বিসমিল্লাহ্ হির রাহমানির রাহিম
মহান আল্লাহ রাব্বুল আল আমীনের কাছে লাখো কোটি শোকরিয়া।আল্লাহর রহমতে আমরা এস এস সি ব্যাচ -২০১০ এর একটা ওয়েবসাইট খোলতে পেরেছি। আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। আছিম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ২০১০ সালের এস এস সি পাশ করা ছাত্র-ছাত্রীদের ঐক্য ও ভ্রাতৃত্ব সমুন্নত রাখার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। ২০০৫ সালে আমরা প্রাথমিক ধাপ শেষ করে মাধ্যমিক শিক্ষা লাভের জন্য দক্ষিণ ময়মনসিংহ তথা ফুলবাড়িয়ার ঐতিয্যবাহী বিদ্যাপীঠ আছিম বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ভর্তি হই। আমাদের স্বপ্ন ও শিক্ষার বিকাশ মুলত এখান থেকেই। এখানেই আমাদের কৈশোরের প্রথম ছোঁয়া, দুরন্তমনার প্রথম পদচিহ্ন। এখানে শিক্ষার বিকাশ ঘটার পাশাপাশি আমরা পেয়েছি বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের এক সুবিশাল পরিবার, পেয়েছি বন্ধুত্বের এক স্বার্থহীন নীড়।আকাশচুম্বি স্বপ্নের শুরু এখানেই।উচ্চ শিক্ষার প্রয়োজনে আমরা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ন করেছি। সেখানে অনেক বন্ধুও পেয়েছি। জীবনের একাকীত্বের মাঝে যখন বন্ধুদের স্মরণ করেছি বা বিপদে কাছে পেয়েছি তখন সবার আগে যে বন্ধুগুলো প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে ছিল তা এই বিদ্যালয় জীবনের বন্ধু। এই বন্ধুত্বকে আজীবন টিকিয়ে রাখা এবং আমাদের একটা স্বতন্ত্র ভালোবাসার নিদর্শন ও পরিচিতি গড়ে তোলার লক্ষ্যে সকলের সম্মিলিত সহযোগিতায় আমরা এই ওয়েবসাইট “Golden Batch-2010” খোলতে পেরে অত্যন্ত আনন্দিত।আমাদের এই ওয়েবসাইটে আমরা আমাদের বিদ্যালয় জীবনের ঘটে যাওয়া বিভিন্ন স্মৃতি ও আমাদের সকল বন্ধুদের প্রয়োজনীয় তথ্যাবলী এখানে তুলে ধরব যাতে করে আমরা সবাই যেকোন যাকে প্রয়োজন তাকে পেতে পারি। আছিম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এস এস সি ব্যাচ-২০১০ এর সকল সদস্য দেশের যেখানেই থাকুক আমরা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে সব সময় পাশাপাশি থাকতে পারব এটা আমাদের বিশ্বাস। আমাদের ব্যাচ এর সকল সদস্য স্ব স্ব মেধা, প্রতিভা ও যোগ্যতা দ্বারা স্ব স্ব কর্মক্ষেত্রে উন্নতির পাশাপাশি দেশের কল্যাণে নিজেকে নিয়োজিত করে দেশপ্রেমিকের দৃষ্টান্ত হয়ে থাকুক, দেশ ও জাতির কাছে হয়ে উঠুক আদর্শ । সকল সদস্য তথা “Golden Batch-2010” এর সাফল্য কামনা করি ।