About Me!
About Me!
’আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি একজন আল্লাহর নগণ্য বান্দা! আমার সব থেকে বড় পরিচয়, আমি আল্লাহ তায়ালার সৃষ্টি মানুষ। আর আমার কাজ আল্লাহ তাআলার ইবাদত করা, শুধুমাত্রই আল্লাহর ইবাদত করা এবং তারই গোলামী করা। আর আল্লাহর বাণী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর হাদিস ও দ্বীনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেয়া। আল্লাহ তাআলা আমার এই সামান্য প্রচেষ্টা কবুল করেনিন। আমিন ইয়া রাব্বুল আলামিন।
আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ’র আকিদাই হচ্ছে আমাদের আকীদা। সালাফে সালেহীনের আকীদাহই আমাদের আকীদা। আমি সাক্ষ্য দিচ্ছি যে, ”আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত কোন মাবুদ নেই। তিনি একক, তার কোন শরীক নেই, এবং মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল।” আমরা বিশ্বাস করি কিতাবুল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম- এর বাণীতে উপস্থাপিত সংক্ষিপ্ত ও বিস্তারিত সকল বাণী সত্য। আমরা আল্লাহকে প্রভু হিসেবে, ইসলামকে দ্বীন হিসেবে, কুরআনকে আমাদের পথ নির্দেশক হিসেবে, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে আমাদের নবী ও রাসূল হিসেবে পেয়ে আমরা সন্তুষ্ট। মহান আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করছি এবং তারই নিকট সকল গোনাহ থেকে তওবা করছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক আকীদাহ নিয়ে জীবনযাপন করার ও মৃত্যুবরণ করার তাওফীক দান করুন। আমিন ইয়া রাব্বুল আলামিন।
আকিদা নিয়ে এখানে অতি সংক্ষেপে কিছু কথা বলেছি। ইনশাআল্লাহ পরে কোথাও বিস্তারিত আলোচনা করব।