প্রতিনিয়ত মোবাইল ফাইন্যান্স, ইন্টারনেট ব্যাংকিংয়ের প্রসার বাড়ছে। টাকা পাঠানো যাচ্ছে দ্রুত। আর যেখানেই টাকা-পয়সা লেনদেনের ব্যবস্থা আছে, সেখানেই হাজির হয় প্রতারকচক্র। সরাসরি ব্যাংক অ্যাকাউন্ট বা মোবাইল ওয়ালেটের অ্যাকসেস নেওয়ার চেষ্টা তো আছেই, সেসবের পাশাপাশি অন্যান্য উপায়ও প্রতারকচক্র সেবাগুলোর দ্রুত লেনদেন এবং সহজেই আইনের চোখের আড়ালে থাকার ব্যবস্থাগুলো কাজে লাগাচ্ছে।
প্রযুক্তির এমন সদ্ব্যবহারের মধ্যে গড়ে উঠছে প্রতারণার ফাঁদও। এর মধ্যে ঢুকে পড়েছে অসৎ লোক ও অসাধু ব্যবসায়ী। তাদের মায়াজালে ক্ষতির সম্মুখীন হচ্ছে সাধারণ ক্রেতা-বিক্রেতা অনলাইন ব্যবসার নামে বিভিন্ন রকম প্রতারণার চক্রে চরম ভোগান্তিতে পড়ছে ক্রেতা-বিক্রেতা উভয়েই। অনলাইন জগতে নানা প্রতিষ্ঠান গড়ে তুললেও অনেক সময় বাস্তবে এর কোনো অস্তিত্ব নেই। কখনো ক্রেতা টাকা পরিশোধের পর পাচ্ছে ভুয়া পণ্য। কখনো কখনো বিক্রেতা মোবাইল ব্যাংকিংয়ে অগ্রিম অল্প টাকা পরিশোধিত করে পাচ্ছে পণ্য ডেলিভারি। কুরিয়ার ডেলিভারির সময় বিভিন্ন রকম মারধরের মাধ্যমে পণ্য ও টাকা উভয়ই আত্মসাৎ করে নিচ্ছে। মারধর বা হেনস্থা তো আছেই। এমন ঘটনা কিন্তু ঘটছে।
অনলাইনে প্রতারিত হলে কি করবেন?
অনলাইনে প্রতারণার অভিযোগ সরাসরি থানায় করতে যেতে হবে, এই ভয়ে অনেকেই যান না। তবে আপনি জাতীয় সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালে অভিযোগ করতে পারেন। এটি বিশেষভাবে সাইবার ক্রাইম কেস রিপোর্ট করার জন্য ডিজাইন করা হয়েছে। এতে আপনার সঙ্গে ঘটা ঘটনার কথা তাদের জানাতে হবে।