Easy Office Pro – Privacy Policy (গোপনীয়তা নীতি)
Easy Office Pro – Privacy Policy (গোপনীয়তা নীতি)
প্যাকেজ নাম: com.solutions.proeasyoffice
সর্বশেষ আপডেট: ৫ অক্টোবর, ২০২৬
Easy Office Pro ("আমরা", "আমাদের", "অ্যাপ") শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা, স্কুল ও কোচিং সেন্টারের প্রশাসনিক, আর্থিক এবং যোগাযোগ কার্যক্রম পরিচালনার জন্য তৈরি একটি ডিজিটাল ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম। আমরা ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। আমরা Google Play User Data Policy এবং Developer Policy কঠোরভাবে মেনে চলি।
📌 নতুন আপডেটসমূহ (Recent Updates & New Features)
Easy Office Pro অ্যাপের সাম্প্রতিক সংস্করণে ব্যবহারকারীদের সুবিধার্থে কিছু নতুন শক্তিশালী ফিচার ও পারমিশন যুক্ত করা হয়েছে:
এআই ভয়েস অ্যাসিস্ট্যান্ট ও মাইক্রোফোন ব্যবহার:
অ্যাপটিতে ভয়েস কমান্ডের মাধ্যমে খুব সহজে শিক্ষার্থী ও ফি সংক্রান্ত তথ্য খোঁজার জন্য এআই অ্যাসিস্ট্যান্ট যুক্ত করা হয়েছে।
এর জন্য অ্যাপটি ব্যবহারকারীর ডিভাইসের Microphone (android.permission.RECORD_AUDIO) পারমিশন নেয়। ভয়েস কমান্ডের অডিও শুধুমাত্র রিয়েল-টাইম স্পিচ-প্রসেসিংয়ের কাজে ব্যবহৃত হয় এবং এটি স্থায়ীভাবে সংরক্ষণ করা হয় না।
শিক্ষক লগইন ও রোল-বেসড অ্যাক্সেস:
প্রতিষ্ঠানের আইডি (Institution ID) এবং শিক্ষকের রোল নম্বর দিয়ে নিরাপদ শিক্ষক লগইন সিস্টেম চালু করা হয়েছে। এর মাধ্যমে অনুমোদিত শিক্ষকগণ শুধুমাত্র তাদের নির্দিষ্ট দায়িত্ব ও সেকশনের ডেটা দেখতে পারবেন।
ভিডিও ও মিডিয়া আপলোড:
গ্যালারি থেকে শিক্ষামূলক বা প্রশাসনিক ভিডিও এবং থাম্বনেল আপলোড করার সুবিধা যুক্ত করা হয়েছে। অ্যাডমিনের অনুমোদন ছাড়া কোনো ভিডিও পাবলিক করা হয় না এবং ব্যবহারকারী চাইলে যেকোনো সময় তাদের আপলোডকৃত মিডিয়া বা ভিডিও স্থায়ীভাবে ডিলিট করতে পারবেন।
বর্ধিত পুশ নোটিফিকেশন ও ব্যাকগ্রাউন্ড সার্ভিস:
হাজিরা, নোটিশ ও ফি জমার তাৎক্ষণিক আপডেট পাওয়ার জন্য পুশ নোটিফিকেশন (POST_NOTIFICATIONS) এবং ব্যাকগ্রাউন্ড প্রসেসিংয়ের জন্য প্রয়োজনীয় পারমিশনগুলো যুক্ত করা হয়েছে।
১.৬ ফেসবুক ও মেটা এসডিকে (Facebook & Meta SDK) ডেটা কালেকশন
আমাদের অ্যাপে মেটা (Facebook SDK) প্ল্যাটফর্ম ও সার্ভিস যুক্ত থাকার কারণে মেটার নিজস্ব নীতিমালা অনুযায়ী কিছু প্রযুক্তিগত ও ব্যবহারকারী ডেটা স্বয়ংক্রিয়ভাবে সংগৃহীত হতে পারে। এর মধ্যে রয়েছে:
* ডিভাইস ইনফরমেশন: ডিভাইসের মডেল, অপারেটিং সিস্টেমের সংস্করণ (Android Version), এবং হার্ডওয়্যার সংক্রান্ত তথ্য।
* নেটওয়ার্ক ও সংযোগ তথ্য: আইপি অ্যাড্রেস (IP Address), মোবাইল নেটওয়ার্ক অপারেটর এবং ওয়াইফাই সংযোগের অবস্থা।
* অ্যাপ ব্যবহারের অ্যানালিটিক্স: অ্যাপের ভেতর মেটা-সংশ্লিষ্ট ফিচার ব্যবহারের লগ, ক্র্যাশ রিপোর্ট এবং ডায়াগনস্টিক তথ্য।
* অ্যাডভারটাইজিং আইডি (Advertising ID): বিজ্ঞাপন বা মেটা সার্ভিস পারফরম্যান্স পরিমাপের জন্য ডিভাইসের ইউনিক অ্যাডভারটাইজিং আইডি।
এই ডেটাগুলো শুধুমাত্র অ্যাপের নিরাপত্তা বজায় রাখা, মেটা এপিআই ও এসডিকে সঠিকভাবে পরিচালনা করা এবং সার্ভিস মানোন্নয়নের কাজে ব্যবহৃত হয়। মেটা তাদের নিজস্ব প্রাইভেসি পলিসি অনুযায়ী এই ডেটাগুলো প্রসেস করে থাকে।
১. আমরা কী তথ্য সংগ্রহ করি
অ্যাপের বিভিন্ন ফিচার ব্যবহারের জন্য নিম্নোক্ত তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করা হতে পারে।
১.১ প্রতিষ্ঠানের তথ্য
প্রতিষ্ঠানের নাম
প্রতিষ্ঠান প্রধানের নাম
মোবাইল নম্বর
ইমেইল (যদি প্রদান করা হয়)
প্রতিষ্ঠানের ঠিকানা
১.২ শিক্ষার্থীর তথ্য
নিচের কিছু তথ্য বাধ্যতামূলক এবং কিছু তথ্য সম্পূর্ণ ঐচ্ছিক (Optional):
বাধ্যতামূলক তথ্য:
শিক্ষার্থীর নাম
রোল নম্বর (সিস্টেম দ্বারা ইউনিক ৪-ডিজিটের রোল তৈরি হয়)
শ্রেণি
অভিভাবকের মোবাইল নম্বর (বাধ্যতামূলকভাবে '01' দিয়ে শুরু হওয়া ১১ ডিজিটের নম্বর)
ঐচ্ছিক তথ্য:
শিক্ষার্থীর ছবি
জন্ম তারিখ (ডেট পিকারের মাধ্যমে নির্বাচিত)
লিঙ্গ (ছেলে/মেয়ে)
জন্ম নিবন্ধন নম্বর
পিতার নাম
মাতার নাম
পিতার মোবাইল নম্বর
মাতার মোবাইল নম্বর
পিতা বা মাতার জাতীয় পরিচয়পত্র (NID) নম্বর
বর্তমান ঠিকানা
অন্যান্য প্রশাসনিক তথ্য (যেমন: স্টুডেন্ট আইডি ও সিরিয়াল নম্বর)
ব্যবহারকারী চাইলে এসব ঐচ্ছিক তথ্য প্রদান না করেও অ্যাপের মূল কার্যক্রম ব্যবহার করতে পারবেন।
১.৩ আর্থিক ও বেতন সংক্রান্ত তথ্য (নতুন যুক্ত)
পেমেন্ট ও আর্নিং যোগাযোগ (Payment & Earnings Support):
আমাদের অ্যাপে ব্যবহারকারীদের অর্জিত আয়ের (My Earnings) হিসাব প্রদর্শিত হয়। অ্যাপের ভেতর থেকে সরাসরি কোনো আর্থিক লেনদেন, বিকাশ নম্বর বা পেমেন্ট রিকোয়েস্ট ফর্ম সংগ্রহ করা হয় না। ব্যবহারকারী চাইলে "My Earnings" সেকশনে থাকা WhatsApp যোগাযোগের বাটনের মাধ্যমে সরাসরি আমাদের অফিসিয়াল নম্বরে যোগাযোগ করে পেমেন্ট সংক্রান্ত বিষয়ে সহায়তা নিতে পারেন। এক্ষেত্রে বাহ্যিক মাধ্যমে (WhatsApp-এ) লেনদেন সম্পন্ন হয়।
অ্যাপের মাধ্যমে প্রতিষ্ঠানের আর্থিক হিসাব ও রশিদ ব্যবস্থাপনা পরিচালনার জন্য আমরা সংগ্রহ করি:
শিক্ষার্থীর জমা দেওয়া ফি বা বেতনের পরিমাণ (Amount)
রশিদের ধরন বা প্রকারভেদ (যেমন: মাসিক বেতন, ভর্তি ফি, পরীক্ষার ফি)
ম্যানুয়াল রশিদ নম্বর এবং পরীক্ষার ধরন (Exam Type)
অনলাইন পেমেন্ট বা ফি গেটওয়ের মাধ্যমে লেনদেনের ক্ষেত্রে পেমেন্টের স্থিতি ও ট্রানজেকশন রেফারেন্স
লেনদেনের তারিখ, বছর, মাস, দিন, বারের নাম এবং রিয়েল-টাইম সিস্টেম টাইমস্ট্যাম্প।
১.৪ ইন-অ্যাপ চ্যাট এবং যোগাযোগ তথ্য (নতুন যুক্ত)
অ্যাপের ভেতরে শিক্ষক, প্রতিষ্ঠান প্রধান এবং অভিভাবকদের মধ্যে পারস্পরিক যোগাযোগের জন্য চ্যাটিং ফিচার ব্যবহার করা হলে আদান-প্রদানকৃত টেক্সট মেসেজ বা ফাইলসমূহ সাময়িকভাবে এবং সুরক্ষিত উপায়ে ডেটাবেজে সংরক্ষণ করা হয়, যাতে ব্যবহারকারী তার চ্যাট হিস্ট্রি দেখতে পারেন।
২. কেন এসব তথ্য সংগ্রহ করা হয়
সংগৃহীত তথ্য নিম্নলিখিত কাজের জন্য ব্যবহৃত হয়:
শিক্ষার্থী ব্যবস্থাপনা ও প্রোফাইল তৈরি
শিক্ষার্থী অনুসন্ধান (Search)
উপস্থিতি (Attendance) ও শিক্ষক উপস্থিতি রিপোর্ট
রেজাল্ট ও মার্কশিট তৈরি
আইডি কার্ড ও এডমিট কার্ড তৈরি
সিট প্ল্যান তৈরি
অনলাইন বেতন ও ম্যানুয়াল রশিদ ব্যবস্থাপনা
ডায়েরি ও নোটিশ ব্যবস্থাপনা
অভিভাবকের সাথে যোগাযোগ (পুশ নোটিফিকেশন বা ক্লাউড ফাংশনের মাধ্যমে ফি জমা, ডায়েরি ও নোটিশের তাৎক্ষণিক আপডেট পাঠানো)
প্রাতিষ্ঠানিক আর্থিক রিপোর্ট ও ব্যয় (Expense) ট্র্যাকিং
দান (Donation) ব্যবস্থাপনা
প্রশাসনিক রিপোর্ট তৈরি
নতুন অ্যাকাউন্ট বা ইউজার রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করা এবং অপেক্ষমাণ রেজিস্ট্রেশন (Pending Registrations) ম্যানেজ করা।
৩. শিশুদের তথ্য (Children's Data)
Easy Office Pro শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার জন্য ব্যবহৃত হয়। ফলে শিশু ও শিক্ষার্থীদের তথ্য সংরক্ষণ করা হতে পারে।
এই তথ্য শুধুমাত্র:
প্রতিষ্ঠান প্রধান
অনুমোদিত শিক্ষক
অনুমোদিত প্রশাসনিক ব্যবহারকারী
নির্দিষ্ট অভিভাবক
দ্বারা ব্যবহারের জন্য সংরক্ষিত হয়। আমরা শিশুদের তথ্য কোনো তৃতীয় পক্ষের কাছে বিক্রি করি না এবং কোনো বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করি না।
৪. ছবি ও মিডিয়া
ব্যবহারকারী চাইলে:
ক্যামেরা দিয়ে শিক্ষার্থীর বা রশিদের ছবি তুলতে পারবেন
গ্যালারি বা মিডিয়া স্টোরেজ থেকে ছবি আপলোড করতে পারবেন
আপলোডকৃত ছবি নিরাপদ ক্লাউড স্টোরেজে (Firebase Storage) সংরক্ষণ করা হয়।
১.৫ ভিডিও এবং মিডিয়া কনটেন্ট (নতুন যুক্ত):
গ্যালারি থেকে ভিডিও এবং থামনেল আপলোড করতে পারে
অ্যাপের মাধ্যমে শিক্ষামূলক বা প্রশাসনিক ভিডিও দেখার সময় ভিডিওর ক্যাশিং, প্লেব্যাক স্ট্যাটাস এবং নেটওয়ার্ক ট্রাফিক সংক্রান্ত কিছু টেকনিক্যাল ডেটা সাময়িকভাবে প্রসেস হতে পারে।
৫ভিডিও আপলোড নীতিমালা
ব্যবহারকারীরা অ্যাপে ভিডিও আপলোড করতে পারবেন। তবে আপলোড করা কোনো ভিডিও অ্যাডমিনের অনুমোদন ছাড়া পাবলিক করা হয় না।
প্রতিটি ভিডিও প্রকাশের আগে অ্যাডমিন কর্তৃক পর্যালোচনা (Review) করা হয়। ভিডিওটি যদি আমাদের নীতিমালা লঙ্ঘন করে, কপিরাইটযুক্ত, আপত্তিকর, বিভ্রান্তিকর বা অন্য কোনো ধরনের অনুপযুক্ত কনটেন্ট ধারণ করে, তাহলে সেটি প্রকাশ করা হবে না এবং প্রয়োজনে সঙ্গে সঙ্গে মুছে ফেলা হবে।
শুধুমাত্র নীতিমালা অনুসরণকারী ও অনুমোদিত ভিডিওই অ্যাপে সকল ব্যবহারকারীর জন্য প্রকাশ করা হয়।
৫. বিজ্ঞাপন (Advertisements)
Easy Office Pro-এ Google AdMob বিজ্ঞাপন প্রদর্শিত হতে পারে।
বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে:
ফ্রি ব্যবহারকারীরা অতিরিক্ত সুবিধা পেতে পারেন
নির্দিষ্ট ক্ষেত্রে রিওয়ার্ডেড বিজ্ঞাপন দেখে অতিরিক্ত শিক্ষার্থী যুক্ত করার সুযোগ বা কোটা পেতে পারেন
বিজ্ঞাপন প্রদর্শনের জন্য Google সীমিত কিছু ডিভাইস তথ্য ও বিজ্ঞাপনের জন্য নির্দিষ্ট ইউনিক আইডি (AD_ID) সংগ্রহ করতে পারে।
Google-এর নীতিমালা: policies.google.com
৬. ব্যবহৃত প্রযুক্তি ও লাইব্রেরি
আমাদের অ্যাপে নিম্নোক্ত প্রযুক্তি ও থার্ড-পার্টি লাইব্রেরি ব্যবহৃত হতে পারে:
Firebase Authentication
Firebase Realtime Database
Firebase Firestore (নতুন যুক্ত)
Firebase Storage
Firebase Messaging (FCM - পুশ নোটিফিকেশনের জন্য) (নতুন যুক্ত)
Firebase Analytics
Firebase Crashlytics
Google AdMob (Play Services Ads)
CameraX / Camera 2 API (নতুন যুক্ত)
ML Kit
ZXing QR Scanner
Glide (ছবি লোড করার জন্য)
Volley / OkHttp (নেটওয়ার্কিং লাইব্রেরি) (নতুন যুক্ত)
Google Play Core Library
ExoPlayer / Media3 (ভিডিও প্লেব্যাকের জন্য)
AWS SDK for Android / S3 (ক্লাউড স্টোরেজ ও ভিডিও স্ট্রিম করার জন্য)
७. ডিভাইস ও টেকনিক্যাল তথ্য
অ্যাপের নিরাপত্তা, ফ্রড রোধ ও উন্নয়নের জন্য আমরা সংগ্রহ করতে পারি:
ডিভাইস মডেল
Android Version
App Version
Crash Report
Diagnostic Information
Approximate Location (IP ভিত্তিক আনুমানিক অবস্থান)
আমরা কোনো Precise GPS Location (সঠিক অবস্থান) সংগ্রহ করি না।
৮. তথ্যের নিরাপত্তা
আমরা তথ্য সুরক্ষার জন্য:
SSL/TLS Encryption
Firebase Security Rules
Secure Cloud Storage
Authentication System
ব্যবহার করি। তবে ইন্টারনেটে কোনো সিস্টেম ১০০% নিরাপদ নয়, তাই আমরা সর্বোচ্চ সতর্কতামূলক নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখি।
৯. তথ্য শেয়ারিং
আমরা:
ব্যক্তিগত ও আর্থিক তথ্য বিক্রি করি না
তৃতীয় পক্ষের কাছে তথ্য ভাড়া বা লিজ দিই না
অনুমতি ছাড়া তথ্য প্রকাশ করি না
তবে আইনগত বাধ্যবাধকতা বা সরকারি তদন্তের প্রয়োজনে আইনি নোটিশের সাপেক্ষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তথ্য প্রদান করা হতে পারে।
১০. তথ্য মুছে ফেলার অধিকার (Data Deletion)
ব্যবহারকারীর পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। ব্যবহারকারী চাইলে:
একটি নির্দিষ্ট শিক্ষার্থীর তথ্য ডিলিট করতে পারবেন
একাধিক শিক্ষার্থীর তথ্য ডিলিট করতে পারবেন
সীমাহীন সংখ্যক তথ্য ডিলিট করতে পারবেন
সম্পূর্ণ অ্যাকাউন্ট ডিলিট করতে পারবেন
ভিডিও ও মিডিয়া কনটেন্ট ডিলিট করার অধিকার (Video & Media Deletion):
ব্যবহারকারী বা প্রতিষ্ঠান চাইলে অ্যাপের ভেতর থেকে তাদের আপলোডকৃত যেকোনো ভিডিও বা মিডিয়া কনটেন্ট যেকোনো সময় নিজেরা ডিলিট করতে পারবেন। ভিডিও ডিলিট করার সাথে সাথে অ্যাপের ডেটাবেজ এবং আমাদের নিরাপদ ক্লাউড স্টোরেজ (Firebase / Cloud Storage) থেকেও সেই ভিডিও ফাইল স্থায়ীভাবে মুছে ফেলা হয়।
১০.১ .শিক্ষক তথ্য ও শিক্ষক Delete Request
শিক্ষক সংক্রান্ত তথ্য
Easy Office Pro-তে শিক্ষক ব্যবস্থাপনা ও লগইন সুবিধা প্রদানের জন্য নিম্নলিখিত তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করা হতে পারে:
- শিক্ষকের নাম
- Teacher ID / Roll
- Registration ID
- মোবাইল নম্বর
- ঠিকানা
- বিষয় বা দায়িত্ব
- প্রোফাইল ছবি, যদি প্রদান করা হয়
- সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ID
- শিক্ষক অ্যাক্সেস ও পারমিশন সংক্রান্ত তথ্য
এই তথ্য শুধুমাত্র শিক্ষক ব্যবস্থাপনা, লগইন, অনুমোদিত কার্যক্রম এবং প্রতিষ্ঠানের প্রশাসনিক ব্যবস্থাপনার জন্য ব্যবহার করা হয়।
শিক্ষক কর্তৃক Delete Request
কোনো শিক্ষক তার শিক্ষক-সংক্রান্ত তথ্য মুছে ফেলার জন্য অ্যাপের মাধ্যমে Delete Request পাঠাতে পারবেন।
Delete Request পাঠানোর পর:
1. অনুরোধটি স্বয়ংক্রিয়ভাবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছে পৌঁছাবে।
2. অনুরোধটি প্রথমে Pending অবস্থায় থাকবে।
3. প্রতিষ্ঠান কর্তৃপক্ষ অনুরোধটি পর্যালোচনা করতে পারবেন।
4. প্রতিষ্ঠান কর্তৃপক্ষ অনুরোধটি অনুমোদন করলে শিক্ষককে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সক্রিয় শিক্ষক তালিকা থেকে অপসারণ এবং তার তথ্য মুছে ফেলার প্রক্রিয়া শুরু হবে।
5. অনুরোধ প্রত্যাখ্যান করা হলে শিক্ষক-সংক্রান্ত তথ্য তাৎক্ষণিকভাবে মুছে ফেলা হবে না।
6. Delete Request-এর status এবং request সম্পর্কিত সীমিত প্রশাসনিক তথ্য প্রয়োজন অনুযায়ী সংরক্ষিত থাকতে পারে।
শিক্ষক তথ্য মুছে ফেলা ও Data Retention
প্রতিষ্ঠান কর্তৃপক্ষ কোনো শিক্ষক Delete Request অনুমোদন করার পর সংশ্লিষ্ট শিক্ষক-সংক্রান্ত তথ্য মুছে ফেলার প্রক্রিয়া শুরু হবে।
তবে সিস্টেমের নিরাপত্তা, backup, disaster recovery, technical logs, fraud prevention, আইনগত বাধ্যবাধকতা অথবা বিরোধ নিষ্পত্তির প্রয়োজনে কিছু সীমিত তথ্য সাময়িকভাবে সংরক্ষিত থাকতে পারে।
এ ধরনের retained data সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত সংরক্ষিত থাকতে পারে। প্রযোজ্য retention period শেষ হওয়ার পর, আইনগতভাবে আরও সংরক্ষণ করা বাধ্যতামূলক না হলে, সংশ্লিষ্ট তথ্য স্থায়ীভাবে মুছে ফেলা বা যেখানে উপযুক্ত সেখানে anonymize করা হবে।
শিক্ষকের Delete Request অনুমোদিত হওয়ার পর নতুন করে ওই শিক্ষকের সক্রিয় ব্যবস্থাপনা বা লগইন অ্যাক্সেস বজায় রাখা হবে না, যদি না প্রতিষ্ঠানের বৈধ প্রশাসনিক প্রক্রিয়ার কারণে তা প্রয়োজন হয়।
১১. অ্যাকাউন্ট ডিলিট করলে কী হবে
ব্যবহারকারী অ্যাকাউন্ট ডিলিট বা নিষ্ক্রিয় করলে:
প্রতিষ্ঠানের তথ্য
শিক্ষার্থীদের তথ্য ও চ্যাট হিস্ট্রি (নতুন যুক্ত)
রেজাল্ট ও হাজিরা
আইডি কার্ড ও এডমিট কার্ডের তথ্য
ডায়েরি ও নোটিশ
আর্থিক তথ্য ও খরচের হিসাব (নতুন যুক্ত)
আপলোডকৃত ছবি
সহ সংশ্লিষ্ট সকল তথ্য স্থায়ীভাবে মুছে ফেলা হবে। ছবি আলাদাভাবে ডিলিট করার কোনো অপশন নেই। অ্যাকাউন্ট ডিলিট করলে সংশ্লিষ্ট ছবিগুলোও স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে।
১২. তথ্য সংরক্ষণের সময়সীমা (Data Retention)
ব্যবহারকারীর তথ্য সাধারণত সংরক্ষিত থাকে যতক্ষণ পর্যন্ত:
ব্যবহারকারী তা ডিলিট না করেন অথবা
অ্যাকাউন্ট সক্রিয় থাকে
কিছু আর্থিক ও রিপোর্ট সংক্রান্ত তথ্য প্রশাসনিক ও সিস্টেম পরিচালনার প্রয়োজনে সীমিত সময়ের জন্য সংরক্ষিত থাকতে পারে। নির্দিষ্ট কিছু অপ্রয়োজনীয় বা পুরনো তথ্য সর্বোচ্চ ৩ মাস পর্যন্ত সংরক্ষণের পর স্বয়ংক্রিয়ভাবে অপসারণ করা হতে পারে।
১৩. পারমিশনসমূহ
অ্যাপ নিম্নলিখিত পারমিশন ব্যবহার করতে পারে:
Camera (android.permission.CAMERA): ছবি তোলা ও QR/Barcode স্ক্যান করার জন্য।
Photos / Storage / FileProvider: ছবি নির্বাচন ও ছবি আপলোড বা ফাইল শেয়ারের জন্য।
Push Notifications (android.permission.POST_NOTIFICATIONS): হাজিরা, নোটিশ ও ফি জমার তাৎক্ষণিক আপডেট স্ক্রিনে দেখানোর জন্য। (নতুন যুক্ত)
Vibrate & Wake Lock (VIBRATE, WAKE_LOCK): নোটিফিকেশন অ্যালার্ট দেওয়া ও ব্যাকগ্রাউন্ড প্রসেসিংয়ের জন্য। (নতুন যুক্ত)
Internet (android.permission.INTERNET): ডেটা সিঙ্ক ও ক্লাউড সংযোগের জন্য।
Network & Wifi Access (ACCESS_NETWORK_STATE, ACCESS_WIFI_STATE): সার্ভারের সাথে যোগাযোগ ও ইন্টারনেট সংযোগ পরীক্ষার জন্য। (নতুন যুক্ত)
Advertising ID (AD_ID): গুগল অ্যাডমবের মাধ্যমে রিওয়ার্ডেড বিজ্ঞাপন ট্র্যাকিংয়ের জন্য। (নতুন যুক্ত)
Microphone (android.permission.RECORD_AUDIO): ভয়েস কমান্ড বা এআই অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে কথা বলে হাজিরা ও ফি সার্চ করার জন্য।
১৪. नीतिমালার পরিবর্তন
প্রয়োজনে বা গুগলের ডেটা পলিসির পরিবর্তনের সাথে সামঞ্জস্য রাখতে আমরা এই Privacy Policy পরিবর্তন করতে পারি। পরিবর্তন হলে নতুন তারিখসহ আপডেট সংস্করণ প্রকাশ করা হবে।
১৫. যোগাযোগ
অ্যাপ: Easy Office Pro
প্যাকেজ: com.solutions.proeasyoffice
ডেভেলপার: [hmkaowsarahmed@gmail.com]
ইমেইল: [easyoffice.bd@gmail.com]
দেশ: Bangladesh
আমাদের প্রতিশ্রুতি
Easy Office Pro ব্যবহারকারীর তথ্যের নিরাপত্তা, গোপনীয়তা এবং নিয়ন্ত্রণ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা Google Play User Data Policy অনুসরণ করি এবং ব্যবহারকারীর তথ্য শুধুমাত্র অ্যাপের বৈধ কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে ব্যবহার করি।
🔐 আপনার তথ্য আপনার অধিকার।