আইনি সমস্যায় পড়েছেন? সিভিল, ক্রিমিনাল, ভ্যাট ও ইনকাম ট্যাক্স সংক্রান্ত আইনি পরামর্শের জন্য যোগাযোগ করুন।
এডভোকেট আব্দুর রহমান আসাদ
আব্দুর রহমান আসাদ, পিতা- আব্দুস সালাম, মাতা-মরহুম আছিয়া বেগম, জন্মগ্রহণ করেন ১৯৮৬ সালে টাঙ্গাইল জেলার সদর উপজেলার গালা ইউনিয়নের সদুল্যাপুর গ্রামের এক সাধারণ মধ্যবিত্ত মুসলিম পরিবারে। ছোটবেলা থেকেই তার মধ্যে ছিল জ্ঞানের প্রতি তীব্র আগ্রহ, সামাজিক ন্যায়বোধ এবং মানুষের পাশে দাঁড়ানোর এক অদম্য ইচ্ছা।
তার শিক্ষাজীবনের সূচনা ঘটে গালা সদুল্যাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, ১৯৯১ সালে। ১৯৯৫ সালে প্রাথমিক শিক্ষা শেষ করে তিনি ভর্তি হন বি.এন. উচ্চ বিদ্যালয়ে। এখানেই তার শৃঙ্খলাপূর্ণ জীবন, নৈতিকতা এবং নেতৃত্বগুণের বীজ রোপিত হয়। ২০০১ সালে তিনি কৃতিত্বের সাথে এসএসসি পাশ করেন এবং ২০০৩ সালে লায়ন নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন।
তীব্র অধ্যবসায় ও স্বপ্ন পূরণের দৃঢ় সংকল্প নিয়ে তিনি ভর্তি হন সরকারি সাদত বিশ্ববিদ্যালয় কলেজে, ব্যবস্থাপনা বিভাগে। এখানে তিনি ২০০৮ সালে অনার্স এবং ২০০৯ সালে মাস্টার্স সম্পন্ন করেন। তবে তাঁর মনের গভীরে সবসময় ছিল সমাজে ন্যায় প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা – যা তাঁকে ২০১২ সালে টাঙ্গাইল ল কলেজে আইন বিষয়ে অধ্যয়নের দিকে নিয়ে যায়।
২০১৪ সালে এল.এল.বি ডিগ্রি অর্জনের পর তিনি ২০১৬ সালে আইনজীবী সমিতিতে ইন্টিমেশন জমা দেন এবং মাঠপর্যায়ে আইনচর্চা শুরু করেন। ২০২৩ সালের ৯ই মার্চ বাংলাদেশ বার কাউন্সিল থেকে সনদ অর্জনের মাধ্যমে তিনি একজন পূর্ণাঙ্গ আইনজীবী হিসেবে আত্মপ্রকাশ করেন। সেই সাথে 2025 সালে বাংলাদেশ সুপ্রিম কোটর্, হাইকোটর্ বিভাগে আইনচর্চা শুরু করার উদ্দেশ্যে বাংলাদেশে বার কাউন্সিলে ইন্টিমেশন জমা দেন এবং আইনচর্চা শুরু করেন।
তিনি শুধু একজন আইনজীবী নন — একজন ন্যায়বিচারকামী, পরিশ্রমী, ও জনমানুষের কাছে গ্রহণযোগ্য পরামর্শদাতা। টাঙ্গাইল জেলার বিভিন্ন প্রান্তে অসংখ্য ক্লায়েন্টের কাছে তিনি বিশ্বাসযোগ্য নাম। তাঁর পেশাগত জীবনে নীতি, সততা ও মানবিক মূল্যবোধকে অগ্রাধিকার দেন।
তিনি বিশ্বাস করেন — “আইন শুধু শাস্তির হাতিয়ার নয়, বরং সমাজে ভারসাম্য রক্ষার এক মহান মাধ্যম।”
Advocate Abdur Rahman Asad, son of the late Abdus Salam, was born in 1986 in the peaceful village of Sadullapur under Gala Union, Tangail Sadar Upazila. Raised in a modest Muslim family, he grew up with a deep sense of morality, justice, and a desire to stand beside the people in need.
His academic journey began in 1991 at Gala Sadullapur Government Primary School. Completing his primary education in 1995, he continued to B.N. High School, where he honed his discipline, leadership, and sense of duty. He passed SSC in 2001 and HSC in 2003 from Lion Nazrul Islam University College.
Determined to contribute meaningfully to society, he pursued higher studies in Management at Govt. Saadat University College, earning his Honours in 2008 and Master’s in 2009. Yet, his heart was drawn to law and justice – which led him to enroll in Tangail Law College in 2012.
He earned his LL.B degree in 2014, submitted his Intimation to the Tangail District Bar in 2016, and officially became an Advocate of the Bangladesh Bar Council on March 9, 2023.
Throughout his career, Advocate Asad has been a beacon of trust and fairness for his clients. He practices in both Civil and Criminal law, Land Mutation, VAT and Tax matters. His clients value his honesty, in-depth legal understanding, and his commitment to justice.
To him, "Law is not just a system of punishment, but a noble instrument to balance society and uphold justice."
"আইনের মাধ্যমে ন্যায় প্রতিষ্ঠা আমার অঙ্গীকার।"
"Committed to Justice. Dedicated to You."
"মানুষের অধিকার রক্ষায় একজন সৎ সৈনিক।"