OurOur Motto and Aim
"সোশ্যাল সার্ভিস ক্লাব" এ একজন তরুণ নিজেকে বিকাশের সুযোগ পান। এখানে নেতৃত্বের গুণাবলির চর্চা হয়, পাশাপাশি শেখানো হয় লেখালেখির কৌশল, সাংস্কৃতিক আড্ডা, উপস্থাপনার কৌশল ইত্যাদি। তাই বর্তমানে নিজেকে দক্ষ হিসেবে প্রমাণ করতে চাইলে অবশ্যই ছাত্রজীবনে কোনো না কোনো স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে নিজেকে এগিয়ে রাখতে হবে সবার চেয়ে।
আমরা সমাজের উন্নয়নের জন্য যে যে কাজ করে থাকি - শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ, ধর্মীয় উৎসবে দুস্থ ব্যক্তিদের নতুন পোশাক, খাবার বিতরণ ,বৃক্ষরোপণ, বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানো , নিজ ক্যাম্পাস পরিষ্কার রাখার কর্মসূচি সহ বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে থাকি।এর সাথে আমরা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে প্রতিনিয়ত শিক্ষানীয় মূলক পোস্ট করে মানুষকে সচেতনতা মূলক পরামর্শ দিয়ে যাচ্ছি এবং আমরা ঢাকা শহরের যে কোন জায়গায় রক্তের প্রয়োজন হলে তা ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করে থাকি।
তারিখ: ১৫-১০-২৪
কৃষি বিপণন অধিদপ্তর,কৃষি মন্ত্রণালয় কর্তৃক কৃষি পণ্য ওএমএস কর্মসূচি- ২০২৪
বিএনএমপিসি সোশ্যাল সার্ভিস ক্লাবের সদস্যরা জিগাতলায় ট্রাকসেল কর্মসূচিতে সর্বাত্মক সহযোগিতা প্রদান করায় মাননীয় কৃষি সচিব ডঃ মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান বিএনএমপিসি সোশ্যাল সার্ভিস ক্লাবের সদস্যদের আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানান।
তারিখ: ১২-১০-২৪
আসসালামু আলাইকুম।
BNMPC Social Service Club ক্লাবের পক্ষ থেকে শেরপুরের বন্যা কবলিত ৮০টি পরিবারের হাতে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। আমাদের এই কাজে যারা শুরু থেকে শেষ পর্যন্ত সহযোগিতা করেছেন তাদের কাছে আমরা আন্তরিক কৃতজ্ঞ।
Date : 29-08-2024
মহান আল্লাহতালার কাছে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সকলের সহযোগিতায় এবং ক্লাবের মেম্বারদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকে আমাদের বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য সকল প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। আমরা ৪০০ এর অধিক মানুষের জন্য শুকনা খাবারের ব্যবস্থা করেছি। সেই সাথে ৫০ বস্তা পুরাতন এবং নতুন কাপড় সংগ্রহ করেছি।
আমাদের প্রতিটি প্যাকেটে রয়েছে-
১. চিড়া
২. মুড়ি
৩. গুড়
৪. খাবার স্যালাইন
৫. মোমবাতি
৭. লাইটার
৮. বিশুদ্ধ পানি
৯. মেয়েদের স্যানিটারি প্যাড
যারা আমাদের সাথে থেকে সহযোগিতা করেছেন তাদেরকে ক্লাবের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।
পবিত্র মাহে রমজান উপলক্ষে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ এর সোশ্যাল সার্ভিস ক্লাব কর্তৃক দরিদ্র এবং অভাবগ্রস্থদের মাঝে ইফতার বিতরণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে । গত ২৭ শে মার্চ ক্লাবের সদস্যদের একান্ত পরিশ্রম এবং প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সম্মানিত শিক্ষকবৃন্দ, বিশেষ করে প্রতিষ্ঠানের অধ্যক্ষ জনাব আবু সাঈদ স্যার এর সহযোগিতায় দুস্থদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন আলিয়া মিস, শশী মিস, ফাইয়াজ স্যার, জাভেদ স্যার এবং ক্লাব মডারেটর হায়দার স্যার।
আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ যারা এ কর্মসূচিতে আমাদের সাহায্য করেছিলেন। আপনাদের সকলের কাছে আমরা দোয়া প্রার্থী, যেন ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি পালনে আমরা সক্ষম হই।
আমাদের কর্মসূচিকে সফলভাবে সম্পন্নে সাহায্য করায় বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি বিজিবি সদস্য এবং প্রতিষ্ঠানের নিরাপত্তারক্ষীদের ।
"প্রকৃতির সবুজ ঘাসে হাঁটা সারা দিনের জন্য একটি আশীর্বাদ।পরিবেশকে বাঁচানোর পরিকল্পনাই হলো মানুষকে বাঁচানোর পরিকল্পনা।"
সেই পরিকল্পনা নিয়েই গত ৬ই ফেব্রুয়ারি ২০২৪ এ বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ এর আন্তঃ হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানের শেষে BNMPC Social Service Club এর পক্ষ থেকে
"নিজ পরিবেশ পরিষ্কার করি" স্লোগানে মাঠ পরিস্কারের একটি ইভেন্ট আয়োজন করা হয়।
উক্ত ইভেন্টে উপস্থিত ছিলেন কলেজের সম্মানিত অধ্যক্ষ ড. মোঃ আবু সাঈদ লেঃ কর্নেল স্যার আরো উপস্থিত ছিলেন কলেজের বাংলা এবং ইংলিশ ভার্সনের শ্রদ্ধেয় ভিপি স্যার সেই সাথে ক্লাবের সংশ্লিষ্ট শিক্ষক এবং প্যানেল মেম্বার সহ জেনারেল মেম্বার সবাই উপস্থিত ছিলেন।
ইভেন্টে আমাদের সম্মানিত অধ্যক্ষ স্যার আমাদের ক্লাবকে এগিয়ে নিয়ে যেতে স্যারের নিজস্ব পরিকল্পনার কথা জানিয়েছে সেই সাথে আমাদের পরিকল্পনা স্যারকে জানিয়েছি। স্যার আরো বলেছেন রমাদান উপলক্ষে স্যারের নিজস্ব পরিকল্পনা রয়েছে আমাদের ক্লাবকে নিয়ে। স্যার আমাদের সর্বোচ্চ সহযোগিতা করবেন বলে জানিয়েছেন।
আমাদের ইভেন্টি বাস্তবায়নের জন্য যারা সহযোগিতা করেছেন এবং যাদের অংশগ্রহণে আমাদের ইভেন্টটি পূর্ণতা লাভ করেছে সোশ্যাল সার্ভিস ক্লাব আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ।
DRMC 1st International Social Serenity Enhancement AID
*Segment– US Bangla Airlines Seminar(Live Quiz)
-1st Position
Shabab Zabir Sarker
Won the award (Air tickets dhaka to Cox bazzar)
*Segment– Country & Culture Olympiad
-2nd
Syed M. Raqin Ayeman
*Segment– Tressurehunt
- 4th Position
Team Rowr 2.0
1.Rodoshi Rahman Chittra
2.Raiha Sabat
3.Shamila Wafiqa Haque
4.Soaiba Ferdousi
★Best Club Partner Award :
BNMPC Social service club
The event was organized by DRMC Social Service Club on 12,13 December 2023.
Date : 22-06-2023
It was a wonderful and educational event at AIUB campus.The event was organized by AIUB Social Welfare Club - Shomoy on 22nd July 2023 at AIUB.
Date : 30-03-2023
For the first time , BNMPC Social Service Club has successfully organized an Iftar Mahfil where the members enjoyed themselves to the fullest while networking with their fellow club members.
We are very excited to share some glimpses with all the family members.
"পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ"
বার্ষিক ক্রীড়ানুষ্ঠানের কর্মসূচী শেষ হওয়ার পর BNMPC Social Service Club পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি কার্যক্রম সম্পন্ন করেছে।
Date of Event: 27 February 2023
"নিজ পরিবেশ পরিষ্কার করি
ডেঙ্গু মুক্ত বাংলাদেশ গড়ি"
- এই শ্লোগানকে সামনে রেখে বিএনএমপিসি স্যোশাল সার্ভিস ক্লাবের পরিচ্ছন্নতা কার্যক্রম- ২০২৩ এর শুভ সূচনা...
Date of Event: 19 January 2023
After collecting reliefs for the flood affected people, we visited Kazipur of Sirajgonj and donated the reliefs among flood affected people of two unions.
People over there were in quite distress judging by the crowd that was created.
A total of 110 sacks of clothes and 2 lacs 30 thousand Taka were donated among those flood affected people from our institution.
These were all possible only because of the donation and co-operation provided by the students, teachers and other members of the institution.
Thank you for your co-operation.
Even your slightest contribution can change the life of a person.
Date of Event: 16 September 2017
"Cleanliness Is a Part of Faith" [Muslim]
Before trying to change the outer world, it is our utmost responsibility to change and clean our own campus first.
With this above aim, with the cooperation of our club and Honorable Principal Lt.Col Zahirul Islam sir, we took the initiative to clean our school campus with our club members
Date of Event: 12 August 2017
As Almighty has provided us with blessings, it is our responsibility to share these blessings among the needy and deprived people.
BNMPC Social Service Club worked to collect relief from students and teachers from the institution and distributed them among the needy people to help them to survive the winter.
Date of Event: 21 January 2022
We came forward to support the people who were affected by flood and collected a total funding of over 2 Lac Taka which were later funded to the governments relief fund.
The initiatives and contributions of everyone here are hugely appreciable
Date of Event: 2 September 2022