Chandra Bindu
গঠনতন্ত্র
ধারা ১ -
ফাউন্ডেশনের সদস্য পদ লাভের যোগ্যতাঃ বিশ্বের যে কোন ব্যক্তি এবং এই ফাউন্ডেশনের সাথে একমত পোষণকারী সকল পেশার নাগরিক সর্বনিম্ন ১৮ বছর হতে ৬০ বছর পর্যন্ত বাস্তব জীবনে সৎ, চরিত্রবান, নৈতিক গুণসম্পন্ন, সুস্থ্য মস্তিস্ক, যে কোন ব্যাপারে বিচার বিশ্লেষণ, ভাল-মন্দ প্রমাণে সিদ্ধান্ত দেবার মত বুদ্ধিমান, ঝুঁকি নেবার মত সাহসী, কাজের ঐকান্তিকতা,নিষ্ঠাবান ও যোগ্য ব্যক্তি ইচ্ছা করলে চেয়ারম্যানের বরাবর সদস্য পদের জন্য আবেদন করতে পারবেন। তবে রাষ্ট্রদ্রোহী ও সামাজিকভাবে অগ্রহণযোগ্য কোন ব্যাক্তি উক্ত ফাউন্ডেশনের সদস্য হতে পারবেন না।
ধারা ২-
ফাউন্ডেশনের সদস্য পদ লাভের পদ্ধতিঃ
(ক) অত্র ফাউন্ডেশনে সদস্য হতে ইচ্ছুক ব্যাক্তিকে কমপক্ষে ফাউন্ডেশনের ২ (দুই) জন সদস্যের সুপারিশ সহ নির্ধারিত আবেদন পত্রের মাধ্যমে চেয়ারম্যানের নিকট আবেদন করতে হবে।
(খ) ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জমাকৃত আবেদন পত্র পরীক্ষা-নিরীক্ষা করে সর্বোচ্চ পরিষদ কর্তৃক অনুমোদনের জন্য পেশ করবেন এবং অনুমোদন সাপেক্ষে চেয়ারম্যানের নিকট অনুমোদনের জন্য প্রেরণ করবেন।
ধারা ৩ - ফাউন্ডেশনের সদস্যদের শ্রেনী বিভাগঃ- (ক) প্রতিষ্ঠাতা সদস্যঃ- যাদের সার্বিক উদ্দোগে ও স্বাক্ষরদানে অত্র ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়েছে, তারা সকলেই প্রতিষ্ঠাতা সদস্য বলে গণ্য হবেন। উক্ত সদস্যগণ ফাউন্ডেশনের সাধারন সভায় উপস্থিত থাকতে ও ভোটাধিকারসহ নির্বাচনে অংশ গ্রহণ করতে পারবেন এবং সর্বোচ্চ পরিষদের সদস্য হিসেবে গণ্য হবেন।
(খ) সাধারণ সদস্যঃ- বর্ণিত শর্তাবলী সাপেক্ষে সদস্যপদ লাভের জন্য বিবেচিত যে কেউ সদস্য হতে পারবেন।
(গ) আজীবন সদস্যঃ- কোন সদস্য নিবন্ধন করেন তাহলে তাকে ফাউন্ডেশনের আজীবন সদস্য বলে গণ্য করা হবে।
ধারা ৪ -ফাউন্ডেশনের সদস্য পদ বাতিল, শুন্য পদ পূরণ ও পূণঃ বহাল :
(ক) সদস্য পদ লাভের শর্তাবলীর নিরিখে সর্বোচ্চ পরিষদ যার সম্পর্কে এই ফাউন্ডেশনটির সদস্য থাকার যোগ্য নন বলে সিদ্ধান্ত নেবেন, তিনি সদস্য পদ হারাবেন।
(খ) কোন সর্বোচ্চ ও কার্যকরী পরিষদের সদস্য পর পর তিনটি সাধারণ সভায় যুক্তিসংগত কারণ ব্যাতীত অনুপস্থিত থাকলে সর্বোচ্চ পরিষদ ইচ্ছা করলে তাঁর সদস্য পদ বতিল বলে গণ্য করতে পারবেন।
(গ) যদি কোন সদস্য ইচ্ছাকৃত ভাবে পদত্যাগ করেন।
(ঘ) অত্র ফাউন্ডেশনের সংবিধান অমান্য করেন।
(ঙ) ফাউন্ডেশনের শৃঙ্খলার, স্বার্থের পরিপন্থী কোন কাজ করলে।
(চ) চরিত্রহীন, নেশাগ্রস্থ কোন ব্যাক্তি, সমাজ বিরোধী, রাষ্ট্রবিরোধী কাজে লিপ্ত থাকলে, মস্তিষ্ক বিকৃতি ঘটলে, আর্থিক অসংগতি দেখা দিলে, মৃত্যু হলে।
শুন্য পদ পুরনঃ-
সর্বোচ্চ ও কার্যকরী পরিষদের কোন সদস্যপদ শুন্য হলে কার্যকরী পরিষদের সুপারিশক্রমে সাধারণ সদস্যদের ভোটে এ শুন্য পদ পুরণ করা হবে।
সদস্য পদ পূনঃবহালঃ
যে কারণে সদস্যের সদস্য পদ বাতিল হয়েছে, তাকে উপযুক্ত কারণ দর্শিয়ে সদস্যপদ পূনঃ বহালের জন্য ভাইস- চেয়ারম্যান এর নিকট আবেদন করবেন। পরে সর্বোচ্চ পরিষদের বিবেচনাক্রমে সদস্যপদ পূনঃ বহাল করা যেতে পারে।
ধারা ৫:সদস্যদের অধিকার ও সুবিধা -
প্রতিষ্ঠাতা পরিষদের সদস্য সহ সাধারণ সদস্যের ভোটাধিকার থাকবে। সর্বোচ্চ পরিষদের সিদ্ধান্ত সাপেক্ষে আজীবন ও দাতা সদস্য ফাউন্ডেশনের উন্নয়ন ও বৃহত্তর স্বার্থে পরামর্শ প্রদান করতে পারবেন।