গাজীপুর জেলা নিবাসী মরহুম আলী আকবর ভুইয়া, পিতা মরহুম কলিম উদ্দিন ভূঁইয়া খাতিয়া গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। প্রায় শত বৎসর ইহ জগতে বসবাস করার পর আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে গত ১৩ ই জুন ২০১৯ ইং সনে পরলোক গমন করেন। জীবদ্দশায় উনি ছিলেন খুবই মিষ্টভাষী, ধর্মপরায়ণ ও দানশীল ব্যক্তি; মৃত্যুরপূর্বে উনি হজ্জ পালন করে গেছেন এবং ৫ ছেলে ও ৩ মেয়ে সহ অনেক নাতি নাতকর রেখে গেছেন। মৃত্যু পরবর্তী সময়ে মরহুম আলী আকবর ভুঁইয়ার ছেলে মেয়ে একত্রে শলাপরামর্শ করে মরহুমের মনোবৃত্তির উপর ভিত্তি করে উনার নামে একটি চ্যারিটি ফাউন্ডেশন গঠন করার পরিকল্পনা করেন; যার ই ফলশ্রুতিতে মরহুমের ছেলে মেয়ে গত ১৩ জুন ২০১৯ ইং তারিখে নিজেদের গ্রামের বাড়িতে একত্রে বসে এক পারিবারিক সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী "আলী আকবর ভূঁইয়া ফাউন্ডেশন" নামে একটি অলাভজনক মানব সেবামূলক প্রতিষ্ঠান গঠন করেন। এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য যে "আলি আকবর ভূঁইয়া ফাউন্ডেশন" ২০১৯ ইং সনে গঠিত হলেও বাস্তবিক পক্ষে ফাউন্ডেশন এর কার্যপ্রনালী ২০২৩ ইং সনের এর ১৩ জুন থেকে আরম্ভ করা হয়।
* যাকাত ফান্ড গঠন এবং তা দিয়ে গরিব-দুঃখী, এতিম ও অসহায় মানুষদেরকে সহায়তা দান করা ;
* এতিম গরিব ও মেধাবী ছাত্রদের মধ্যে শিক্ষাবৃত্তির প্রচলন করা ;
* সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা সহ নাগরিক অধিকার ও কর্তব্য সম্পর্কে জাগ্রত করা ;
* বেওয়ারিশ লাশ দাফন সহ মৃত ব্যক্তির সৎকার করার কাজে সহযোগিতা দান করা ;
* কুরআন হাদিস এর চর্চা করার মাধ্যমে মুসলমানদের মধ্যে ইহকাল ও পরকাল সম্পর্কে সম্মক জ্ঞান দান সহ মানুষের মাঝে ধর্মীয় কার্যকলাপ বৃদ্ধির মাধ্যমে ঈমানকে আরো মজবুত করা ;
* ছোট ছোট প্রোগ্রাম অনুষ্ঠান ও বাস্তবায়নের মাধ্যমে স্কুল-কলেজ ও মাদ্রাসায় ছোট ছেলেমেয়েদের মাঝে লেখাপড়ার আগ্রহ আরো বৃদ্ধির মাধ্যমে একটি শিক্ষিত সমাজ ব্যবস্থা গড়ে তোলা;
* সাধারণ মানুষকে সমাজসেবা এবং দেশপ্রেমিক হিসাবে তৈয়ার করা।