ঢাকা জেলার, ডেমরা থানাধীন ডগাইর - পুর্ব পাড়া এলাকার অন্যতম প্রাচীন এই উপাসনালয়টি বাংলা ১৩৫৬ সনে (যা খ্রিস্টাব্দ ১৯৪৯/১৯৫০ সালের সমসাময়িক) প্রতিষ্ঠিত হয়েছিল। স্থানীয় সনাতন ধর্মাবলম্বী মানুষের উদ্যোগে এবং ঐকান্তিক প্রচেষ্টায় এই মন্দিরটির ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। এই মন্দিরটি স্থানীয় হিন্দু সম্প্রদায়ের জন্য একটি পবিত্র তীর্থস্থান এবং মিলনকেন্দ্র হিসেবে কাজ করার প্রধান লক্ষ্য নিয়ে শ্রী শ্রী দুর্গা মন্দির-ডগাইর প্রতিষ্ঠিত হয়েছিল। প্রতিষ্ঠার পর থেকে, শ্রী শ্রী দুর্গা মন্দির-ডগাইর প্রায় ৭৫ বছর ধরে এই অঞ্চলের মানুষের বিশ্বাস ও ভক্তির কেন্দ্র হিসেবে দাঁড়িয়ে আছে।
শ্রী শ্রী দুর্গা মন্দির-ডগাইর মন্দিরটি প্রতিষ্ঠার মাধ্যমে স্থানীয় হিন্দু সম্প্রদায় এক স্থায়ী ধর্মীয় পীঠস্থান লাভ করে। সময়ের সাথে সাথে এটি শুধু পূজা-অর্চনার স্থান নয়, বরং স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
প্রতি বছর এখানে প্রধানত দেবী দুর্গার পাশাপাশি অন্যান্য দেব-দেবীর আরাধনা, দুর্গাপূজা, কালীপূজাসহ বিভিন্ন ধর্মীয় উৎসব এবং সামাজিক কার্যক্রম অত্যন্ত নিষ্ঠা ও উদ্দীপনার সাথে পালিত হয়, যা এই অঞ্চলের ধর্মীয় ঐতিহ্যকে আজও জীবন্ত রেখেছে।
১. পূজা ও আরাধনা: ভক্তদের জন্য একটি শান্ত ও নিবেদিত স্থান সরবরাহ করা—যাতে তাঁরা দেবী দুর্গার সাথে সংযোগ স্থাপন করতে পারেন এবং আমাদের ধর্মবিশ্বাসের প্রাচীন রীতি ও আচার-অনুষ্ঠান পালন করতে পারেন। এখানে নিত্যদিনের সকল পূজা-অর্চনা ছাড়াও বিবাহ, অন্নপ্রাশন সহ সনাতন ধর্মের সকল প্রকার শুভ অনুষ্ঠান সম্পন্ন হয়।
২. ঐতিহ্য সংরক্ষণ: সনাতন ধর্মের সমৃদ্ধ আধ্যাত্মিক, সাংস্কৃতিক এবং ঐতিহ্যবাহী উত্তরাধিকারকে ধরে রাখা এবং তা ভবিষ্যত প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া। এই মন্দিরে আয়োজিত এক নাম কীর্তন ও দুর্গাপূজা হলো বছরের সবথেকে বড় এবং প্রধান দুটি অনুষ্ঠান।
৩. সামাজিক বন্ধন: সামাজিক ঐক্যের একটি কেন্দ্রীয় কেন্দ্র হিসেবে কাজ করা, সদ্ভাব বাড়ানো এবং ধর্মীয় উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান ও জনকল্যাণমূলক কার্যক্রম আয়োজন করা।
ঢাকা জেলার ডেমরা থানাধীন, ৬৬ নং ওয়ার্ডের অন্তর্গত ঐতিহ্যবাহী "শ্রীশ্রী দুর্গা মন্দির (ডগাইর)"-এর ২০২২-২০২৭ মেয়াদের জন্য নতুন পরিচালনা পর্ষদ গঠিত হয়েছে । মন্দির পরিচালনার জন্য ০৫ (পাঁচ) বছর মেয়াদি এই নির্বাচন প্রক্রিয়া নির্বাচন কমিশন কর্তৃক পূর্ণাঙ্গ তফসিল ঘোষণার মাধ্যমে শুরু হয় ।
দীর্ঘ তিন মেয়াদ কাল ধরে গোপন ভোটের মাধ্যমে পরিষদ গঠিত হলেও , এই নির্বাচনে একমাত্র "বাবুল-গোপাল পরিষদ" মনোনয়নপত্র দাখিল করেন । গত ১৫ই এপ্রিল ২০২২ইং, নির্বাচন কমিশন একক প্রার্থী হিসেবে "বাবুল-গোপাল পরিষদ”-কে বিনা প্রতিদন্ধিতায় বিজয়ী বলে ঘোষণা করে ।
গঠনতন্ত্র অনুযায়ী, নব গঠিত এই সর্বমোট ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ আগামী ০৫ (পাঁচ) বছরের জন্য মন্দির পরিচালনা করবেন ।
আপনার দানেই সম্ভব সেবার বিস্তার 🙏 শ্রী শ্রী দুর্গা মন্দির - ডগাইর এর ধর্মীয় কার্যক্রম, পূজা-উৎসব ও সমাজসেবামূলক উদ্যোগে আপনার অনুদান এক মহৎ অবদান। ভক্তদের ভালোবাসা ও সহায়তায়ই এই মন্দিরের আলোকধারা ছড়িয়ে পড়ে। আজই একটি পবিত্র দান করুন — আপনার সহানুভূতি আমাদের শক্তি।
A/C Name: Sree Sree Durga Mandir Dogair
Bank: Sonali Bank PLC Ltd.
Branch: Bawani Nagar
A/C: 1603001027352
Routing# 200271000
SWIFT: BSONBDDH