বিদ্যালয়টি ২০১০ ইং সালে স্থাপন করা হয়, পুরাতন নাম: কাজী নজরুল ইসলাম মডেল স্কুল এন্ড কিন্ডারগার্টেন । প্রধান শিক্ষকের (মাধ্যমিক শাখা) দায়িত্বে ছিলেন মোঃ আব্দুল মান্নান । প্রধান শিক্ষক (প্রাথমিক শাখা) ও সহকারী প্রধান শিক্ষকের (মাধ্যমিক শাখা) দায়িত্বে ছিলেন মোঃ জহিরুল ইসলাম । ২০১৬ সালে বিদ্যালয়ের নাম পরিবর্তন করে নতুন নাম রাখা হয় আল মানার আদর্শ বিদ্যানিকেতন । আল মানার আদর্শ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষকের দায়িত্বে নিয়োজিত আছেন মোঃ জহিরুল ইসলাম । বর্তমানে বিদ্যালয়টি নার্সারী শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত কার্যক্রম চলমান আছে । অত্র বিদ্যালয়ে ১৩ জন শিক্ষক ও প্রায় ৩০০ জন ছাত্র-ছাত্রী রয়েছে ।