‘বই দরকার’ একটি সেচ্ছাসেবী সামাজিক সংগঠন, যা আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বই ও শিক্ষা সামগ্রী পৌঁছে দিতে কাজ করে। আমাদের মূল লক্ষ্য হলো অব্যবহৃত পুরাতন বই/গাইড সংগ্রহ করে সেগুলো প্রয়োজনীয় শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া, যাতে বই/গাইডের অভাবে কোনো শিক্ষার্থীর পড়ালেখায় কোনো অসুবিধা না হয়। শুরুতে আমরা একাদশ-দ্বাদশ শ্রেণীর বই/গাইড নিয়ে কাজ করলেও বর্তমানে ৬ষ্ঠ থেকে মাস্টার্স পর্যন্ত সকল পর্যায়ের বই/গাইড যা ক্রয় করতে হয় তা বিনামূল্যে সংগ্রহ করে বিতরণ করার চেষ্টা করছি। আমাদের এই উদ্যোগ ২০২৪ সাল থেকে শুরু হয় এবং এখনও পর্যন্ত বেশ কয়েকজন শিক্ষার্থীরা আমাদের মাধ্যমে উপকৃত হয়েছেন।
বই সংগ্রহ ও বিতরণের পাশাপাশি আমাদের আরও প্রজেক্ট চলমান রয়েছে, যথা - শিক্ষামূলক পরামর্শ সেবা (যেখানে শিক্ষার্থীরা সম্পূর্ণ বিনামূল্যে শিক্ষামূলক কাউন্সিলিং সার্ভিস ও গাইডেন্স সেবা পায়), একইসাথে চলছে পাঠক স্টেশন (ফ্রী পাঠাগার) যেখান থেকে যেকেউ বিনামূল্যে পড়ার জন্য বই নিতে পারবেন আবার অন্যদের পড়ার সুযোগ করে দিতে বই নিতে পারবেন। এছাড়াও চালু হয়েছে প্রজেক্ট WishBox যেখানে শিক্ষার্থীরা তাদের প্রয়োজনের কথা জানাবে এবং আমরা প্রতি মাসে নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থীদের বাজেট অনুযায়ী তাদের প্রয়োজন পূরণের চেষ্টা করবো। ভবিষ্যতে দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ ও নতুন শিক্ষা সহায়ক প্রকল্প চালু করারও পরিকল্পনা রয়েছে।
আমাদের সম্পর্কে বিস্তারিত জানতে বা কোনো প্রজেক্ট সম্পর্কে আরো বিবরণ জানতে এবং কোনো জিজ্ঞাসা থাকলে নিঃসংকোচে যোগাযোগ করুন!