movement এ spring like bounce তৈরি করে। ... ... ...
Shah Cement - Project: (Bangla Sign Language)
A concept driven campaign script combining art history, cultural storytelling, and inspirational brand communication through the journey of creative rebellion and national representation.
“আপনারা যে ছবিগুলো দেখলেন, সেগুলো দেখে স্বাভাবিকভাবেই মনে হতে পারে, এই কেমন অদ্ভুত ছবি।
কিন্তু এই অদ্ভুত ছবিগুলো এঁকেছিল একজন অদ্ভুত মানুষ।
নাম তার পাবলো পিকাসো।
আর এই অদ্ভুততাই একদিন শিল্পের ভাষা বদলে দিয়েছিল।
কিউবিজমের মূল ধারণা ছিল একটাই।
বাস্তবতাকে আগের মতো না দেখে, নতুনভাবে দেখা।
পিকাসো আর জর্জেস ব্র্যাক যদি সমাজের কথা ভাবত, মানুষ কী বলবে সেটা নিয়ে ভয় পেত, তাহলে কিউবিজমের জন্মই হতো না।
ইতিহাসে যত নতুন শিল্প এসেছে, তার পেছনে এই উন্মাদনাই কাজ করেছে।
আর্ট কখনো নিরাপদ চিন্তা থেকে আসে না।
আর্ট আসে সাহস থেকে।
আমাকে অনুপ্রেরণা দেয় সেই মানুষগুলোই, যারা সমাজের কাঠামো ভেঙে নিজের অবস্থান তৈরি করেছে।
এই জায়গায় এসে আমি একজন মানুষের কথা বলি।
তার নাম হামজা চৌধুরী।
ইউরোপের শীর্ষ লিগে প্রতিষ্ঠিত ক্যারিয়ার, নিরাপদ জীবন, সবকিছু থাকা সত্ত্বেও সে ফিরে এসেছে নিজের দেশের জন্য। … … …
ASUS Premium Laptop Series - Project: (Commercial Product Showcase)
A retail focused commercial script created to present ASUS premium laptop lineup through simplified feature storytelling, product positioning, and audience focused communication.
“ASUS Zenbook Duo, Zenbook S16, আর Zenbook 14।
ASUS এর Zenbook Series এর এই ল্যাপটপগুলো ডিজাইন, পোর্টেবিলিটি আর high performance এর জন্য পরিচিত।
Ceraluminum build হওয়ায় এগুলো lightweight but durable।
সাথে premium design আর refined finishing তো থাকছেই।
Lumina Pro OLED display দিচ্ছে vibrant colors, deep contrast আর enhanced viewing experience।
Type C fast charging support, long lasting battery, আর latest generation processor থাকার কারণে everyday productivity থেকে creative work, সবকিছুই smoothly handle করা যায়।
আর এইটা ASUS Vivobook 16।
বিশেষভাবে university students দের কথা মাথায় রেখে design করা হয়েছে।
Assignment, entertainment, academic task।
সবকিছুর জন্য large display আর reliable performance এটাকে practical daily use laptop এ পরিণত করেছে।
সত্যি বলতে ASUS এর সবচেয়ে বড় strength শুধু hardware না, তাদের service support ও। ... ... ...
Mojo - Project: (Ramadan Social Awareness Campaign)
A socially driven Ramadan campaign script focused on empathy, emotional realism, and community engagement through human centered storytelling.
“ইনি হলেন সোহেল।
আর ইনি হলেন জামাল।
আমাদের বাসার দারোয়ান।
এই দুইজন মানুষকে আমি দেখি মাসের পর মাস, বছরের পর বছর একই কাজ করে যাই।
সবসময় একই সময়ে।
সবসময় মুখে হাসি।
নেই কোন রাগ।
নেই কোন বিরক্ত।
বোধহয় থাকলেও দেখানোর কোনো সুযোগ নেই।
উপস্থাপক: রোজা কেমন যাচ্ছে এবার?
সোহেল: খুব ভালোই। আরামে কাটছে, কোন কষ্ট হয় নাই।
উপস্থাপক: ঈদে বাসায় যাচ্ছেন কবে?
জামাল: যাইতে পারব কি না আল্লাহই জানে।
সোহেল: না, ঈদে এবার যাচ্ছি না। এবার নতুন মানে ঢাকায় ঈদ উদযাপন করতে চাই।
উপস্থাপক: এবার কি রোজা করতে কষ্ট হচ্ছে?
জামাল: না, কোনো কষ্ট হয় নাই।
উপস্থাপক: কতদিন পরে ঈদের পরে বাসায় যান?
জামাল: হয়তো এক মাস ১৫ দিন।
উপস্থাপক: কিন্তু ঈদের ছুটি পান না?
জামাল: না। কষ্ট এইটা আছে হ্যাঁ। কিন্তু মাইনা নিতে হয়। ... ... ...
Designed By Imtiaz Ahmed | Copyright © 2026 (FAIYAD SCRIPT LAB) All Rights Reserved