সম্মানিত ক্রেতাবৃন্দ, স্টার টেক সব সময় কাস্টমারদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। এতদসত্বেও গ্রাহক সেবারমান উন্নত, সময়োপযোগী এবং দ্রুততর করার জন্যে কিছু নিয়ম কানুন মেনে কার্য পরিচালনা করতে হয়। সন্মানিত গ্রাহকগনের প্রতি বিশেষভাবে অনুরোধ থেকে কম্পিউটার পণ্য কেনার পূর্বে নিন্ম উল্লেখিত নিয়মাবলি ভালোভাবে অনুসরণ করবেন। ধন্যবাদ।
বিক্রয়ের সময় যে সমস্ত প্রোডাক্টের ওয়ারেন্টি ঘোষণা করা হয় সেগুলো মূলত পন্য প্রস্তুতকারক কর্তৃক প্রদান করা ওয়ারেন্টি । অর্থাৎ বিক্রিত পণ্যের ওয়ারেন্টি সেবা মূলত নির্দিষ্ট ব্রান্ডের মূল কোম্পানী বহন করে থাকে। ওয়ারেন্টি সেবার ভিন্নতার দিক থেকে প্রত্যেকটি ব্র্যান্ড সতন্ত্র এবং তাঁদের বিভিন্ন শর্তাবলী নিজস্ব অফিশিয়াল ওয়েবসাইটে উল্লেখ করা আছে। এক্ষেত্রে সাহায্যকারী প্রতিষ্ঠান, মূল ব্রান্ডের কোম্পানি গুলোর ওয়ারেন্টি সেবার শর্তাবলী কার্যকর করার মাধ্যম হিসেবে কাজ করছে।
প্রস্তুতকারী প্রতিষ্ঠান নির্ধারিত ওয়ারেন্টি শর্তাবলী নিম্নরূপঃ
আমরা প্রতিটি প্রোডাক্ট এর আন্তর্জাতিক, দেশীয় ও বাংলাদেশ কম্পিউটার সমিতি (BCS) কর্তৃক প্রদত্ত ওয়ারেন্টি নীতিমালা অনুসরন করি।
আমদানিকৃ্ত অধিকাংশ প্রোডাক্ট এর ওয়ারেন্টি স্বল্প সময়ের মধ্যে প্রধান করা হয় এবং বেশকিছু প্রোডাক্ট এর অভিযোগ আসা মাত্র তা পরিবর্তন করে দেওয়া হয়।
বিক্রিত সকল প্রোডাক্ট এ ওয়ারেন্টি প্রদান করা হয় না। শুধুমাত্র যেসকল প্রোডাক্ট গুলোতে মূল কোম্পানি ওয়ারেন্টি মেয়াদ ঘোষণা করে থাকে সেগুলোর ক্ষেত্রে ওয়ারেন্টি কার্যকর হয়ে থাকে।
ল্যাপটপের ব্র্যান্ড ও মডেল ভেদে ওয়ারেন্টি ১-৩ বছর হয়। কিন্তু সকল ল্যাপটপ ব্যাটারি ও এডাপ্টারের ওয়ারেন্টি শুধমাত্র ১ বছর।