Project Title: কোভিড -19 এর বোধ সংক্রান্ত (কগনিটিভ) স্বাস্থ্যের উপর দীর্ঘমেয়াদী প্রভাব এবং তার স্নায়বিক কারণ
এই গবেষণায় অংশ নেওয়ার জন্য আপনাকে আমন্ত্রণ জানানো হচ্ছে। ICMR-এর আর্থিক আনুকূল্যে আয়োজিত এই গবেষণার প্রধান অনুসন্ধানকারী অধ্যাপক অতনু বিশ্বাস, নিউরোলজি বিভাগ, ইনস্টিটিউট অব পোস্ট গ্রাজুয়েট মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ এবং বাঙ্গুর ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস, কলকাতা
করোনাভাইরাস মস্তিষ্ক-সহ বেশ কয়েকটি অঙ্গকে তীব্রভাবে প্রভাবিত করে। সরাসরি স্নায়ু-আক্রমণের পাশাপাশি, অন্য বেশ কয়েকটি স্বাস্থ্যগত অবস্থার কারণে মস্তিষ্কের ক্ষতি হতে পারে। যার ফলে নিউরোকগনিটিভ ডিসঅর্ডার হতে পারে। বোধের ঘাটতি, কোভিড-19 থেকে বেঁচে থাকা মানুষের জীবনের গুণগত মানের উপর মারাত্মক প্রভাব ফেলতে পারে। কোভিড-19 এর প্রভাবে মস্তিষ্কের ক্ষতির ফলে বোধের ঘাটতি কী কী হতে পারে সে সম্পর্কে আমাদের এখনও পর্যন্ত কোনও ব্যাপক গবেষণা নেই। এই অধ্যয়ন এই দিকটি খতিয়ে দেখবে এবং চিকিৎসকদের এই রোগ এবং তার প্রভাব সম্পর্কে আরও ভালভাবে বুঝতে সাহায্য করবে। এই অধ্যয়ন পরিচালনার জন্য আমরা প্রাতিষ্ঠানিক নৈতিকতা কমিটির কাছ থেকে অনুমতি নিয়েছি।
কোভিড-19 হওয়ার পরে সুস্থ হয়েছেন / সুস্থ ব্যক্তি (কোভিড অসংক্রমিত)
বয়স ১৮ বছরের উপরে
মাতৃভাষা বাংলা
১০ বছর বা তার বেশি প্রথাগত শিক্ষা
কোভিড -19 সংক্রমণের পূর্বে স্নায়বিক বা মনস্তাত্ত্বিক রোগের কোন ইতিহাস নেই, সাইকোট্রপিক ওষুধ, এবং/ অথবা নেশাগ্রস্ততার কোনও ইতিহাস নেই,
এমআরআই জন্য যোগ্য
গবেষণায় রোগীদের দুটি বিভাগে ভাগ করা হবে। আপনাকে দু’টি বিভাগের একটিতে অন্তর্ভুক্ত করা হবে। এই অধ্যয়ন ওপেন-লেবেল হবে। এর অর্থ হল, আপনার পাশাপাশি আপনার তদন্তকারীও জানবেন যে আপনাকে কী পরীক্ষা করা হচ্ছে। আপনার বোধ, মনস্তাত্ত্বিক এবং কার্যকরী দিকগুলির বিভিন্ন প্রশ্নপত্র (স্কেল) ব্যবহার করে মূল্যায়ন করা হবে। মস্তিষ্কের এমআরআই স্ক্যান করা হবে এবং সেটা মোট চারবার পর্যন্ত করা হতে পারে। দু’বছর মেয়াদের এই গবেষণাটি চারটি ধাপে পরিচালিত হবে এবং প্রতিটি পর্বে তিন-চারটি সেশন থাকবে। সুতরাং, মূল্যায়ন প্রতি ছয় মাস অন্তর করা হবে। আপনার অনুমতি পেলে অডিও রেকর্ডিং এবং ভিডিও রেকর্ডিংও করা হতে পারে।
আপনি যদি আগ্রহী হন তবে এই নম্বরগুলির যে কোনও একটিতে যোগাযোগ করুন
অধ্যাপক (ডাঃ) অতনু বিশ্বাস: +919433003955
ড. মধুশ্রী চক্রবর্তী: +91 8240509688
স্বরূপ সর্দার : +91 8101698996
পিয়ালী চ্যাটার্জি: +91 8296125184
রফিকুল ইসলাম: +91 9051407331
বংশীধর মণ্ডল: +91 9339737055
Email ID: cogvidproject@gmail.com