Welcome To Our Business Site
Welcome To Our Business Site
আমাদের ব্যবসা সম্পর্কিত তথ্য
১/ আমাদের ব্যবসা প্রতিষ্ঠানটি একটি ইট প্রস্তুতকারী প্রতিষ্ঠান। এখানে সকল প্রকার উন্নতমানের ইট পাওয়া যায়। যার মধ্যে রয়েছে ১নং ইট (যেটি সব থেকে ভালো মানের ইট);
২/ এরপর হয় পিকেট (যেটি আদলা বানিয়ে ঢালাইয়ের কাজে বেশি ব্যবহৃত হয়); এবং
৩/ আরও এক প্রকার ইট হয় যেটি ২নং ইট নামে পরিচিত; যা ১নং ইট হতে কিছুটা নিচু মানের হয়, তবে নিচু বলতে খারাপ নয় কারণ এটির গূণাগূণ-ই এরকম। ২নং ইট মূলত ব্যবহৃত হয় বিল্ডিংয়ের দেওয়াল বা ওয়াল দাড় করানোর কাজে।
নিচে প্রত্যেকটি ইটের বিবরণ সহ ছবি দেখানো হলো-
এই প্রকারের ইট সবথেকে ভালো হয়। যা দামের দিক থেকেও সবথেকে বেশি মূল্যের হয়ে থাকে। দামটা নির্ধারিত ভাবে বলা মুশকিল, কারণ ইটের দাম সর্বদাই বাজার দর এবং ইট তৈরীর কাচামালের এর ওপর ভিত্তি করে কমে যায় আবার বেড়ে যায়। তবে এই ইটের বিশেষ্যত একটি-ই যার জন্য এটি দামি ও চাহিদাও বেশি তা হলো এটি সকল কাজে ব্যবহার করা যায় (যেমন- ঢালাই, বিল্ডিংয়ের দেওয়াল বা ওয়াল দাড় করানোর কাজে ইত্যাদি)।
এই ইট হলো সবথেকে শক্তিশালী ইট। এটি মূলত ব্যবহার করা হয় আদলা বানিয়ে ঢালাইয়ের কাজে। সবথেকে বেশি সময় নিয়ে পুড়তে হয় এই প্রকার ইট তৈরি করতে। দামের দিক থেকে এই ইট ১নং এর সমান।
সবশেষে আসে ২নং ইট, যা ১নং ইট হতে কিছুটা নিচু মানের হয়, তবে নিচু বলতে খারাপ নয় কারণ এটির গূণাগূণ-ই এরকম। ২নং ইট মূলত ব্যবহৃত হয় বিল্ডিংয়ের দেওয়াল বা ওয়াল দাড় করানোর কাজে।