Chemical Engineering Bangla Written Review
কেমিক্যাল ইন্জিনিয়ারিং সাবজেক্ট রিভিউ : রিভিউ লিখার আগে ইঞ্জিনিয়ারিং নিয়ে কিছু কথা বলি। ইঞ্জিনিয়ারিং এ ম্যাক্সিমাম ক্ষেত্রে ম্যাথ আর রিয়েল লাইফ প্রবলেমের সমাধান করা হয়। এখানে যেই ইঞ্জিনিয়ারিং থাকুক না কেন ম্যাথ সর্বোচ্চ পরিমাণ করতে হবে৷ এইটা শুধু ম্যাথ কোর্সের ম্যাথ না সব কোর্সেই ম্যাথের পার্ট থাকবে৷ ইন্জিনিয়ারিং এ ক্যালকুলাস এর ব্যবহার প্রতি পদে লাগবে। কেমিক্যাল ইন্জিনিয়ারিংও এর বাইরে নয়। নামে বিভ্রান্ত হয়ে এই সাবজেক্টকে কেমিস্ট্রির সাথে তুলনা করলে ভুল হবে। কারণ এইখানে কেমিক্যাল শব্দের চেয়ে ইন্জিনিয়ারিং শব্দটি বেশি গুরুত্ব বহন করে। হাজার হাজার অসংখ্য বিক্রিয়া এখানে প্রাধান্য পায় না, এইখানে চেনা জানা কয়েকটি বিক্রিয়াকে কিভাবে ইন্ড্রাস্টি লেভেলে নিয়ে যেয়ে মানুষের উপকারে বিস্তরভাবে তৈরি করা যায় এইটা প্রাধান্য পায়। ল্যাবরেটরিতে তৈরি যে কোনো জিনিস ইন্ড্রাস্টিতে বিস্তর আকারে তৈরি করতে গেলে অনেক ধরণের সমস্যার সম্মুখীন হতে হয় যা একজন কেমিস্টের জন্য বড় একটি সীমাবদ্ধতা হিসেবে দাঁড়ায়। প্রকৃতপক্ষে এখান থেকেই একজন কেমিক্যাল ইন্জিনিয়ারের যাত্রা শুরু হয় এবং তাদের কেমিস্টদের চেয়ে কয়েকগুণ বেশি skillful হিসেবে দেখা যায়। অনেক বেশি পরিমাণ প্রোডাক্ট তৈরি করতে গেলে কাচামালের দ্রব্য সরবরাহ ও এইটা কন্ট্রোল করা, প্রোডাক্ট উৎপন্ন হওয়ার সময় উৎপন্ন তাপকে নিয়ন্ত্রণ করা, ইন্ড্রাস্টির মেশিন অন রাখার ক্ষেত্রে বিভিন্ন সমস্যা সহ নানান জটিলতা দেখা যায় যা একজন কেমিস্ট এর জন্য সমাধান করা অনেক কঠিন ও প্রায় দুঃসাধ্য হয়ে পড়ে যা কেমিক্যাল ইন্জিনিয়াররা সহজে সমাধান করে থাকে। তাছাড়া একজন কেমিক্যাল ইন্জিনিয়ার রি-অ্যাক্টর ডিজাইন, উৎপাদ তৈরির হিসাব করা, বাজেট তৈরির যাবতীয় হিসাব করা, রি-অ্যাক্টরের পার্টস সচল রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া, অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া ইত্যাদি অনেক কাজ করে থাকে। কেমিক্যাল ইন্জিনিয়ারিং পড়ানো শুরুর সময় যেই কোর্সগুলো করানো হয় তা একজনকে অত্যন্ত ধৈর্যশীল ও মনোযোগী করে তোলে। কেমিক্যাল ইন্জিনিয়ারদের অনেক সময় ইউনিভার্সাল ইন্জিনিয়ার বলা হয়। কারণ তাদের জ্ঞানের পরিধি ও ভিত্তি অনেক মজবুত হয়। কেমিক্যাল ইন্জিনিয়ারিং এর জব সেক্টর বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি। কেমিক্যাল ইন্জিনিয়ারিং পড়ে যে সকল বিষয়ে দক্ষ হওয়ার সুযোগ থাকে :
• Ag Chemicals
• Alternative Energy
• Asset Integrity and Reliability
• Auditing
• Biochemical Processes
• Bio energy
• Bio fuels (Energy)
• Bio-materials
• Biomedical Engineering
• Bio-nanotechnology
• Bio-processing
• Biosensors / Devices
• Biotech (Process Safety)
• Business Strategy and Economics
• Carbon Management
• Case Studies (Sustainability & Environment)
• Catalysts
• Chemical Engineering Practice
• Chemical Reaction Engineering
• Chemical Reactivity Hazards
• Chemical Security
• Chemicals & Materials
• Communication Skills
• Compliance with Standards
• Computing and Systems Engineering
• Conduct of Operations
• Consequence Modeling
• Contractor Management
• Design/Green Engineering
• Dust Hazards
• Efficiency (Energy)
• Elements of Process Safety
• Emergency Management
• Energy (Sustainability & Environment)
• Energy Policy
• Energy-Water Nexus
• Environmental Sustainability
• Fluids Handling
• Food (Biological Engineering)
• Food (Chemicals & Materials)
• Food (Sustainability & Environment)
• Fossil Fuels
• Hazard Identification and Risk Analysis
• Heat Transfer
• Incident Investigation
• Industrial Biotechnology
• Industrial Gases
• Instrumentation
• Intellectual Property
• Licensing and the PE Exam
• Manage Risks
• Management and Supervisory
• Management of Change
• Management Review and Continuous Improvement
• Mass & Energy Transfer
• Materials
• Measurement and Metrics
• Measuring Sustainability
• Metabolic Engineering
• Metals
• Molecular, Cellular, & Tissue Engineering
• Nano-materials
• New Research Areas
• Nuclear Engineering
• Operating Procedures
• Operational Readiness
• Petrochemicals
• Pharmaceutical Engineering & Drug Delivery
• Pharmaceuticals (Chemicals & Materials)
• Physical Properties
• Plant Operations
• Polymers & Composites
• Process Control
• Process Design & Development
• Process Knowledge Management
• Process Safety
• Process Safety Competency
• Process Safety Culture
• Process Safety Technical Areas
• Product Design
• Protein Engineering
• Research and Development
• Safe Design
• Safe Work Practices
• Safety Instrumentation Systems
• Separations
• Shale Gas
• Social Aspects (Sustainability & Environment)
• Solar Energy
• Solids Handling & Particle Technology
• Specialty Chemicals
• Stakeholder Outreach
• Stem Cell Engineering
• Sustainability & Environment
• Sustainability Metrics for Energy Systems
• Sustainable Supply Chains
• Synthetic Biology
• Thermodynamics
• Transport Phenomena
• Transportation Safety
• Understand Hazard & Risk
• Upstream
• Venting & Emergency Relief
• Waste Valorization
• Water (Sustainability & Environment)
এছাড়াও কেমিক্যাল ইন্জিনিয়ারিং এর বিস্তৃতি আরো অনেক ক্ষেত্র তৈরি করে যা চাকরির বাজারে অনেক সুযোগ সৃষ্টি করে। জব মার্কেটের পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা কেমিক্যাল ইন্জিনিয়ারদের চাকরীর বাজার অনেক ডিমান্ডিং।
যতদিন এই পৃথিবীতে শিল্প কারখানা থাকবে ততদিন কেমিক্যাল ইঞ্জিনিয়ারের চাহিদা থাকবেই। বাংলাদেশ উন্নয়নশীল দেশ, শিল্পক্ষেত্রে সে দিনদিন দ্রুত যতই অগ্রসর হচ্ছে। কাজেই এখানে কেমিক্যাল ইঞ্জিনিয়ারের চাহিদাও দ্রুত বাড়ছে। কিন্তু সে হিসেবে দেশে অত কেমিক্যাল ইঞ্জিনিয়ার কিন্তু আসছে না। এর কারণ হল, আমাদের দেশে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়ার সুযোগ খুব কম বিশ্ববিদ্যালয়ই দেয়। আমাদের দেশে পাব্লিক বিশ্ববিদ্যালয়গুলোর মাঝে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (BUET) এ { ৬০ টা সীট }, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (KUET) এ { ৩০ টা সীট },এ সাবজেক্ট পড়া যায়, এছাড়া রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (RUET) এ {৩০ টা সীট } ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (DUET) এ { ৩০ টা সীট } কেমিক্যাল এন্ড ফুড প্রসেস ইন্জিনিয়ারিং পড়ানো হয়। ...শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (SUST) { ৬০ টা সীট } এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (JUST) { ৪০ টা সীট } কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সাইন্সেস, পড়াশোনা করা যায়। দেশের বাইরেও কেমিক্যাল ইঞ্জিনিয়ারদের দারুণ চাহিদা। AlChE এর এক জরিপ অনুযায়ী ২০১১ সালে যুক্তরাষ্ট্রে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ একজন গ্রাজুয়েট এর বার্ষিক বেতন প্রায় 110000 ডলার!!! যুক্তরাজ্যে টাকার অঙ্কটা গড়ে প্রায় 28000 পাউন্ডস, যা সর্বোচ্চ 70000 পাউন্ড পর্যন্ত হতে পারে! এজন্যেই বলা হয়ে থাকে, “Chemical Engineering is one of the highest paid job at any level among the engineering jobs all over the world. They’ve got the third highest paid range of salary among all the jobs!!” বাংলাদেশের জরিপ অনুসারে কেমিক্যাল ইঞ্জিয়ারদের আয় $99443
আরও একটা জরিপ অনুসারে বাংলাদেশে কেমিক্যাল ইঞ্জিয়ারদের গড় আয় মাসে ৫৩,৩৯৫ টাকা।
বর্তমানের ইন্জিনিয়ারিং সেক্টরে সবচেয়ে highest paid jobs পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইন্জিনিয়ারিংও হচ্ছে কেমিক্যাল ইন্জিনিয়ারিং এর সাব সেক্টর । অনেকেরই ভুল ধারণা থাকে যে দেশে কেমিক্যাল ইন্জিনিয়ারদের চাকরী নাই । বাংলাদেশে একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার যেসব জায়গায় কাজ করতে পারে, সেগুলো হল –
১. সার কারখানা, ২.পেপার মিল, ৩.সুগার মিল,৪. গ্লাস ও সিরামিক শিল্প,৫. পেইন্টস কারখানা,৬. ঔষধ শিল্প,৭. ফুড এন্ড বেভারেজ কোম্পানি, ৮. টেক্সটাইল ইন্ডাস্ট্রি,৯. কসমেটিকস কোম্পানি,১০. পেট্রোলিয়াম রিফাইনারি ইন্ডাস্ট্রি, ১১. পারমাণবিক প্ল্যান্ট,১২. সিমেন্ট কারখানা,১৩. ট্যানারি কারখানা,১৪. বীজ প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ কেন্দ্র ইত্যাদি । এছাড়াও সব প্রকার তেল, মোম, লুব্রিকেন্টস,সবান ডিটারজেন্ট,ফারমেন্টেশন কোম্পানি গুলা তে অহরহ চাকরি রয়েছে ।
এবার আসি কেমিক্যাল ইন্জিনিয়ারিং এ কি কি পড়ানো হয় তা নিয়ে । Chemical Engineering এ যে সকল বিষয় পড়ানো হয় আর যে সকল বিষয় দক্ষ হলে এক জন ভালো Chemical Engineer হওয়া যায়....
• Physics
• calculus
• Physical Chemistry
• Geometry
• Differential Equation
• Electronics
• General Chemistry
• Organic chemistry
• Computer Science
• Materials
• Environmental Science
• Reactor design
• Processes Design
• Reactor Kinetics
• Statistics
• Thermodynamic
• Mechanics
• Atmospheric physics
• Biochemistry
• Processes dynamic
• Economics
• Advanced chemistry
কেমিক্যাল ইন্জিনিয়ারিং এ পড়ে অতি সহজেই বিদেশে উচ্চ শিক্ষার জন্য ফান্ডিং পাওয়া যায় । তাছাড়া এখান থেকে অন্য কোনো সেক্টরে যাওয়াও অতি সহজ । তাই এখানে আফসোসের কোনো সু্যোগ নেই ।
পরিশেষে বলতে চাই , স্রোতে গা না ভাসিয়ে দিয়ে তোমার যেই বিষয় নিয়ে পড়লে সবচেয়ে বেশি আনন্দ পাওয়া যাবে বলে তুমি মনে কর সেই সাবজেক্টকে প্রাধান্য দিবে সাবজেক্ট চয়েজ দেওয়ার ক্ষেত্রে ।
Credit :
১. শাহরিয়ার আজিজ
২. মেহেদী হাসান অনিক
৩. রিয়াজুল জান্নাত
৪. আতিকুর রহমান
কেমিক্যাল ইন্জিনিয়ারিং বিভাগ
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
ব্যাচ : ২ক১৮
Top 10 Reasons to Become a Chemical Engineer
🌍 1. A growing global profession :
In some countries, membership of professional bodies are in decline but this is not the case for chemical engineers. The Institute of Chemical Engineers (IChemE) has 42,000 members and growing which is mirrored by other institutions around the world, indicating a thriving and like minded global professional.
⬛ 2. Make a difference :
Some professions attract the word "vocation". Nurses and teachers are often associated with the view that it's not just about the money, but the satisfaction of knowing that you've helped someone personally and profoundly. Chemical engineers have the opportunity too - better nutrition and improve health; greater social mobility; warmth and light; protection of the environment and many other measures valued by society are the result of our hard work.
💰 3. Money :
Chemical engineers generally feature at the top end of high earners. Graduates salaries give dentists and doctors a run for their money with starting salaries in the UK of around $30,000. Median salaries for Chartered Chemical Engineers reach around $70,000 and are even higher for those working in certain industries, which all lead to a great quality of life.
💼 4. Job choice :
Undergraduates always have a tricky decision about which course they decide on could narrow their future job prospects. That couldn't be said of chemical engineering which opens the door to the following industries and jobs : biochemical engineering, chemicals, consultancy, education, food and drink, health, safety and environment, mining and minerals, oil and gas (exploration and production), oil refining, paper and packaging, petrochemicals, pharmaceuticals and toiletries, plastics, power generation (fossil fuels/nuclear generation or decommissioning/renewable), water, waste management. The list is endless.
🏢 5. Great (big) companies :
Some of the world's largest companies and biggest brands operate in the chemical and process sector. Not surprisingly, oil and gas feature heavily in the top 50 companies ranked by revenue. So too are energy companies and pharmaceutical suppliers. Impressive!
6. Travel and lifestyle :
Chemical engineering provides some great opportunities for travel and working in different countries, facilitated by the high proportion of multinational companies operating in the sector. So if you need a working passport, choose chemical engineering – you'll have plenty of chances to work abroad throughout your career.
7. Recession-proof :
Since the global recession in 2008, by and large, chemical engineers have retained their standard of living. In a period when many professions have seen their salaries decline in real terms, median salaries for the chemical engineering profession have grown steadily.
8. On hand when it matters :
In times of trouble, like natural disasters, emergency teams are on the ground as soon as possible. Once their work is over, teams of people – often volunteers – replace them to help establish vital services and infrastructures like clean water, warmth, and food. It's always great to know that charities and chemical engineers are part of these invaluable teams.
9. Career progression :
With so many large employers in the sector, there is an endless opportunity to progress your career as a chemical engineer. Even if you prefer to work for a smaller company, or on your own as a consultant, there is always an opportunity to choose your own career path. The China National Petroleum Corporation reportedly employs 1.6m people. In food, the Compass Group employs over 420,000 people. Even McDonald's, with its chemically-engineered food, employs 1.7m people. The result is a world of opportunity to move up the rungs of a very long ladder.
10. Diversity :
Last year, IChemE achieved a first by delivering some training at Shell’s Gamba site in Gabon, Africa. In addition to French-speaking Gabonese personnel, the site employed an international mix of staff including people from Europe, North and South America, the Middle East, Asia, and other African countries. The young and old, senior engineers and student interns all mixed together to create a diverse team. This is not uncommon and represents the diversity of our profession.
Chemical Engineering English Video Review
Chemical Engineering Bangla Video Review
Chemical Engineering KUET Special Review