Departmental Meetings (2021-2022)
বাংলা বিভাগ
বিদ্যাসাগর মেট্রোপলিটন কলেজ
বিভাগীয় আলোচনা: ১৭.১২.২১
আলোচনার বিষয়:
১: ২০২১-২২শিক্ষাবর্ষের চলতি সেমিস্টারের অর্থাৎ প্রথম,তৃতীয় ও পঞ্চম সেমিস্টারের টিউটোরিয়াল ও ইন্টারন্যাল পরীক্ষা সংক্রান্ত আলোচনা ও দায়িত্ব বন্টন।
২: বিবিধ
:আলোচনা:
আজ ১৭.১২.২১ তারিখে বিভাগের চারজন অধ্যাপক/ অধ্যাপিকার(অধ্যাপক সঞ্জয় প্রামাণিক, অধ্যাপিকা সুস্মিতা সাহা, অধ্যাপিকা প্রণতি সিনহা মল্লিক এবং অধ্যাপক মধুসূদন সাহা) উপস্থিতিতে উপরি উক্ত বিষয়ে আলোচনা হলো সন্ধ্যে ৬ টা থেকে ৭.১৫ পর্যন্ত।
আলোচনার পর গৃহীত প্রস্তাব গুলি হলো -
১. আগামী ৩১শে ডিসেম্বরের মধ্যে (31.12.21) সাম্মানিক বাংলা বিভাগের ইন্টারন্যাল ও টিউটোরিয়াল পরীক্ষা শেষ করতে হবে।সাম্মানিক বিভাগের পরীক্ষা বিভাগই আয়োজন করবে।
২. বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার জন্য সকল ছাত্র ছাত্রীদের বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুসরণ করতে হবে।
৩. টিউটোরিয়াল পরীক্ষার জন্য শ্রেণীকক্ষে ছাত্র ছাত্রীদের শিক্ষক /শিক্ষিকার পাঠদানের খাতাটি আনতে হবে ও একটি প্রজেক্ট লিখে জমা করতে হবে শিক্ষক শিক্ষিকার নিকটে (যিনি যা করিয়েছেন)।
৪. আগামী ২২শে ডিসেম্বরের মধ্যে শিক্ষক /শিক্ষিকাদের সকল সেমেস্টারের পাঠক্রমের নির্ধারিত সিলেবাস শেষ করার চেষ্টা করতে হবে।
৫. অভ্যন্তরীণ মূল্যায়ন অনলাইন পদ্ধতির মাধ্যমে নেওয়া হবে।
৬. পরীক্ষা সংক্রান্ত মেল আইডি প্রস্তুত করে তা নির্দিষ্ট সময়ের মধ্যে ছাত্র ছাত্রীদের জানিয়ে দেওয়া হবে।
৭. পরীক্ষা সংক্রান্ত দায়িত্ব বন্টনের সিদ্ধান্ত -
:প্রথম সেমেস্টার :
CC-1 -S.S
CC-2 -P.S.M
GE-1/1 -S.P
AECC General and hons- M.S, S.S, S.P, P.S.M
:তৃতীয় সেমেস্টার:
CC-5- S.S
CC-6-P.S.M
CC-7-S.P
GE-3/3 - M.S, S.S
SEC - 3rd sem Hons and General – M.S
:পঞ্চম সেমেস্টার:
CC- 11 - P.S.M
CC- 12 - S.S
DSE - B - S.P
DSE- A- P.S.M ( hons and general)
SEC - General- S.S
৮.পরীক্ষক : স্ক্রুটিনিয়ার
S.P P.S.M
P.S.M S.P
S.S M.S
M.S S.S
সকলকে ধন্যবাদ.
মিটিং: ৩০/১০/২১ 30.10.2021
বাংলা বিভাগ
বিদ্যাসাগর মেট্রোপলিটন কলেজ:
এজেন্ডা: ১. বর্তমান শিক্ষাবর্ষের মেধাবী ছাত্রী নীলাঞ্জনা অধিকারীর উচ্চশিক্ষা বাবদ বিভাগের তরফে সহযোগিতার আশ্বাস দান ও সেই বিষয়ে আলোচনা। (one single agenda)
আজকের আলোচনায় অধ্যাপক সঞ্জয় প্রামাণিক অধ্যাপিকা প্রণতি সিনহা মল্লিক অধ্যাপক মধুসূদন সাহা এবং অধ্যাপিকা সুস্মিতা সাহার উপস্থিতিতে যে যে সিদ্ধান্ত সমূহ গৃহীত হয়েছে:
সিদ্ধান্ত সমূহ:
মেধাবী ছাত্রী নীলাঞ্জনা অধিকারীর উচ্চশিক্ষার জন্য বিভাগের তরফে অর্থ সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হবে ও পুস্তক ইত্যাদিও প্রদান করা হবে ( পরিস্থিতি অনুযায়ী)।
সর্ব সম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
সকলকে ধন্যবাদ ও নমস্কার জানিয়ে আজকের মিটিং শেষ হোলো।
ক্রমাঙ্ক............................ তারিখ : 13.9.21
বিভাগীয় আলোচনা:১৩/৯/২১
বাংলা বিভাগ
বিদ্যাসাগর মেট্রোপলিটন কলেজ:
:আলোচনার বিষয় :
১) প্রথম,তৃতীয় ও পঞ্চম সেমিস্টারের রুটিন সংক্রান্ত আলোচনা। বাংলা সাম্মানিক এবং সাধারণ বিভাগের ক্লাসের সুষ্ঠ বন্টন।
২) বিবিধ
:আলোচনা:
আজ বিভাগের মিটিংয়ে উপরিউক্ত বিষয়ে চারজন অধ্যাপক/অধ্যাপিকার (অধ্যাপক সঞ্জয় প্রামাণিক,অধ্যাপিকা সুস্মিতা সাহা, অধ্যাপিকা প্রণতি সিনহা মল্লিক, অধ্যাপক মধুসূদন সাহা) উপস্থিতিতে আলোচনা হলো(6pm-7pm)। সেই আলোচনার ভিত্তিতে গৃহীত প্রস্তাব গুলি হলো -
১.রুটিন তৈরি করে ছাত্র ছাত্রীদের জন্য WhatsApp গ্রুপে দেওয়া হবে। আন্তর্জালিক মাধ্যমে ক্লাস নেওয়া হবে।
আগামী সোমবার ২০/৯/২১ থেকে ক্লাস শুরু করা হবে।
২.নির্দিষ্ট সিলেবাস অনুযায়ী ক্লাসের সময় নির্ধারণ করা হলো।
৩. ক্লাস এবং ছাত্র ছাত্রীদের উপস্থিতি অনুযায়ী ব্যবহারিক বাংলা, সাম্মানিক এবং সাধারণ বাংলার জন্য দুটি বিষয়ের অপশন রাখা যেতে পারে - এই প্রস্তাব গৃহীত হলো।
বিবিধ - অধ্যাপিকা প্রণতি সিনহা মহাশয়া প্রস্তাব দেন যে ষষ্ঠ সেমিস্টারের (সাম্মানিক ) ছাত্র ছাত্রীদের একটি উষ্ণ অভ্যর্থনা জানানো হোক্ কলেজ ছেড়ে চলে যাওয়ার সময়ে। বিভাগের সকল অধ্যাপক অধ্যাপিকা এই প্রস্তাব সানন্দে গ্রহণ করেন।
ধন্যবাদ ও নমস্কার
বাংলা বিভাগ।
ক্রমাঙ্ক............................ তারিখ : 29.09.2021
:বিভাগীয় আলোচনা: ২৯.৯.২১
:আলোচনার বিষয়:
১: সাম্মানিক প্রথম বর্ষের ছাত্র ছাত্রীদের Orientation program পরিচালনা।
২. আন্তর্জাতিক আলোচনা চক্র।
৩. বিবিধ
আলোচনা:
আজ বিভাগের মিটিংয়ে উপরিউক্ত বিষয়ে চারজন অধ্যাপক/অধ্যাপিকা (অধ্যাপক সঞ্জয় প্রামাণিক, অধ্যাপিকা সুস্মিতা সাহা,অধ্যাপিকা প্রণতি সিনহা মল্লিক এবং অধ্যাপক মধুসূদন সাহা) উপস্থিতিতে আলোচনা হলো সকাল ১০.৩০ থেকে ১১.১৫ পর্যন্ত। আলোচনার ভিত্তিতে গৃহীত প্রস্তাব গুলি হলো -
১. ৩০.৯.২১- এ বেলা সাড়ে তিনটের(3:30) সময়ে কলেজের নোটিশ অনুযায়ী সাম্মানিক বাংলা বিভাগের ( Honours) orientation program হবে।এই প্রোগ্রাম পরিচালনা করবেন অধ্যাপিকা প্রণতি সিনহা মল্লিক। বিভাগের সকল অধ্যাপক অধ্যাপিকা উপস্থিত থাকবেন। প্রথম সেমেস্টারের ছাত্র ছাত্রীদের উপস্থিতি বাধ্যতামূলক।
বিভাগের গ্রুপে সময় মতো লিঙ্ক দেবেন প্রণতি ম্যাডাম। এই মর্মে একটি নোটিশ ছাত্র ছাত্রীদের WhatsApp গ্রুপে পোস্ট করা হবে।
২.অধ্যাপক সঞ্জয় প্রামাণিক প্রস্তাব দেন যে আসামের বিজনি কলেজ ও বিদ্যাসাগর মেট্রোপলিটন কলেজের বাংলা বিভাগের যৌথ উদ্যোগে আগামী ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে দুই দিনের একটি আন্তর্জাতিক (আন্তর্জালিক মাধ্যমে) আলোচনা চক্র করা যেতে পারে। সভায় উপস্থিত সকলেই এই প্রস্তাব সমর্থন করেন এবং প্রস্তাবটি সর্ব সম্মতিক্রমে গৃহীত হয়।বিষয়- উনিশ ও বিশ শতকের নারী।
৩.আন্তর্জালিক মাধ্যমে ছাত্র ছাত্রীরা যাতে বইপত্র সংগ্রহ করতে পারে সেই বিষয়ে উদ্যোগ নেওয়া হলো।
সকলকে নমস্কার ও ধন্যবাদ জানিয়ে সভা সমাপ্ত হয়।