আছিম বহুমূখী উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০১০ সালের সাবেক ছাত্র এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের স্নাতকোত্তর বিভাগে অধ্যয়নরত মেধাবী শিক্ষার্থী সাকিবুল হাসান রাকিব গত ২২ জুন দুপুরে নিজ বাড়িতে বিদ্যুৎ স্পৃষ্ঠ হয়ে মৃত্যু বরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন। আমরা আছিম বহুমুখি উচ্চ বিদ্যালয় ব্যাচ ২০১০ তাঁর মৃত্যুতে গভীর ভাবে শোকাহত। সে ২০১২ সালে মোমেনশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে কৃতিত্বের সহিত এইচ এস সি পাশ করেন। আমরা ব্যাচ ২০১০ (আছিম বহুমুখি উচ্চ বিদ্যালয়) পরিবার তাঁর আত্মার মাগফেরাত কামনা করছি । মহান আল্লাহ রাব্বুল আল আমীন রাকিবকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন ...... (আমীন)