আমার নির্ধারিত বিষয় - আমাদের বিদ্যালয় শিক্ষার্থীদের খেলাধুলায় অংশগ্রহণ ।
বিষয় - শিক্ষার্থীদের খেলাধুলায় অধিক আগ্রহের কারণ ।
যে বিষয়ে গুরুত্ব দিতে চাই -কি কারনে শিক্ষার্থীদের এত আগ্রহ ? খেলাধুলায় এত আগ্রহের কারণের পরও কেন উন্নত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে না ? খেলাধুলায় যারা বেশি পারদর্শী তাদের অভিভাবক কেন ক্লাব বা একাডেমিতে ভর্তি করাচ্ছেন না ? এর কারণ কি আর্থিক না পারিবারিক ?
যে উপাত্তর (ডেটা) থাকতে হবে - যে যে শ্রেণীর শিক্ষার্থীরা বেশি খেলাধুলা অংশগ্রহণ করে তাদের সংখ্যা গণনা করা এবং তারা ছেলে বা মেয়ে সেটি গণনা করা । তাদের দক্ষতা কতটুকু সে বিশষ সম্পর্কে উল্লেখ করা ।
যার যার সাক্ষাৎকার থাকতে পারে - শিক্ষার্থীদের সাক্ষাৎকার নিতে হবে , স্কুলের প্রধান শিক্ষকের সাক্ষাৎকার নিতে হবে , অভিভাবকের সাক্ষাৎকার নিতে হবে এবং শ্রেণি শিক্ষকেরও সাক্ষাৎকার নিতে হবে ।
যে ধরনের ছবি বা ভিডিও ব্যবহার হতে পারে - শিক্ষার্থীদের সাক্ষাৎকারের ভিডিও বা ছবি থাকতে হবে , শিক্ষার্থীদের খেলার সময় সাক্ষাৎকরের ছবি বা ভিডিও থাকতে হবে,শিক্ষার্থীদের অভিভাবকের এবং প্রধান শিক্ষকের সাক্ষাৎকারের ছবি বা ভিডিও থাকতে হবে ।