1/ অর্ডার করা প্রোডাক্ট কোন কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি হবে?
# অর্ডার করা প্রোডাক্ট এখন শুধুমাত্র পাঠাও কুরিয়ারের মাধ্যমে ঢাকা সহ সারা বাংলাদেশের গ্রাম পর্যায়েও হোম ডেলিভারি করা হচ্ছে (তবে সেন্টমার্টিন, টেকনাফের কিছু দুর্গম এলাকা এছাড়াও যেসকল গ্রামে চলাচলের জন্য রাস্তা খুবই দুর্গম সেগুলি বাদে)।
2/ ঢাকায় এবং ঢাকার বাইরে কুরিয়ার চার্জ কত টাকা?
# ঢাকা সিটি কর্পোরেশন এর ভিতরে (৬০ টাকা)
সারা বাংলাদেশ (১২০ টাকা )
3/ আমি কি কুরিয়ারের পার্সেল অনলাইনে ট্র্যাক করতে পারবো?
# জি পারবেন! পাঠাও কুরিয়ারের সকল পার্সেল অনলাইনে ট্র্যাক করতে পারবেন এবং জানতে পারবেন আপনার পার্সেল এখন কোথায় আছে বা ডেলিভারি হয়েছে কিনা। ডেলিভারির আগে আপনার নাম্বারে এসএমএস এর মাধ্যমে ডেলিভারির তথ্য জানিয়ে দেয়া হবে।
4/ অর্ডার বুকিং এর কত দিনের মধ্যে ডেলিভারি হবে?
# সাধারণত, অর্ডার বুকিং করার ২৪-৪৮ ঘণ্টার মধ্যে ঢাকায় এবং ৪৮-৯৬ ঘণ্টার মধ্যে ঢাকার বাইরে ডেলিভারি করা হয়ে থাকে। তবে কিছু ক্ষেত্রে যেমন প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, রাজনৈতিক সমাবেশ বা নির্বাচন এর কারণে এর থেকেও কিছুটা সময় বেশী লাগতে পারে।
রিটার্ন সংক্রান্ত তথ্য
1/ প্রোডাক্ট পছন্দ না হলে কি রিটার্ন করতে পারবো?
# না! পছন্দ না হলে রিটার্ন করার কোন সুযোগ নেই। কেননা আমরা যে প্রোডাক্ট সেল করি সবই ব্র্যান্ডের প্রোডাক্ট এবং সব প্রোডাক্ট এর স্পেসিফিকেশন এবং ফিচার সেম তাই অর্ডার করার আগেই বিস্তারিত তথ্য জেনে অর্ডার করবেন। তবে আমাদের দিক থেকে যদি ভুল প্রোডাক্ট বা ভুল কালারের প্রোডাক্ট ডেলিভারি হয় সেক্ষেত্রে ইনস্ট্যান্ট বা পরেও এক্সচেঞ্জ করে দেয়া হবে।
2/ প্রোডাক্টের ওয়ারেন্টি পলিসি কি?
# আমাদের ওয়েবসাইটে প্রতিটি প্রোডাক্টের সাথে ওয়ারেন্টির তথ্য দেয়া থাকে। ন্যূনতম ৭ দিন থেকে ৩ বছর পর্যন্ত হতে পারে এবং তা প্রোডাক্ট টু প্রোডাক্ট ভ্যারি করবে। কোনো প্রোডাক্ট হাতে পাওয়ার পর কোনো সমস্যা হলে আমাদের ঢাকার ঠিকানায় কুরিয়ার করে পাঠাতে পারেন। কুরিয়ারের ক্ষেত্রে কুরিয়ার আপ-ডাউন ফি আপনাকে দিতে হবে। তবে ছোট ছোট ইস্যু যেমন কিভাবে চালাতে হয় বা কনফিগার কিভাবে করতে হয় এই ধরনের ইস্যুর জন্য প্রোডাক্ট আমাদের কাছে না পাঠিয়ে, ফোনে সাপোর্ট নেয়ার জন্য অনুরোধ করা হইলো।