বন্দিশাহী প্রেস-এর পরিচিতি
------------------
“বন্দিশাহী প্রেস”- একটি আধুনিক প্রিন্টিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। আমরা অফসেট প্রিন্ট, ডিজিটাল প্রিন্ট, স্ক্রীন প্রিন্ট সহ বিভিন্ন ধরনের প্রিন্টিং সেবার পাশাপাশি কম্পোজ ও ডিজাইন সেবা দিয়ে গ্রাহকদের মানসম্মত ও নির্ভরযোগ্য সমাধান প্রদান করে থাকি।
প্রতিষ্ঠার ইতিহাস
------------------
পহেলা সেপ্টেম্বর ২০২৫ ইং (১৭ ভাদ্র ১৪৩২ বাংলা, ৮ই রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি) তারিখে “বন্দিশাহী প্রেস”-এর যাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু হয়। প্রতিষ্ঠালগ্ন থেকেই এটি গুণগত মানসম্পন্ন প্রিন্টিং সেবা প্রদানের লক্ষ্য নিয়ে পথচলা শুরু করে।
প্রতিষ্ঠানটির ফাউন্ডার ও ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুস সালাম (জনি) দীর্ঘ প্রায় দেড় যুগ ধরে মুদ্রণ ও প্রিন্টিং খাতে কাজ করার অভিজ্ঞতা অর্জন করেছেন। এই দীর্ঘ অভিজ্ঞতা থেকে অর্জিত দক্ষতা, বাস্তব জ্ঞান এবং গ্রাহক চাহিদা সম্পর্কে গভীর উপলব্ধি থেকেই “বন্দিশাহী প্রেস” প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়।
শুরু থেকেই সততা, দক্ষতা এবং গ্রাহক সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে “বন্দিশাহী প্রেস” তার কার্যক্রম পরিচালনা করে আসছে।
নামকরণের ইতিহাস
------------------
আমাদের প্রতিষ্ঠানের নাম “বন্দিশাহী প্রেস” গভীর শ্রদ্ধা ও ঐতিহ্যের সাথে সম্পৃক্ত। কুমিল্লার শাহপুর দরবার শরীফে শায়িত আছেন প্রখ্যাত আধ্যাত্মিক ব্যক্তিত্ব হযরত মাওলানা শাহ নুরুদ্দীন আল-ক্বাদেরী (রহঃ), যিনি “বন্দিশাহ” নামে সুপরিচিত একটি উপাধি লাভ করেন। তাঁর এই সম্মানিত উপাধিকে কেন্দ্র করেই আমাদের প্রতিষ্ঠানের নাম রাখা হয়েছে “বন্দিশাহী প্রেস”।
“বন্দিশাহী” নামটি আমাদের জন্য শুধু একটি পরিচয় নয়, বরং এটি আধ্যাত্মিকতা, বিশ্বাস ও ঐতিহ্যের প্রতীক। আর “প্রেস” শব্দটি আমাদের পেশাগত পরিচয়—প্রিন্টিং ও প্রকাশনা সেবার প্রতি আমাদের অঙ্গীকারকে তুলে ধরে। এই দুইয়ের সমন্বয়ে “বন্দিশাহী প্রেস” একটি অর্থবহ, মর্যাদাপূর্ণ এবং উদ্দেশ্যমূলক নাম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
আমাদের মূলমন্ত্র
------------------
“চাও যদি নিজ মন দর্পন করিতে
দশ চিজ দূর করো আপন হইতে,
লোভ, হিংসা, ক্রোধ, মিথ্যা, অহঙ্কার
বখিলি, গীবত, রিয়া, দুরাশাদি আর।”
এই অনন্য ও প্রজ্ঞাপূর্ণ বাণীটি রচনা করেছেন কুমিল্লা শাহপুর দরবার শরীফের প্রতিষ্ঠাতা, গাউছে যামান, মুজাদ্দেদে জামান, শেখুল কোররা হযরত মাওলানা শাহসুফী আবদুস সোবহান আল-ক্বাদেরী (রহঃ)।
এই ছন্দের প্রতিটি শব্দ আমাদের জন্য শুধু একটি স্লোগান নয়, বরং একটি জীবনাদর্শ। মানবিক গুণাবলি বিকাশ এবং নৈতিকতা বজায় রাখার এই শিক্ষাকেই আমরা আমাদের প্রতিষ্ঠানের মূলনীতি হিসেবে গ্রহণ করেছি।
“বন্দিশাহী প্রেস”-এর সকল কার্যক্রমে সততা, আন্তরিকতা, স্বচ্ছতা ও নৈতিক মূল্যবোধ বজায় রাখার মাধ্যমে আমরা গ্রাহকদের সর্বোচ্চ মানের সেবা প্রদান করার চেষ্টা করি। আমরা বিশ্বাস করি—অন্তরের পরিশুদ্ধতা ও নৈতিকতার উপর ভিত্তি করেই একটি প্রতিষ্ঠানের প্রকৃত সফলতা অর্জিত হয়।
আমাদের ভিশন
------------------
সারা বাংলাদেশে অফলাইন ও অনলাইন—উভয় মাধ্যমে সমন্বিত ও ভারসাম্যপূর্ণভাবে আধুনিক, মানসম্পন্ন ও নির্ভরযোগ্য প্রিন্টিং সেবা ধারাবাহিকভাবে প্রদান করে যাওয়া।
আমাদের সেবাসমূহ
------------------
অফসেট প্রিন্ট সেবা:
পোস্টার, লিপলেট, প্রসপেক্টার্স, ব্রোশিওর, ক্যাশ মেমো, প্যাড, রিছিট, মানি রিসিপ্ট, বিল বুক, চালান, ভিজিটিং কার্ড, দাওয়াত কার্ড, বিয়ের কার্ড, খাৎনা কার্ড, হালখাতা কার্ড, বেতন কার্ড, রেজাল্ট কার্ড, প্যাকেজিং কার্ড, লেমেনেটিং ও ফিতা সহ ভেইস কার্ড, ক্যালেন্ডার, ম্যাগাজিন, বই, ডায়েরি, নোটবুক / খাতা, টালী খাতা, পরীক্ষার খাতা, রেজিস্টার বই, ফোল্ডার, সংবাদপত্র, খাম, বক্স, স্টিকার, লেবেল, ট্যাগ, ক্যাটালগ, আমন্ত্রণপত্র, সার্টিফিকেট, প্রশ্নপত্র, টিকেট ইত্যাদি।
ডিজিটাল প্রিন্ট সেবা:
পিভিসি ব্যানার, প্যানা ফ্লেক্স, ভিনাইল স্টিকার, ইনজেক্ট স্টিকার, ক্লিয়ার স্টিকার, রিফ্লেক্টিভ স্টিকার, গ্লোসী লেমেনেটিং, ম্যাট লেমেনেটিং, 3D লেমেনেটিং, স্পার্কেল লেমেনেটিং, আইডি কার্ড ফিতা প্রিন্ট, কলম, ক্রেস্ট, মগ প্রিন্ট, টি-শার্ট প্রিন্ট, পাগড়ী প্রিন্ট, স্কুল বেইজ, স্কুল শোল্ডার, স্কুল টাই ইত্যাদি।
স্ক্রীন প্রিন্ট সেবা:
টি-শার্ট প্রিন্ট, পাগড়ী প্রিন্ট, পাঞ্জাবী প্রিন্ট, উত্তরীও প্রিন্ট, কলম প্রিন্ট, টিস্যু ব্যাগ প্রিন্ট, স্কুল ব্যাগ প্রিন্ট, স্কুল পকেট বেইস, ফাইল প্রিন্ট সহ যেকোনো কাপড়ের উপর প্রিন্ট, ছাতা প্রিন্ট, ডায়েরী কভার প্রিন্ট সহ ইত্যাদি।
কম্পোজ ও গ্রাফিক্স ডিজাইন:
গ্রাফিক্স ডিজাইন, বই সেটাপ, বাংলা কম্পোজ, ইংরেজি কম্পোজ, আরবী কম্পোজ, উর্দু কম্পোজ ইত্যাদি।
পেমেন্ট সিস্টেম
------------------
আমাদের গ্রাহকদের সুবিধার কথা বিবেচনা করে আমরা একাধিক সহজ ও নির্ভরযোগ্য পেমেন্ট পদ্ধতি চালু রেখেছি। আপনি হাতে নগদ, ব্যাংক ট্রান্সফার, বিকাশ এবং নগদ-এর মাধ্যমে নিরাপদে ও সহজে পেমেন্ট করতে পারবেন।
আমাদের অবস্থান
------------------
ঠিকানা:
বন্দিশাহী প্রেস
নিউ মার্কেট (৪র্থ তলা), কান্দিরপাড়,
কুমিল্লা ৩৫০০ বাংলাদেশ।
যোগাযোগ:
01986050724 (Director) Whatsapp
01805425667 (Manager)
ই-মেইল:
bondishahipress@gmail.com
bondishahidigital@gmail.com