বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬
বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬
সবুজ হোক পৃথিবী, সুন্দর হোক আগামী প্রজন্মের ভবিষ্যৎ
আজ ২৯ জুন ২০২৬ তারিখে সেন্ট যোসেফস স্কুল এন্ড কলেজ, বনপাড়া এর উদ্যোগে সারা দেশের সাথে একাত্মতা ঘোষণা করে অনুষ্ঠিত হলো “বৃক্ষরোপণ কর্মসূচি”।
উক্ত কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সবাই একসাথে অংশগ্রহণ করি।
এই আয়োজনটি পরিচালিত হচ্ছে “লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন প্রজেক্ট (LEAP)” এর আওতায়, যা শিক্ষার পাশাপাশি পরিবেশ সচেতনতা ও সামাজিক দায়িত্ববোধ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
একটি গাছ একটি প্রাণ — বেশি বেশি গাছ লাগাই, পরিবেশ বাঁচাই।