*** বন্ধু ***
ইলিয়াস রানা
এস না পুড়াতে আমায়
তুমি পুড়ে হয়ে যাবে ছাই।
আমি অক্সিজেন _
আমি নিজে জ্বলিনা জ্বালায়।
বন্ধু এসেছ কি তাই
লাগাতে কলঙ্ক কালি হৃদয়ে আমায়?
জান কি তুমি?
দিতে হলে কলঙ্ক কালি
সে কালি মাখিতে হবে প্রথমে তুমায়।
বন্ধু এসেছ কি তাই
খেড়ে নিতে মুখের হাসি
কাদাবে বলে শুধু আমায়?
জানকি তুমি_
জাতিতে পুরুষ আমি।
পৌরুষ আছে বলে_
কাঁদিনা প্রয়োজনে কাঁদায়।