সন্তান আল্লাহ তা'আলার পক্ষ থেকে এক অনন্য নেয়ামত। সন্তানের মাধ্যমে মানব জীবন পরিপূর্ণতা পায়। আদর্শ সন্তান পরিবার, সমাজ ও দেশকে আলোকিত করে। আদর্শ সন্তান তৈরি করতে সব ধরনের পড়াশুনার পাশাপাশি নৈতিক শিক্ষা দেওয়া অতীব জরুরী। নৈতিক শিক্ষা ব্যতীত কোনো সন্তান আলোকিত মানুষ হতে পারেনা। ছোটবেলা থেকে সন্তানকে নৈতিক শিক্ষা দেওয়া পিতা-মাতার জন্য যেমন জরুরী তেমনি ধীরে ধীরে বেড়ে ওঠা সন্তানকেও নৈতিক শিক্ষা অর্জন করে মাতাপিতার চক্ষু শীতল করে আদর্শ মানুষে পরিণত হওয়া উচিত। আদর্শ সন্তানই মূলত আলোকিত সন্তান।
আমরা এই গ্ৰুপের মাধ্যমে ইসলামের আলোকে আলোকিত সন্তান তৈরি করা এবং আলোকিত সন্তান হওয়ার পথ নির্দেশনা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।