১। শিক্ষার্থীদের জন্য সকল সুবিধা এবং রেজিস্ট্রেশন সম্পূর্ণ ফ্রি।
২। শিক্ষকগণকে ৫০ টাকা প্রদান করে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। এপ থেকে সরাসরি বিকাশ পেমেন্টের সুযোগ রয়েছে।
৩।ব্যাক্তিগত বিকাশ একাউন্ট না থাকলে, প্রোফাইল সাবমিটের ২৪ ঘন্টার মধ্যে রকেট/নগদ এর মাধ্যমে সেন্ড মানি করে, টাকা প্রদান করে প্রদানকৃত একাউন্ট নম্বর আমাদের জানাতে হবে। অন্যথায় ২৪ ঘন্টার মধ্যে রেজিস্ট্রেশন ফি প্রদান না করলে প্রোফাইল রিকুয়েস্ট বাতিল করে দেয়া হবে, ফলে পুনরায় শিক্ষকে তার প্রোফাইল সাজাতে হবে।
৪। নিরাপত্তার স্বার্থে টিউশন পাবার পর শিক্ষককে আমাদের নিকট তার জাতীয় পরিচয় পত্র, আইডি, বর্তমান ঠিকানা অবশ্যই প্রদান করতে হবে।
৫। রেজিস্ট্রেশন সম্পন্ন হবার পর, ই-টিউটর শিক্ষককে তার রেজিস্ট্রেট ফোন নম্বর এবং ই-মেইলে অবশ্যই একটি আইডি নম্বর এবং মানি রিসিপ্ট প্রদান করবে।
৬। ই-টিউটর অধিকাংশ ক্ষেত্রে তাদের সার্ভার রাত্রী ৮-১০ ঘটিকায় আপডেট করে থাকে। সেক্ষেত্রে অনেক শিক্ষককে ই-টিউটর কতৃক তাৎক্ষণিক প্রদানকৃত মেসেজে বিলম্ব হতে পারে।
৭। ই-টিউটর কতৃক টিউশন পাবার পর, কেবল মাত্র প্রথম মাসের বেতনের ৪০%, ( অভিভাবক অপেক্ষা পাবার পর) শিক্ষক ই-টিউটরকে প্রদান করবে। অন্যথায় ই-টিউটর যথাযথ ব্যাবস্থা নিবে।
৮। রেজিস্ট্রেশন ফি বাবদ ৫০ টাকা এবং প্রথম মাসের বেতনের ৪০% টাকা ব্যাতীত কোন প্রকার টাকা ই-টিউটর কখনো শিক্ষকের নিকট দাবি করবে না।
৯। নিয়ম ভঙ্গের কারণে যে কোন সময় ই-টিউটর শিক্ষকের রেজিস্ট্রেশন বাতিল করতে পারবে এবং শিক্ষকে তা অবগত করা হবে।
(নিয়ম ভঙ্গের কারণে বাতিলকৃত রেজিস্ট্রেশন ফি এর টাকা ফেরতযোগ্য নয়!)
১০। টিউশন পাবার পর উক্ত শিক্ষকের পুর্বের প্রোফাইল সার্ভার থেকে সরিয়ে নেয়া হবে এবং নতুন টিউশনি পাবার জন্য রেজিস্ট্রেশন ফি প্রদান করে নতুন প্রোফাইল সাবমিট করতে হবে।
১১। যেহেতু শিক্ষার্থী নিজের চাহিদা অনুযায়ী শিক্ষক/শিক্ষিকা নির্বাচন করে, এক্ষেত্রে কোন শিক্ষক/শিক্ষিকা টিউশন না পেলে ই- টিউটর কোন প্রকার দায়বদ্ধ থাকবেনা।
টিউশন পাবার ক্ষেত্রে শিক্ষক/শিক্ষিকাকে ধৈর্যধারণ করতে হবে!
১২। ই-টিউটরকে কখনই মিথ্যা/ভুল তথ্য প্রদান করা যাবে না, অন্যথায় রেজিস্ট্রেশন গ্রহনযোগ্য হবে না।