গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীন একটি সেবাধর্মী সরকারি প্রতিষ্ঠান। দেশব্যাপী সুবিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে এ প্রতিষ্ঠান বহুমুখী মৌলিক ডাক সেবা এবং আর্থিক ও তথ্য প্রযুক্তি ভিত্তিক ডিজিটাল ডাক সেবা প্রদানের জন্য নিবেদিত। এই দেশের বিপুল জনগোষ্ঠীর সেবা প্রদানের জন্য ডাক অধিদপ্তরই একমাত্র সরকারি ডাক সেবা প্রদানকারী সংস্থা। শ্রেণি-পেশা নির্বিশেষে সমাজের সকল স্তরের জনগণের জন্য দ্রুততার সাথে নির্ভরযোগ্য ও সাশ্রয়ী ডাক সেবা নিশ্চিতকরণে ডাক অধিদপ্তর অঙ্গীকারবদ্ধ। বাস্তবানুগ ও উদ্ভাবনী ধ্যান-ধারণার সুষ্ঠু প্রয়োগের মাধ্যমে জনজীবনে ডাক যোগাযোগে স্বাচ্ছন্দ্যের পাশাপাশি ডাক অধিদপ্তর লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হওয়ার লক্ষ্যে সর্বদা সচেষ্ট।
তারই ধারাবাহিকতায় এবং বাংলাদেশের প্রেক্ষিত পরিকল্পনা (২০১০-২০২১): রুপকল্প ২০২১ বাস্তবে রুপায়ন”- এ দেশের সকল ডাকঘরের উন্নয়ন ও সম্প্রসারণ, গ্রাহক-উপযোগী পণ্য ও সেবা প্রদান,স্বল্প-সুবিধাযুক্ত এলাকাগুলোতে ডাকসেবার বিস্তার, উন্নয়ন, দারিদ্র্য নিরসন এবং আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহারে শহর ও গ্রামের মধ্যকার অসংগতি দুরীকরণে ডাক বিভাগ পোস্ট ই-সেন্টার ফর রুরাল কমিউনিটি প্রকল্প বাস্তবায়ন করছে।
-----------------------
পোস্ট ই-সেন্টারের লক্ষ্যঃ
কম্পিউটারের উপর মৌলিক প্রশিক্ষণ প্রদান।
বিজনেস প্রসেস আউটসোর্সিং এর মাধ্যমে আত্বকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি।
ব্যাংকিং সুবিধা বঞ্চিত জনগণকে ব্যাংকিং সুবিধা প্রদান।
ই-কমার্সের সেবা প্রদান।
প্রান্তিক জনগোষ্ঠীকে নিরাপত্তা বেষ্টনীর আওতায় ভাতা প্রদান।
বীমা পলিসি বিক্রয় এবং প্রিমিয়াম আহরণ ও বিতরণ করা।
ই-বিজনেস এর সম্প্রসারণ।
টেলিমেডিসিন সেবা প্রদান।
কৃষি তথ্য সেবা, বালাই ব্যবস্থাপনা ইত্যাদি সেবা প্রদান।
অন্যান্য ই-সেবা প্রদান।