بسم الله الرحمن الرحيم

সকল প্রশংসা আল্লাহ তায়ালার যিনি আমাদের সৃষ্টি করেছেন।

আজ আমাদের ফাউন্ডেশন এর কার্যপ্রণালী নিয়ে আলোচনা করবো,ইনশা আল্লাহ।


আমাদের ফাউন্ডেশন এর নাম দেওয়া হয়েছে মূলত "আখুল মুসলিমীন" এর অর্থ হচ্ছে মুসলিমদের ভাই।সাধারণত আমরা ফাউন্ডেশনটি করার উদ্দেশ্য হচ্ছে আমাদের মুসলিম এতিম ভাইদের পাশে দাঁড়ানো।তাদের মুখে একদিনের জন্য হলেও হাসি যেনো ফোঁটাতে পারি।আল্লাহ আজ্জা ওয়াজাল বলেন আপনি ইয়াতীমের প্রতি কঠোর হবেন না[১]।এখানে মূলত আল্লাহ অজ্জা ওয়াজাল মুহাম্মদ(সাঃ)কে বলেছে,যেই ইয়াতীমের প্রতি কঠোর না হতে এবং মূলত এর মাধ্যমে সকল উম্মতকে ইয়াতীমের প্রতি স্বহৃদয় ব্যবহার করার জোর আদেশ দেওয়া হচ্ছে।এবং আমাদের প্রাণপ্রিয় রাসূল(সা) ও ইয়াতীম ছিলেন[২]।তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রতিদিন না পারি/প্রতি সপ্তাহে না পারি/প্রতি মাসে না পারি কিন্তু বছরে একদিন তো তাদের মুখে একবারে এর জন্য হলেও যেনো হাসি ফোটাতে পারি(আল্লাহ তায়ালা যদি তৌফিক দেন তাহলে তাদের মুখে প্রতিদিন হাসি ফোটাতে পারি সেই চেষ্টাই করবো,বিইজনিল্লাহ)।

এই পরিকল্পনা নিয়েই আমাদের পথ চলা।


আমরা ইয়াতীম ভাইদের সাথে দিনটি কেমন কাটাবো সেই নিয়ে কিছু পরিকল্পনা রয়েছে কিন্তু সেটি এখনও বাস্তবায়ন করা হয়নি,তাই আমাদের কিছুটা এদিকে সেদিক হতে পারে।আমাদের পরিকল্পনাটি কিছুটা আপনাদের ধারণা দিচ্ছি,এবং পরিকল্পনা ফান্ডের(টাকার) উপর বেশি ডিপেন্ড করে যার কারণে ফান্ড(টাকা) যতবেশি হবে প্লেনও তত প্রোডাক্টিভ হবে।

আমাদের পরিকল্পনা কিছুটা এরকম:-

আমরা কোনো একটি এতিমখানায় শিশুদের সাথে প্রথম অনুষ্ঠানটি করবো।আমরা সকাল থেকে অনুষ্ঠানের কার্যক্রম শুরু করবো।প্রথমত সকালের,দুপুরের, বিকেলবেলা়র জন্য কিছু খাবার ব্যবস্থা করা হবে।তারপর সকালে গিয়ে তাদের জন্য বিভিন্ন খেলাধুলোর ব্যবস্থ করা হবে যেমন সাঁতার,দৌড় বা ক্রিকেট ইত্যাদি(খেলাগুলো মধ্যে যার প্রথম,দ্বিতীয়,তৃতীয় স্থান অধিকারী হবে তাদের পুরস্কৃত করা হবে)।এই খেলাগুলো দিয়ে সকালটি চলে যাবে এবং তারপর দুপুরের খাবার খেতে দেওয়া হবে।এরপর বিকেলবেলার জন্য একটি কেরাত প্রতিযোগিতা ব্যবস্থা করা হবে(কিছু দক্ষ বিচারক আনা হবে যারা তাদের প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান ঘোষণা দিবেন)। যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হবে তাদেরকে বিশেষ পুরস্কার দেওয়া হবে।আর সর্বশেষ পরিকল্পনা হলো তাদের সকলকে জুব্বা পায়জামা দেওয়া (যদি আমাদের সেই পরিমাণ ফান্ড(টাকা) হয়)। তারপর বিকালের নাস্তা করে আমরা চলে আসবো ।

আবারও বলে রাখি এটি আমরা পরিকল্পনা করেছি কিন্তু বাস্তবায়ন এখনো হয়নি।


আমরা ৭ আগস্ট ২০২০ এই যাত্রা আরম্ভ করি(আমাদের এখনও কোনো অনুষ্ঠান করা হয়নি)।আমাদের আটজন সদস্য নিয়ে ফান্ড কালেকশন শুরু করেছি।যার সকলের প্রতি সপ্তাহে ৫০টাকা করে নির্ধারণ করা হয়েছে।এবং এই ছাড়া ডোনেশন এর পদ্ধতি রাখা হয়েছে।আমাদের ফাউন্ডেশন অনুষ্ঠানটি ঈদুল আযহা এর পর অনুষ্ঠিত করার আশা রেখেছি,যদি আল্লাহ চায়।


এখন আপনারা যদি আমাদের সাথে সংযুক্ত হতে চান তাহলে প্রতি সপ্তাহে,প্রতি মাসে বা প্রতি দুই মাস অন্তর নির্ধারিত পরিমাণ টাকা দিয়ে অংশগরহণ করতে পারেন।সেই ক্ষেত্রে প্রতি সপ্তাহে,প্রতি মাসে,প্রতি দুই মাস অন্তর এই সর্বনিম্ন ৫০ টাকা করে দিতে পারবেন(সেইক্ষেত্রে আমাদের ইনবক্সে যোগাযোগ করুন)।

আর যারা ডোনেশন দিতে চান তারা ১০ টাকা থেকে যত ইচ্ছে দিতে পারবেন।তার জন্য আমাদের ইনবক্সে নক করতে পারেন।আর যদি আপনার দেওয়া মত সামর্থ্য না থাকে আমাদের জন্য দোয়া করুন এতেই কল্যাণ রয়েছে , বিইজনিল্লাহ।

جزاك الله خيرا

বিকাশ:-01310099825

নগদ:01310099825

------------------------------------------

১/(সূরা আদ- দুহা ----০৯)

২/(সূরা আদ- দূহা ----০৬)


বি দ্রঃ ভুলত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।