আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ...
আমি মো: নজরুল ইসলাম রিয়ান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে উত্তরার একটি কলেজের প্রভাষক হিসেবে কাজ করছি।
স্কুল-কলেজের ইংরেজির সিলেবাস অনেকটা এরকম যে ক্লাস সিক্সের সিলেবাসের সাথে এইচএসসি-এর সিলেবাস প্রায় ৩০% মিলে যায়। আমাদের এই প্রচেষ্টার মাধ্যমে পঞ্চম শ্রেণির একজন শিক্ষার্থী চাইলে PEC, JSC, SSC, HSC এর সিলেবাসের সাথে নিজেকে পরিচিত করে নিতে পারবে এবং সেই সাথে ইংরেজিতে নিজের অর্জিত জ্ঞানটুকু যাচাই করে নিতে পারবে। একইভাবে JSC, SSC, HSC লেভেলের একজন শিক্ষার্থী চাইলে বিগত বছরগুলোতে বিশ্ববিদ্যালয়ের এবং মেডিকেল ভর্তি পরীক্ষায় আসা ইংরেজির প্রশ্নগুলো দেখে নিতে পারবে। আবার, ভার্সিটি এডমিশন টেস্টের প্রশ্নের সাথে BCS এর ইংরেজি প্রশ্নের অনেকটা মিল আছে।
আমাদের লক্ষ্য ইংরেজি সিলেবাসের এই মিলটাকে কাজে লাগিয়ে শিক্ষার্থীদের সামর্থ্য অনুযায়ী আগে থেকে প্রস্তুত করে আত্মবিশ্বাস বাড়িয়ে তোলা।
বিসিএস, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, মেডিকেল ভর্তি পরীক্ষাসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নের উত্তরের পাশাপাশি ব্যাখ্যাগুলো এমনভাবে দেয়া হয়েছে যেন একজন শিক্ষার্থী কোন শিক্ষকের সাহায্য ছাড়াই প্রশ্নগুলো বুঝে নিতে পারে এবং নিজে নিজে চর্চা করতে পারে।
প্রশ্নের উত্তরে দেওয়া ব্যাখ্যা কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত অন্য কোন ওয়েবসাইটে কপি করা অথবা বই বা শিট আকারে প্রকাশ করা বাংলাদেশ কপিরাইট আইনে দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইটে কন্টেন্ট টাইপিং-জনিত অনিচ্ছাকৃত ভুলত্রুটি থাকতে পারে। ভুলগুলো কমেন্ট বক্সে উল্লেখ করে দিলে সেগুলো পরবর্তীতে সংশোধন করা হবে। ইংলিশে নিজের স্কিল যাচাইয়ের ডিজিটাল এই প্লাটফর্মটিকে আকর্ষণীয় এবং আরো কার্যকরী করতে যে কোন পরামর্শ সাদরে গ্রহণ করা হবে।
মো: নজরুল ইসলাম রিয়ানপ্রভাষক ট্যালেন্ট ক্যাম্পাস কলেজযোগাযোগ: +880 1710-02 15 27ইমেইল: worldattention07@gmail.com