এই ওয়েবসাইটটা একটা যৌথ উদ্যোগে গঠিত: এক পক্ষে যুক্তরাষ্ট্রের অরেগন অঙ্গরাজ্যে অবস্থিত রীড (Reed) কলেজের অধ্যাপক ডঃ সামীরুদ্দৌলা খানের নেতৃত্বে পরিচালিত লিঙ্গুইস্টিক অ্যানালাইসিস অফ সাউথ এশিয়ান সাইন ল্যাঙ্গুয়েজেস (Linguistic Analysis of South Asian Sign Languages, LASASLs) অর্থাৎ দক্ষিণ এশীয় ইশারা ভাষাসমূহের ভাষাবৈজ্ঞানিক বিশ্লেষণ প্রকল্প, এবং আরেক পক্ষে বাংলাদেশের ইশারাভাষী সম্প্রদায়। প্রকল্পের বধির ও শ্রবণকারী ইশারাভাষীরা হলেন দ্বীনিয়াত বধির মাদ্রাসা এবং Society of the Deaf and Sign Language Users (SDSL) অর্থাৎ বধির ও ইশারাভাষী সমিতির সদস্য, এবং বিভিন্ন পেশাদার দোভাষী।
This website is a joint effort: on one side is the Linguistic Analysis of South Asian Sign Languages (LASASLs) research project led by Prof. Sameer ud Dowla Khan, based at Reed College (Oregon, USA), while the other side is the Bangla Sign Language community itself. Our Deaf and Hearing signers are affiliated with various organizations, including Deeniyat Deaf Madrasa and the Society of the Deaf and Sign Language Users (SDSL), and/or work as professional interpreters, all based in Dhaka.
আমাদের ইশারাভাষীরা সবাই ঢাকায় থাকেন। তাঁরা সবাই হয় বধির (রোমান, জাহিদ, আব্দুল্লাহ, শামিম, রুহি, তানিম), অথবা বাংলা ইশারা ভাষার প্রশিক্ষক/দোভাষী হিসাবে কাজ করেন (আব্দুল্লাহ নূর, তমা, আরিফ, হাবিব)। এখানে প্রত্যেকে তাঁর ইশারা নাম (আব্দুল্লাহ নূর, রোমান, তমা, শামিম, রুহি, তানিম, আরিফ), তাঁর লিখিত নাম (আব্দুল্লাহ), অথবা একটা শব্দের ইশারা (জাহিদ) দেখাচ্ছেন।
Our signers are all based in Dhaka, Bangladesh. All signers are either Deaf (Roman, Jahid, Abdullah, Shamim, Ruhi, Tanim) or work as an instructor and/or interpreter (Abdullah Noor, Toma, Arif, Habib) of Bangla Sign Language. Here each signer is signing their sign name (Abdullah Noor, Roman, Toma, Shamim, Ruhi, Tanim, Arif), their written name (Abdullah), or a basic word (Jahid).
আব্দুল্লাহ নূর
Abdullah Noor
শিক্ষক, দ্বীনিয়াত বধির মাদ্রাসা
Instructor, Deeniyat Deaf Madrasa
মোঃ রোমানুল ইসলাম
Md. Romanul Islam
বধির শিক্ষার্থী, দ্বীনিয়াত বধির মাদ্রাসা
Deaf student, Deeniyat Deaf Madrasa
মোঃ জাহিদ হাসান
Md. Jahid Hasan
বধির শিক্ষার্থী, দ্বীনিয়াত বধির মাদ্রাসা
Deaf student, Deeniyat Deaf Madrasa
বদ্রুন্নাহের তমা
Bodrunnaher Toma
ইশারা ভাষা বিশেষজ্ঞ, ৩৩৩ কল সেন্টার
Sign language expert, 333 call center
মোঃ আব্দুল্লাহ
Md. Abdullah
বধির বিশেষজ্ঞ, সেন্টার ফর সার্ভিসেস অ্যান্ড ইনফরমেশন অন ডিজএ্যাবিলিটি (সিএসআইডি)
Deaf expert, Centre for Services and Information on Disability (CSID)
মোঃ শামিম
Md. Shamim
বধির শিক্ষার্থী, দ্বীনিয়াত বধির মাদ্রাসা
Deaf student, Deeniyat Deaf Madrasa
সাফিকা সাইফ রুহি
Safika Saif Ruhi
বধির বিশেষজ্ঞ, ম্যাডলি ও জেনেক্স ইনফোসিস লিঃ
Deaf expert, Madly & Genex Infosys Ltd.
আরিশ আবেদিন তানিম
Arish Abedin (Tanim)
বধির বিশেষজ্ঞ, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ
Deaf expert, Islamic Foundation Bangladesh
আরুফুল ইসলাম
Ariful Islam
দোভাষী, বিটিভি
Interpreter, BTV
মোঃ আহসান হাবিব
Md. Ahsan Habib
উপস্থাপক, বিটিভি সংবাদ
Presenter, BTV News
আমাদের গবেষকগণ সকলেই মার্কিন যুক্তরাষ্ট্রের অরেগন অঙ্গরাজ্যের পোর্টল্যান্ডে অবস্থিত রীড কলেজে কর্মরত। গবেষণাদলে কেউই বধির বাংলাদেশি নন, এবং সেই কারণে, গবেষণার তথ্যের জন্য আমরা সম্পূর্ণরূপে বধির বাংলাদেশীদের এবং দোভাষীদের উপর নির্ভর করি। আমাদের দলে রয়েছেন তিনজন ভাষাবিদ (খান, ব্যারি, হার্টম্যান), তিনজন বাংলাদেশি (খান, আকীদ, প্রত্যয়), এবং একজন মার্কিন ইশারাভাষী বধির পরিবারের শ্রবণকারী সদস্য (ফিডলার)।
Our researchers are all based at Reed College, in Portland, Oregon, in the United States. No one on the research team is a Deaf Bangladeshi, and as such, we rely entirely on Deaf Bangladeshis and interpreters for the data informing this study. However, we do have three linguists (Khan, Bary, Hartman), three Bangladeshis (Khan, Akeed, Prottoy), and one Hearing member of a Deaf American Sign Language (ASL)-signing family (Fidler).
ডঃ সামীরুদ্দৌলা খান, PhD
Dr. Sameer ud Dowla Khan, PhD
ভাষাবিজ্ঞানের অধ্যাপক
প্রকল্পনেতা
Professor of Linguistics
Project Lead
রেনাটা আকীদ '২৮
Renata Akeed '28
তুলনামূলক সাহিত্যের ছাত্রী
সহলেখিকা
Student of Comparative Literature
Co-author
ক্যারিনা ব্যারি '২৭
Karina Bary '27
ভাষাবিজ্ঞানের ছাত্রী
সহলেখিকা
Student of Linguistics
Co-author
ওয়েন ফিডলার '২৭
Owen Fidler '27
গণিত ও পদার্থবিজ্ঞানের ছাত্র
সহলেখক
Student of Mathematics and Physics
Co-author
জোজো হার্টম্যান '২৫, BA
Jojo Hartman '25, BA
ভাষাবিজ্ঞানের স্নাতক
সহলেখিকা
BA graduate of Linguistics
Co-author
রিয়াসাত প্রত্যয় '২৮
Reasat Prottoy '28
গণিত ও কম্পিউটার বিজ্ঞানের ছাত্র
গবেষণা সহকারী
Student of Mathematics and Computer Science
Research Assistant
Linguistic Analysis of South Asian Sign Languages (LASASLs) অর্থাৎ দক্ষিণ এশীয় ইশারা ভাষাসমূহের ভাষাবৈজ্ঞানিক বিশ্লেষণ প্রকল্প হল যুক্তরাষ্ট্রের অরেগন রাষ্ট্রে অবস্থিত রীড (Reed) কলেজের অধ্যাপক ডঃ সামীরুদ্দৌলা খানের নেতৃত্বে পরিচালিত একটা গবেষণা প্রকল্প। মূলত Lexical Analysis of South Asian Sign Languages নামে পরিচিত এই প্রকল্পে, ডঃ খান, তাঁর ছাত্র/সহলেখকগণের সাথে বাংলা ইশারা ভাষা, পশ্চিমবঙ্গ সাংকেতিক ভাষা (WBSL), এবং ভারতীয় ইশারা ভাষার (ISL) উপরে একটা আভিধানিক বিশ্লেষণ পরিচালনা করতে চেয়েছিলেন, যেখানে দলটা ভাষাগুলোর সাদৃশ্য ও পার্থক্যগুলো তুলনা করছিলেন। ২০২৫ সালে, দলটা যুক্তরাজ্যের বার্মিংহ্যামে Sign Language Contact Variation and Change (SLCVC) অর্থাৎ ইশারা ভাষাসমূহে যোগাযোগ, বৈচিত্র্য এবং পরিবর্তন নামের এক ভাষাবৈজ্ঞানিক সম্মেলনে তাদের গবেষণা প্রকাশ করেন। বাংলা ইশারা ভাষার সাংকেতিক চিহ্নগুলো HamNoSys-এ প্রতিলিপিও করা হচ্ছে।
অতি সম্প্রতি, ভাষার সম্পর্কে আরও জানার উদ্দেশ্যে দলটা ঢাকার ইশারাভাষী সম্প্রদায়ের সদস্যদের সাথে কাজ করতে শুরু করল। এঁদের কাছ থেকে যা শিখছি, সেটা নিয়ে আমরা কথ্য বাংলার সাদৃশ্য ও পার্থক্যগুলো পর্যবেক্ষণ করার জন্য বাংলা ইশারা ভাষার শব্দের এবং বাক্যগঠনের কাঠামো বিশ্লেষণ করতে শুরু করেছি। এটা আমাদের প্রকল্পটাকে আভিধানিক বিশ্লেষণের পরিধি ছাড়িয়ে ভাষাবৈজ্ঞানিক বিশ্লেষণের জগতে নিয়ে গেছে। দলটা অন্যান্য দক্ষিণ এশীয় ইশারা ভাষার পাশাপাশি বাংলা ইশারা ভাষার উপর আলোকপাত করে একটা গবেষণাপত্র চূড়ান্ত করার জন্য কাজ করছেন।
Linguistic Analysis of South Asian Sign Languages (LASASLs) is a research project led by Prof. Sameer ud Dowla Khan, based at Reed College (Oregon, USA). Originally called the Lexical Analysis of South Asian Sign Languages, Dr. Khan, their undergraduate research assistants, and undergraduate coauthors sought to conduct a lexical analysis of (primarily) Bangla Sign Language (Bangla SL), West Bengal Sign Language (WBSL), and Indian Sign Language (ISL), in which the team compared and contrasted similarities and differences in the languages. In 2025, the team presented their research at the Sign Language Contact Variation and Change (SLCVC) Conference in Birmingham, UK. Bangla SL signs are also being transcribed into HamNoSys.
Most recently, the team has worked closely with members of the Bangla SL signing community in Dhaka to learn more about the language. With what we've learned from these signers, we have begun to analyze the word order and syntactical structure of Bangla SL to observe the parallels and distinctions in spoken Bengali/Bangla. This has taken the project beyond the scope of lexical analysis and into the realm of linguistic analysis. The team is working to finalize a paper that is focused on Bangla SL amongst other South Asian Sign Languages.