আমরা নওগাঁ জেলার ক্ষুদে তরুণ-তরুণী।আমরা যখন ২০১৯ সাল থেকে কাজ শুরু করি তখন থেকে হাতে গোনা অল্প কয়েকটি সংগঠন শিশুদের নিয়ে কাজ করতো। আমরা কাজ শুরু করার পর আরো অনেক তরুণ-তরুণী আগ্রহী হয় শিশুদের সাহায্য করার জন্য। তারপরেই নওগাঁ জেলায় আরো বেস কয়েকটি শিশু সংগঠন গড়ে ওঠে শিশুদের নিয়ে কাজ করার জন্য। এটা আমাদের কাছে সবথেকে বড় পাওয়া যে আমাদের দেখাদেখি আমাদের সমাজের অনেক তরুণ-তরুণী সুবিধাবঞ্চিত শিশুদের সাহায্য করার উদ্দ্যেগ নিয়ে শিশু সংগঠন গড়ে তুলেছে এবং নওগাঁ জেলার বাকি শিশু সংগঠনগুলোর থেকে আমরা আলাদা এই কারণেই যে , আমাদের সংগঠনে যারা সেচ্ছাসেবক কাজ করতেছে তাদের অধিকাংশই শিশু (তাদের বয়স ১৮ বছরের নিচে)। আমরা মনে করি একটি শিশুই ওপর একটি শিশুর মনের কথা সম্পূর্ণরূপে বুঝতে পারে এবং আমরা এই মনোভাবকে কেন্দ্র করে আমাদের সেই সব সেচ্ছাসেবক প্রতিটি সুবিধাবঞ্চিত শিশুদের সাথে বন্ধুসুলভ আচরণের মাধ্যমে তাদের চাহিদাগুলো খুঁজে বের করে। আমাদের সেই সকল স্বেচ্ছাসেবকরা তাদের টিফিনের টাকা বাঁচিয়ে সেই সকল সুবিধাবঞ্চিত শিশুদের সকল চাহিদা পূরণ করে। তারই উদাহরণ সরূপ বিগত বছরগুলোতে আমাদের সেই সকল সেচ্ছাসেবকরা সুবিধাবঞ্চিত শিশুদের জন্য আয়োজন করেছে মেহেদী উৎসব ,বস্ত্র বিতরণ , মধ্যাহ্ন ভোজ , শিক্ষা সামগ্রী বিতরণ সহ নানা সাংস্কৃতিক প্রতিযোগিতা। আমাদের গবেষণায় দেখা গেছে , অধিকাংশ ক্ষেত্রেই একটি শিশু সুবিধাবঞ্চিত হয়ে পরে তাদের পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে। তার জন্যই আমরা কাজ করে যাচ্ছি সেই সকল আর্থিকভাবে অসচ্ছল শিশুদের পরিবারগুলোকে সচ্ছল করার জন্যে।
অসহায় শিশুদের শিক্ষা ব্যবস্থা নিশ্চিত কর।
প্রাথমিক পর্যায়ে অসহায় শিশুদের ফ্রি শিক্ষা প্রদানের ব্যবস্থা করা।
শিশুর সৃজনশীলতা বৃদ্ধিতে বিভিন্ন শিক্ষামূলক কর্মসূচী গ্রহণ
শিশুশ্রম রোধে সচেতনা সৃষ্টি
সংগঠনের কর্মসূচিগুলো সদস্যদের পরিশ্রমের ফল। তারা তাদের সর্বত্র দিয়ে চেষ্টা করে অসহায় মানুষদের পাশে থাকতে
আমাদের টিফিনের টাকা থেকে কিছু কিছু টাকা জমিয়ে আমরা প্রতি মাসে ৫০ টাকা করে দিয়ে আমাদের নিজস্ব ফান্ড বানায়ে থাকি। আপনাকে আমাদের মতো প্রতি মাসে ৫০ টাকা করে দিতে হবে। আর বিভিন্ন দুর্যোগে আমরা যে যা পারি তা দিয়ে ফান্ড প্রস্তুত করি। ধন্যবাদ।
অবশ্যই পারবেন। এখনি আমাদের সাথে যোগাযোগ করে রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করে হয়ে যেতে পারেন এই সংগঠনের সদস্য। ধন্যবাদ।
স্বেচ্ছাসেবী সংগঠনে কাজ করলে লাভ খুঁজতে হয় না বলে মনে করি আমর। আমরা কাজে পরিচয় দিয়ে থাকি। আপনার কাজ সংগঠনের যেকোনো সেবা মূলক কর্মসূচিতে অংশগ্রহন করবেন এবং সর্বদা মানুষের সেবায় নিয়োজিত রাখবেন। তাদের বিপদে আপদে যেনো সর্বদা আমরা পাশে থাকতে পারি। ধন্যবাদ।
আপনি একজন মেম্বার হয়ে যা করবেন
আমাদের ফর্ম পূরন দুই মাধ্যম করা হয়েছেঃ
১. অনলাইন ফর্ম
২. অফলাইন ফর্ম
আপনার যদি জিমেইল থাকে তাহলে আপনি অনলাইনে ফর্মটি পুরন করে ১০০ টাকা জমা দিতে হবে। আপনি এটা সাক্ষাত করেও দিতে পারবেন আবার বিকাশেও।এভাবে আপনি সদস্য হতে পারবেন।