innovate to illuminate
innovate to illuminate
প্রযুক্তির অগ্রগতিতে দৈনন্দিন বিশাল একটা অংশজুড়ে আমরা ব্যবহার করে যাচ্ছি ইন্টারনেট। স্মার্ট ফোনের বিভিন্ন এপ ও কম্পিউটার সফটওয়্যারের ব্যবহারের দিকে এগিয়ে যাচ্ছি আমরা। ধীরে ধীরে ব্যবহারের সব ডিভাইস হয়ে যাচ্ছে স্মার্ট, যুক্ত হচ্ছে ইন্টারনেটের সাথে। লাইট, ফ্যান এসি সহ সব নিত্যব্যবহার্য যন্ত্রপাতি চালাতে পারছি পৃথিবীর যে কোন প্রান্ত থেকে। এছাড়া ইন্ডাস্ট্রিয়াল বেশিরভাগ মনিটরিং ও কন্ট্রোলিং এখন চলে যাচ্ছে ইন্টারনেট বেইজড অটোমেশনের দিকে। খুব সহজে নিজের প্রতিষ্ঠান, বাসাবাড়ির অবস্থা জানতে পারছি মোবাইল ফোনে নিমেষেই। দৈনন্দিন জীবনে সহজ করে দেয়া কাজ গুলোর টেকনিক্যাল সব দিক নিয়ে হাতে কলমে শিক্ষার উদ্দেশ্যে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গাজীপুর এর উদ্ভাবনী মনোভাব সম্পন্ন ছাত্রছাত্রীদের একমাত্র সংগঠণ “ডুয়েট ইনোভেশন সোসাইটি।