রণবীর কাপুর অভিনীত ‘অ্যানিমেল’ সিনেমা আগামীকাল ১ ডিসেম্বর ভারতের সঙ্গে একই দিনে বাংলাদেশে মুক্তি পাওয়ার কথা থাকলেও তা আর হচ্ছে না। সিনেমাটি এখন বাংলাদেশে মুক্তি পাচ্ছে না বলে নিশ্চিত করেছেন চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্য খোরশেদ আলম খসরু। তিনি জানান, 'অ্যানিমেল' সিনেমাটি এখনও সেন্সরে জমা পড়েনি।