সৎসঙ্গ পেইজে আপনাকে স্বাগত জানাচ্ছি। এই পেইজে সনাতন ধর্ম তত্ত্বজ্ঞান রসামৃত বৈদিক গ্রন্থ থেকে সংকলিত। এখানে শাস্ত্র কথা, নিত্যনৈমিত্তিক কাজের শিক্ষা, বৈদিক শিক্ষা, বেদ, উপনিষদ, পূরান, দর্শন, ইতিহাস, শ্রীমদ্ভগবদ্গীতা, মহাত্মাদের রচিত গ্রন্থের পঠন-পাঠন ও আত্ম শুদ্ধির উদ্যেশে এই পেইজটি বানানো হয়েছে, আশাকরি সকলেই এখান থেকে ভক্তিরস সুধা পান করতে পারবেন।
সৎসঙ্গ মানুষকে সৎ পথে ধাবিত করে। আর অসৎসঙ্গ মানুষকে অসৎ পথে ধাবিত করে।
অসৎসঙ্গ শুরুতে অতি আকর্ষণীয় ও মনোতৃপ্তিকর হলেও পরবর্তিতে তা নিজের ও জগতের অকল্যান বয়ে আনে। যা নিজেকে ভুগতে হয় আর সৎসঙ্গ করে সৎ পথে চললে তা শুরুতে খুব কষ্টকর হলেও পরে তা জগতের কল্যানে কাজে লাগে। আমাদের মানুষের মধ্যে ভালো মন্দ ২ টাই বিরাজ করে। আমরা কোন পথ ধরে সামনে যাবো তা আমাদের নিজের উপর নির্ভর করে।
সৎসঙ্গ’ হলো মানুষকে সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তোলা। সৎসঙ্গ কখনো সম্প্রদায়ে বিশ্বাস করে না। ধর্ম কখনও বহু হয় না-ধর্ম এক। সপারিপার্শ্বিক জীবন-বৃদ্ধির পথে এগিয়ে চলাই ধর্মের প্রধান লক্ষ্য।
😍😍সৎ সঙ্গে স্বর্গবাস😍😍
😭😭অসৎ সঙ্গে সর্বনাশ😭😭
বিদ্রঃ_ (এখানে সবরকম মন্তব্য স্বাগত। তবে রাজনৈতিক, জাতি ও ধর্মবিদ্বেষমূলক মন্তব্য এখানে প্রকাশ করা হয় না।)