ভূমিকাঃ-
“বি. এন. এইচ. এফ.” সংগঠনটি একটি প্রকৃতি ও মানব সেবা মূলক স্বেচ্ছাসেবী সংগঠন। ২০২২ সালে বিশ্বের প্রকৃতি রক্ষা, সমাজ সেবা ও কিশোরদের মানসিকতা পরিবর্তনের লক্ষ্য নিয়ে এই সংগঠনের পথ চলা শুরু হয়। যে সকল ব্যাক্তি নিজেদের স্বার্থের কথা না ভেবে নিঃস্বার্থ ভাবে প্রকৃতি রক্ষা ও জনসেবায় নিজেকে আত্ম নিয়োগ করে তারাই এই সংগঠনের অংশ হয়ে থাকে। যে সকল ব্যাক্তি জেনে বা নিজের অজান্তেই অন্য কোনো ব্যাক্তি বা প্রাণীর সেবা বা সাহায্য করে থাকে তারা সকলেই এক এক জন প্রকৃতি ও মানবতার যোদ্ধা। এটি এমন একটি সংগঠন যার মাধ্যমে এই মানবতার যোদ্ধারা নিঃস্বার্থ ভাবে দলবদ্ধ হয়ে মানব সেবার নিজেদের আত্ম নিয়োগ করে থাকে। এই সংগঠন একটি অরাজনৈ্তিক প্রতিষ্ঠান, যার সাথে দেশের কোনো রাজনৈতিক দল বা রাজনৈতিক কার্যক্রমের সাথে কোনো প্রকার সম্পর্ক নেই। এই সংগঠনটি সব সময় সৎ থেকে মানব সেবা করার চেষ্টা করছে এবং ভবিষ্যৎ এ ও করবে। ধন্যবাদ।
সংগঠনের নামঃ-
ইংরেজিতে- Nature and Humanity Fighters Of Bangladesh.
বাংলায়- “প্রকৃতি ও মানবতার যোদ্ধা, বাংলাদেশ”
সংক্ষেপে- “বি. এন. এইচ. এফ.” (B.N.H.F. organization).
সংগঠনের প্রতিষ্ঠাঃ-
বি এন এইচ এফ সংগঠন ২০২২ সালে রংপুর বিভাগের রংপুর জেলার বদরগঞ্জ উপজেলায় প্রতিষ্ঠিত হয়। তারিখঃ ৩০-১০-২০২২।
সংগঠনের ধরণঃ-
বি এন এইচ এফ সম্পূর্ণ স্বাধীন,সামাজিক,অরাজনৈতিক,সেচছাসেবী ও অসাম্প্রদায়িক মনোভাবাপন্ন সংগঠন। এই সংগঠনের কোন অঙ্গসংগঠন থাকবে না বা এই সংগঠন অন্য কোন সংগঠনের অঙ্গসংগঠন হিসেবে কাজ করবে না।
আমি কেন এই সংগঠনের সাথে কাজ করব?-
সংগঠন একজন সদস্যকে পরিবেশের গুরুত্ব ও প্রকৃতি রক্ষা করা শেখায়।
সংগঠন একজন সদস্যকে দেশ প্রেমে উদ্ভুদ্ধ করে।
সংগঠন একজন সদস্যকে সমাজ সেবার গুরুত্ব ও কীভাবে সমাজ সেবা করতে হয় তা শেখায়।
সংগঠন একজন সদস্যকে, নিজেকে একজন সৎ ও ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করে।
সংগঠন একজন সদস্যের মানসিকতা পরিবর্তন করে।
সংগঠন একজন সদস্যকে বিভিন্ন নেশার আসক্তি থেকে দূরে রাখে।
সংগঠন একজন সদস্যকে একটি সুন্দর জীবন গড়ার সুযোগ করে দেয়।
সংগঠন একজন সদস্যকে বর্তমান সমাজ ও সময় সম্পর্কে ধারণার বিকাশ করে।
সর্বশেষে।। এই সংগঠনের সকল সদস্য নিজেকে একজন সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পারবে।