নোটিশ: ৭
🔴জরুনী নোটিশ:
আপনারা অবগত আছেন যে, যে সকল সদস্য টানা ৬ মাস কিস্তি দেন নাই, তাদের অ্যাকাউন্ট ডিঅ্যাকটিভ হয়ে গিয়েছিল। ডিঅ্যাকটিভ - থেকে অ্যাকটিভ হতে প্রতি অ্যাকাউন্ট ২০০ টাকা, যাদের ৫ অ্যাকাউন্ট রয়েছে ১০০০ টাকা, এইভাবে জরিমানা এসেছে। কিন্তুু বন্ধন পরিচালনা কমিটি বিশেষ বিবেচনায় প্রথম বার এর মত তাদের জরিমানা মাফ করে দেওয়া হলো। অর্থাৎ কাউকে আর ২০০ বা ৪০০ বা ৬০০ বা ৮০০ বা ১০০০ টাকা জরিমানা দিতে হবে না অর্থাৎ যার একাউন্ট একটি তার ২০০ টাকা যার একাউন্ট দুটি তার ৪০০ টাকা যার একাউন্ট তিনটি তার ৬০০ টাকা এবং যার একাউন্ট চারটি ও পাঁচটি তার ৮০০ এবং ১ হাজার টাকা। তবে ১ মে, ২০২৬ হতে কোনো সদস্য একটানা ৩ মাস কিস্তি না দিলে, প্রতি অ্যাকাউন্টে ৩০০ টাকা জরিমানা যুক্ত করা হবে এবং যতক্ষণ পর্যন্ত তিনি জরিমানা প্রধান না করবেন, ততক্ষন অ্যাকাউন্ট ডিঅ্যাকটিভ থাকবে।অর্থাৎ তিনি জরিমানা না দিলে অ্যাকাউন্ট সচল হবে না, অ্যাকাউন্ট সচল না হলে তিনি কিস্তি পরিশোধ করতে পারবেন না।
বন্ধন পরিচালনা কমিটি
বপক
Nushba Siddika Rashmi
Head of the publicity department
বন্ধন অ্যাসোসিয়েশন এর প্রচার বিভাগের প্রধান নুসবা সিদ্দিকা রেশমি, প্রথম কন্যা সন্তান জন্মদান করেছেন | আলহামদুলিল্লাহ | বন্ধন অ্যাসোসিয়েশন পক্ষ থেকে আপনাকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন | শুভ হোক আপনার আগামী দিনের পথচলা |
বন্ধন পরিচালনা কমিটি ( বপক)
নোটিশ: ৬
🔴 জরুনী নোটিশ:
সকলের অবগতির জন্য জানানো যাইতেছে যে, আপনারা জানেন কোনো সদস্য একটানা ৬ মাস কিস্তি না দিলে তার অ্যাকাউন্ট টি ডিএকটিভ থেকে একটিভ ফি ২০০ টাকা (প্রতি জন)। তবে আগামী ৩১ ডিসেম্বর ২০২৪ মধ্যে যদি সমস্ত কিস্তি পরিশোধ করেন, তবে একটিভ ফি ২০০ টাকা বিশেষ বিবেচনায় মাফ করা হইবে।
বন্ধন পরিচালনা কমিটি
বপক
নোটিশ: ৫
সম্মানিত সদস্যবৃন্দ খুব শীঘ্রই বন্ধন সমিতি প্রাতিষ্ঠানিক রূপ পেতে যাচ্ছে ,যেহেতু আমাদের সমিতিটি অত্যন্ত সফলভাবে পাঁচ বছরে পদপন করতে যাচ্ছে , ২০২৪ জানুয়ারিতে সুতরাং এটি একটি ম্যাচুরিটি সমিতি বা সংগঠন বলা যেতে পারে । তাই আমরা প্রতিষ্ঠানটিকে একটি আঞ্চলিক জাতীয়তা রূপ দেয়ার জন্য, একটি ডোমেইন অর্থাৎ ওয়েবসাইট নির্মিত করতে যাচ্ছি, ইতিপূর্বে আমাদের যে ওয়েবসাইটে ছিল সেটা ছিল মূলত সম্পূর্ণ ফ্রি ভার্সনের একটি ফ্রি সাইট সেটি কোন পেইড ওয়েবসাইট ছিল না, কিন্তু আমরা এখন একটি ইউনিক প্রাতিষ্ঠানিক নাম দিতে যাচ্ছি নিচে দুটি নাম প্রাথমিকভাবে মনোনীত হয়েছে আপনারা আপনাদের মূল্যবান ভোট দিয়ে কোন নামটি কে দিতে চান সেটি জানান ,ধন্যবাদ ।
বন্ধন পরিচালনা কমিটি
নোটিশ: ৪
ইতিমধ্যে যাদের জাতীয় পরিচয় পত্র এবং দুই কপি ছবি আমাদের কাছে এসে পৌঁছেছে, ওয়েবসাইটে তাদের একাউন্টের উপরে ভেরিফিকেশন একটি গ্রীন চিহ্ন দেখাবে সুতরাং যারা এখনই পর্যন্ত আপনার জাতীয় পরিচয় পত্র এবং দুই কপি ছবি পাঠান নাই ,অনুগ্রহ করে অতি শীঘ্রই আমাদের ঠিকানায় পাঠিয়ে দিন।
বন্ধন পরিচালনা কমিটি
বপক
নোটিশঃ৩
একটি বিশেষ ঘোষনা:
নোটিশঃ২
ঘোষনা,
এতদ্বারা জানানো যাচ্ছে যে, বন্ধন সমিতির এই পর্যন্ত আপনার যত বকেয়া আছে, আপনি নভেম্বর ৩০ তারিখের মধ্যে পরিশোধ করুন অনুগ্রহ করে। আগামী ২০২৩ সাল, ১ জানুয়ারি হতে নতুন নীতিমালায় প্রতি কিস্তি ২৬০ টাকা সহ প্রতি মাসের ১-২০ তারিখের মধ্যে পরিশোধ করুন, অন্যথায় ২০ তারিখ অতিক্রম করলে প্রতি অ্যাকাউন্ট এর জন্য ৫ টাকা করে জরিমানা ধার্য করা। কেননা আমরা চাই প্রতি মাসের টাকা প্রতি মাসে পরিশোধ হোক, নতুবা আপনার যদি অনেক টাকা বকেয়া হয়ে যাই, সেক্ষেত্রে আপনার কিস্তি পরিশোধ করতে সমস্যা হতে পারে, সেইজন্য জরিমানা বাবদ ৫ টাকা ধার্য করা হলো। আপনার জরিমানা না হওয়ার জন্য প্রতি মাসে ১-২০ রাত ১২ টার পূর্বে আমার কিস্তি পরিশোধ করুন। যেহেতু আমাদের লেনদেন সমূহ ওয়েভসাইট অটোমেটিক সম্পন্ন করতে তাই কেউ যদি ২০ তারিখ রাত ১২ টার ১ সেকেন্ড পর ও কিস্তি পরিশোধ করে। ওয়েভসাইট তার অ্যাকাউন্টে অটোমেটিক জরিমানা বসিয়ে দেবে। সেইক্ষেত্রে পরবর্তী মাসে আপনাকে বর্তমান মাসের জরিমানা পরিশোধ করতেই হবে। ধন্যবাদ
বন্ধন পরিচালনা কমিটি
বপক
নোটিশঃ১