”আলোকিত মানুষ চাই - আলোকিত সমাজ চাই “ এই শ্লোগানকে ধারন করে একঝাঁক তরুণ মেধাবীর সমন্বয়ে একটি সুস্থ, সুন্দর আলোকিত সমাজ গড়ে তোলার প্রত্যয় নিয়ে ২০১৯ সালের পহেলা ডিসেম্বর আলোকিত মানবিক অর্গানাইজেশন নামের এই আর্তমানবিক ও সমাজ সেবামূলক সংস্থাটির যাত্রা শুরু হয়।
আলোকিত মানবিক অর্গানাইজেশন এটি একটি স্বেচ্ছাসেবী, জনকল্যাণমুখী, অলাভজনক এবং অরাজনৈতিক একটি প্রতিষ্ঠান।
#এই সংগঠনের লক্ষ ও উদ্দেশ্য হলো......
১ - অসহায় নিপীড়িত প্রতিবন্ধী এবং চিকিৎসা সুবিধা বঞ্চিত মানুষকে চিকিৎসা প্রদান করা এবং কর্মসংস্থানের ব্যবস্থা করা।
২ - পল্লী উন্নয়ন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ”ভিক্ষা নয়-কর্মই জীবন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কাজ করা।
৩ - বাল্যবিবাহ রোধ এবং নারীর প্রতি সহিংসতা বন্ধে সচেতনতা সৃষ্টি করা।
৪ - সমাজের নারী জনগোষ্ঠী কে আত্মনির্ভরশীল ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কুটিরশিল্প, হস্তশিল্প প্রশিক্ষণ এর মাধ্যমে সেলাই মেশিন বিতরণ এবং কাজের সুযোগ সৃষ্টি করে দেওয়া।
৫ - পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় এবং বজ্রপাতের হাত থেকে উপকূলীয় অঞ্চলের মানুষদের রক্ষা করার জন্য বৃক্ষ রোপন কর্মসূচি অব্যাহত রাখা।
৬ - ভীটে আছে ঘর নেই এই প্রকল্পের মাধ্যমে গৃহহীন মানুষের ঘর নির্মাণ করে পুর্নবাসনের ব্যবস্থা করে দেওয়া।
৭ - নিরাপদ পানি থেকে বঞ্চিত মানুষকে বিশুদ্ধ পানি পান করার জন্য গভীর নলকূপ স্থাপনের কর্মসূচি চালিয়ে রাখা।
৮ - জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে একটি সুস্থ সমাজ গড়ে তোলার প্রত্যয় নিয়ে কাজ করা সহ সরোবপরি একটি আলোকিত সমাজ বিনির্মান করা আলোকিত মানবিক অর্গানাইজেশন এর লক্ষ ও উদ্দেশ্য।
#আলোকিত মানবিক অর্গানাইজেশন সংগঠনের মাধ্যমে করা মানবিক কাজগুলোর মধ্যে উল্লেখযোগ্য কাজ হচ্ছে.....
১) কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়নের ক্যান্সারে আক্রান্ত মেধাবী ছাত্র জাফর উল্লাহ সাদ্দামের চিকিৎসার জন্য নগদ অর্থ প্রদান।
২) সদর উপজেলার নেয়াজপুর ইউনিয়নের হতদরিদ্র রিকশাচালক আবুল খায়ের বাবুল মিয়ার পঁচে যাওয়া পায়ের উন্নত চিকিৎসার পর তাকে কর্মসংস্থানের জন্য একটি দোকান উপহার প্রদান।
৩) কোম্পানীগঞ্জের চরএলাহি ইউনিয়নের অসহায় কলেজছাত্রী সালমা ইসলামের একটি কৃত্রিম পায়ের ব্যবস্থা করে দেওয়া।
৪) কোম্পানীগঞ্জ উপজেলার চর ফকিরা ইউনিয়নের অসহায় রিক্সাচালক আবুল কালামের পঁচে যাওয়া পায়ের চিকিৎসা করে তাকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া।
৫) কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার ৭ নং ওয়ার্ডের অসহায় ও নিঃসন্তান বালা বেগমের চিকিৎসার ব্যবস্থা করা।
৬) কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নে অসহায় একটি পরিবারে চার সদস্যের মধ্যে তিনজনই প্রতিবন্ধী। তাদের পরিবারের অসহায়ত্বের কথা এবং অসচ্চল পরিবারের কথা চিন্তা করে ”ভিক্ষা নয়-কর্মই জীবন” প্রকল্পের অংশ হিসেবে এই পরিবারটিকে একটি মুদি দোকান উপহার দেওয়া হয়।
৭) কবিরহাট উপজেলার ভাটইয়া ইউনিয়নে ৯০ বছর বয়সী বৃদ্ধ মাকে তার নিজ সন্তান বাগানে ফেলে চলে যায়। বিষয়টি জানতে পেরে সেই মাকে উদ্ধার করে তার চিকিৎসা ও পূর্ণভাষনের ব্যবস্থা করে আলোকিত মানবিক অর্গানাইজেশন।
০৮) নদী ভাঙ্গন কবলিত সতের টি গৃহহীন ও ভূমিহীন পরিবারকে আলোকিত মানবিক অরগানাইজেশন এর উপদেষ্ঠা লন্ডন প্রবাসী ইউসুফ আহমেদ সংগঠনের মাধ্যমে ৬ শতাংশ করে জমি রেজিস্ট্রি করে প্রদান করা হয়।
০৯) আলোকিত মানবিক অর্গানাইজেশন এর সম্মানিত উপদেষ্টা শওকত হোসেন এর মাধ্যমে কবিরহাট উপজেলায় দুস্থ, অসহায় ও প্রতিবন্ধী পরিবারের মাঝে চল্লিশটি হুইলচেয়ার প্রদান করা হয়।
১০) উপকূলীয় অঞ্চলে বিশুদ্ধ পানি সর্বরাহ এর জন্য আলোকিত মানবিক অর্গানিজেশন পাঁচটি গভীর নলকূপ পাকাকরণ সহ স্থাপন করা হয়।
১১) বর্জপাত ও নদী ভাঙ্গন রোধে আলোকিত মানবিক অর্গানাইজেশন এর মাধ্যমে ৫০০০ টি তালের আটি এবং নারিকেল, সুপারী সহ অসংখ্য ফলজ ও বনজ বৃক্ষ রোপন করা হয়।
১২) অসহায় ও দুস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ সহ এরকম অসংখ্য মানবিক কাজ সম্পূর্ণ করেছে আলোকিত মানবিক অর্গানাইজেশন।
# আলোকিত মানবিক অর্গানাইজেশন এর ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা.....
১) "ভিক্ষা নয় - কর্মই জীবন "প্রকল্পের মাধ্যমে ১০০ জন অসহায় ভিক্ষুক কে কর্মসংস্থান সৃষ্টি করে দেয়ার জন্য কাজ করা এবং ভবিষ্যতে এই প্রকল্প চালিয়ে যাওয়া।
২) হতদরিদ্র, অসহায় ও গরীব বেওয়ারিশ রোগীদের জটিল রোগে আক্রান্তদের চিকিৎসা প্রদান এবং তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা।
৩) দেশের যেকোনো পরিস্থিতি এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সরকারের পাশাপাশি সর্বদা নিজেদের কে প্রস্তুত রাখা।
৪) অসহায় গরীব রোগীদের বিনামূল্যে দ্রুত সেবা প্রদানের লক্ষে একটি মানবিক অ্যাম্বুলেন্স এর ব্যবস্থা করা।
৫) পরিবারের অবহেলিত বৃদ্ধ মা বাবাদের জন্য একটি ওল্ড কেয়ার সেন্টার বা ”বয়স্কদের যত্নঘর” নামে একটি বৃদ্ধাশ্রম তৈরি করা।
৬) প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো পৌঁছে দেয়ার জন্য এবং শিশু শিক্ষা ও গণশিক্ষা কার্যক্রম হিসেবে এডুকেশন কেয়ার সেন্টার স্থাপন করা।
সর্বোপরি একটি সুন্দর ও সুস্থ সমাজ গড়ে তোলার লক্ষ্যে আলোকিত মানবিক অরগানাইজেশন সর্বদা কাজ করে যাচ্ছে। ক্ষুধামুক্ত ও দারিদ্র্যমুক্ত একটি সুন্দর সোনার বাংলাদেশ গড়ে তোলার লক্ষে আপনিও এগিয়ে আসুন আলোকিত মানবিক অর্গানাইজেশন এর সাথে।
"জয় হোক মানবতার, জয় হোক আলোকিত মানবিক অর্গানাইজেশনের "